নিনা ব্রাউন
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১২ সেপ্টেম্বর ২০০৩[১] ওতাহুহু, নিউজিল্যান্ড |
| ক্রীড়া | |
| দেশ | নিউজিল্যান্ড |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
নিনা ব্রাউন (ইংরেজি: Nina Brown; জন্ম: ১২ সেপ্টেম্বর ২০০৩) হলেন একজন নিউজিল্যান্ডীয় সমলয় সাঁতারু, যিনি নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্রাউন নিউজিল্যান্ডের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিনা ব্রাউন ২০০৩ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে নিউজিল্যান্ডের ওতাহুহুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ব্রাউন নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ইভা মরিসের সাথে নিউজিল্যান্ডের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৩৫৪.৬০০৬ পয়েন্ট অর্জন করে ১৭তম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ১৮৮.০৯০১ এবং ১৬৬.৫১০৫ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "BROWN Nina" [নিনা ব্রাউন]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিউপাত্তে এই নিবন্ধটির কোনও সংযোগ নেই