বিষয়বস্তুতে চলুন

নিকোলাস দেলমোন্তে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলাস দেলমোন্তে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-05-10) ১০ মে ১৯৮৯ (বয়স ৩৭)
জন্ম স্থান ওলিভা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিনেন্সে
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
0000–২০০৯ ইন্দেপেন্দিয়েন্তে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১৩ ইন্দেপেন্দিয়েন্তে ১৫ (০)
২০০৯–২০১০ → দিনামো তিরানা (ধার) ২৪ (০)
২০১২–২০১৩ → ইন্সতিতুতো (ধার) ১১ (০)
২০১৪–২০১৫ জোহর দারুল তাজিম ২ ৪৯ (১০)
২০১৬ এস্তুদিয়ান্তেস ১৪ (১)
২০১৬–২০১৭ মারবেয়া ৩৩ (৩)
২০১৮–২০১৯ এক্সত্রেমাদুরা ১৩ (০)
২০১৮–২০১৯ → সাবাদেয় (ধার) ৩২ (০)
২০১৯–২০২০ বসুন্ধরা কিংস ৫ (১)
২০২১ সামোরা ১৩ (০)
২০২১ মেলিয়া ১০ (১)
২০২১– লিনেন্সে ১৯ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:২৪, ২৩ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

নিকোলাস "নিকো" দেলমোন্তে (স্পেনীয়: Nicolás Delmonte; জন্ম: ১০ মে ১৯৮৯) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের তৃতীয় স্তর প্রিমেরা দিভিসিওন আরএফইএফের ক্লাব লিনেন্সের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে দেলমোন্তে ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৯–১০ মৌসুমে, আর্জেন্টিনীয় ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ইন্দেপেন্দিয়েন্তের হয়ে চার মৌসুমে ১৫ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৪–১৫ মৌসুমে তিনি মালয়েশীয় ক্লাব জোহর দারুল তাজিম ২-এ যোগদান করেছেন। জোহর দারুল তাজিম ২-এ মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর আর্জেন্টিনীয় ক্লাব এস্তুদিয়ান্তেসের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি মারবেয়া, এক্সত্রেমাদুরা, সাবাদেয়, বসুন্ধরা কিংস, সামোরা এবং মেলিয়ার হয়ে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি মেলিয়া হতে স্পেনীয় ক্লাব লিনেন্সেতে যোগদান করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নিকোলাস দেলমোন্তে ১৯৮৯ সালের ১০ই মে তারিখে আর্জেন্টিনার ওলিভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Nicolás Delmonte: De las balas en Albania y el Ramadán en Malasia"। ১৯ ডিসেম্বর ২০১৮। ২৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২।
  2. ↑ Linense, Real Balompédica। "Plantilla" (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]