নবরাত্রির অখণ্ড প্রদীপ

নবরাত্রির অখণ্ড প্রদীপ বা নবরাত্র অখণ্ড জ্যোতি (অখণ্ড জ্যোতি, অখণ্ড প্রদীপ, अखंड ज्योति) হলো একপ্রকার তেলপ্রদীপ যা ঐশ্বরিক দেবী দুর্গার সম্মানে নবরাত্রির উৎসবে একটানা ৯-১০ দিন ব্যাপী জ্বালিয়ে রাখা হয়। প্রদীপ হিন্দুধর্মীয় পুজার একটি বিশেষ অঙ্গ, বিশেষ করে আরতিতে।[১][২][৩]
প্রদীপ
[সম্পাদনা]অখণ্ড প্রদীপ হল একটি পবিত্র অগ্নিশিখা যা সুতির পলতে এবং ঘি বা সরিষার তেল দিয়ে জ্বালানো হয়। এটি দেবদেবীদের উদ্দেশ্যে হিন্দুদের করা ভক্তিমূলক উপাসনা-প্রার্থনার একটি নিয়ম। এটিকে ঐশ্বরিক আলো এবং হিন্দু দেবী দুর্গা শক্তির একটি রূপের উপস্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।[৪]
অখণ্ড প্রদীপ
[সম্পাদনা]অখণ্ড জ্যোতি বা অখণ্ড প্রদীপ মানে একটি শিখা যা কোনও বিরাম ছাড়াই জ্বলে। প্রদীপটি সর্বদা নির্দিষ্ট কিছু রীতিনীতি অনুসরণ করে জ্বালানো হয়।[৫][৬][৭]
বিহারে এমন একটি দুর্গা মন্দির রয়েছে যেখানে একটি অখণ্ড প্রদীপ গত ১০০ বছরেরও বেশি সময় ধরে একটানা জ্বলছে।[৮]
মা দুর্গার জাগরণের জন্য জ্বলা জি মন্দির থেকে প্রদীপশিখা আনার একটি প্রথা রয়েছে।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bhalla, Prem P. (২২ আগস্ট ২০১৭)। ABC of Hinduism (ইংরেজি ভাষায়)। Educreation Publishing। পৃ. ৯।
- ↑ "Akhand Jyoti Significance, Akhand Jyot Benefits Importance in Festivals"। HariBhakt | History, Facts, Awareness of Hinduism (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০১৩। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "जानें क्या है नवरात्रि में अखंड ज्योत का महत्व? किन बातों का रखें ख्याल"। Zee Madhya Pradesh Chhattisgarh। ১৬ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Durga signifies the innermost power of consciousness"। www.dailyo.in। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ नवभारतटाइम्स.कॉम (২৫ মার্চ ২০২০)। "Navratra Akhand Jyoti : नवरात्र में जलाते हैं अखंड ज्योति, जानें जरूरी और काम की बातें"। नवभारत टाइम्स (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "नवरात्रि: अखंड ज्योति प्रज्वलित करने वाले रखें ध्यान, मां न हो जाएं नाराज"। punjabkesari। ২০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Sārikā (হিন্দি ভাষায়)। Beneta Kolamaina eṇḍa Kampanī.। ১৯৮৭। পৃ. ৩৬।
- ↑ "Durga temple where holy flame is burning for 101 years"। The Economic Times। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "जानें, क्यों जलती रहती है ज्वाला माता मंदिर में हमेशा ज्योत"। www.jagran.com (হিন্দি ভাষায়)। ১১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২১।