নগরজীবন বিদ্যা
নগরজীবন বিদ্যা বলতে পৌর এলাকা, যেমন শহর ও ছোট শহরে বসবাসকারী অধিবাসীরা কীভাবে নগরের নির্মিত পরিবেশের সাথে আন্তঃক্রিয়া সম্পাদন করে, তার অধ্যয়ন ও গবেষণাকে বোঝায়। নগরজীবন বিদ্যার সাথে নগর/পৌর পরিকল্পনা, নগর/পৌর নকশাকরণ, পৌর ব্যবস্থাপনা, পৌর সমাজবিজ্ঞান ও পৌর ভূগোলসহ পৌর এলাকায় যাপিত জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন শাস্ত্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক আছে।[১][২]
অনেক স্থপতি, নগর/পৌর পরিকল্পনাবিদ, পৌর ভূগোলবিদ ও পৌর সমাজবিজ্ঞানীরা ঘনবসতিপূর্ণ পৌর এলাকাতে কীভাবে মানুষ জীবনযাপন করে, সে বিষয়ে অনুসন্ধান করে থাকেন। নগরজীবন বিদ্যাতে বহুসংখ্যক ভিন্ন ভিন্ন তত্ত্ব ও দৃষ্টিভঙ্গি বিদ্যমান।[৩]
স্পেনীয় পুরপ্রকৌশলী ইলদেফোন্স সেরদা ১৯শ শতাব্দীর শেষভাগে নগরজীবন বিদ্যা ধারণাটির প্রচলন করেন। তাঁর উদ্দেশ্য ছিল নগরের স্থানিক সংগঠনকে কেন্দ্র করে একটি স্বশাসিত কর্মকাণ্ড সৃষ্টি করা।[৪] ২০শ শতাব্দীর শুরুর দিকে নগরজীবন বিদ্যার উত্থানের সাথে নগরে কেন্দ্রীভূত কারখানাভিত্তিক শিল্পোৎপাদন, মিশ্র-ব্যবহার এলাকা, সামাজিক সংগঠন ও জালিকাব্যবস্থা, এবং "রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নাগরিকতার একীভবনের" সাথে সম্পর্ক আছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Wirth, Louis (১৯৩৮)। "Urbanism as a Way of Life" (পিডিএফ)। American Journal of Sociology।
- ↑ "Urbanism"। obo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৩।
- ↑ Barnett, Jonathan (এপ্রিল ২০১১)। "A Short Guide to 60 of the Newest Urbanisms"। Planning। ৭৭ (4): ১৯–২১। আইএসএসএন 0001-2610। ওসিএলসি 1762461।
- ↑ Caves, R. W. (২০০৪)। Encyclopedia of the City। Routledge। পৃ. ৭৩৪। আইএসবিএন ৯৭৮-০৪১৫৮৬২৮৭৫।
- ↑ Blokland-Potters, Talja, and Savage, Mike (2008). Networked Urbanism: Social Capital in the City. Ashgate Publishing.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- International Forum on Urbanism ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০১২ তারিখে