ধুতুরা
অবয়ব
| ধুতুরা Datura metel | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | উদ্ভিদ |
| পর্ব: | Magnoliophyta |
| শ্রেণী: | সপুষ্পক উদ্ভিদ |
| বর্গ: | Solanales |
| পরিবার: | Solanaceae |
| গণ: | Datura |
| প্রজাতি: | D. metel |
| দ্বিপদী নাম | |
| Datura metel L. | |
| প্রতিশব্দ[১] | |
| |
ধুতরা বা ধুতুরা বৈজ্ঞানিক নাম: Datura metel, Solanaceae পরিবারের Datura গণের এক প্রকারের বিষাক্ত উদ্ভিদ।
বিবরণ
[সম্পাদনা]ধুতুরা গাছের সমস্ত অংশই বিষাক্ত। এতে আছে বিপজ্জনক মাত্রার Tropane উপক্ষার নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশুপাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে অনেক দেশেই ধুতুরার উৎপাদন, বিপণন ও বহন আইনত নিষিদ্ধ। বাংলাদেশে প্রতি বছর বহু লোক ধুতুরা বিষে আক্রান্ত হয়ে থাকেন। ঝোপ-ঝাড়ে বা রাস্তার ধারে অযত্নে এই গাছ বেড়ে ওঠে।
ধুতুরার বীজ থেকে চেতনানাশক পদার্থ তৈরি করা হয়। ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে। চৈনিক ভেষজ চিকিৎসা শাস্ত্রে বর্ণিত পঞ্চাশটি প্রধান উদ্ভিদের একটি এই ধুতুরা।
গুনাগুণ
[সম্পাদনা]- শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা, ফুল, ফল উপকারী।
- বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমবে।
- টাক সমস্যা দূর করে।
চিত্রশালা
[সম্পাদনা]- Ripening capsules of D. metel var. fastuosa
- Irregular dehiscence / disintegration of ripe D. metel capsule.
- রাতে ধুতুরা ফুল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Safford, William E. (১৯ এপ্রিল ১৯২১)। "Synopsis of the genus Datura"। Journal of the Washington Academy of Sciences। ১১ (8): ১৭৩–১৮৯। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭।
- ↑ "Datura metel L. (Solanacae)"। Globinmed। Global Information Hub On Integrated Medicine। ২৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭।