বিষয়বস্তুতে চলুন

দ্য মেটামরফোসিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেটামরফোসিস
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকফ্রান্‌ৎস কাফকা
মূল শিরোনামডি ফুওয়ান্ডলুঙ্গ
প্রকাশনার স্থানঅস্ট্রিয়া-হাঙ্গেরি
ভাষাজার্মান
ধরনউপন্যাসিকা, অ্যাবজোর্ডিস্ট কথাসাহিত্য, স্লিপস্ট্রিম
প্রকাশিত১৯১৫
প্রকাশককার্ট উলফ ভার্ল্যাগ, লাইপ্‌ৎসিশ
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)
পৃষ্ঠাসংখ্যা৭২
ওসিএলসি৪৮০৬১৩২৯৬
পূর্ববর্তী বই'দ্য জাজমেন্ট (১৯১৩) 
পরবর্তী বই'দ্য স্টোকার (১৯২৭) 
মূল পাঠ্য
জার্মান উইকিসংকলনে ডি ফুওয়ান্ডলুঙ্গ
অনুবাদমেটামরফোসিস উইকিসংকলনে

দ্য মেটামরফোসিস (জার্মান: Die Verwandlung, বাংলায় প্রায়ই রূপান্তর হিসাবে অনুবাদ হয়ে থাকে) ফ্রান্‌ৎস কাফকা রচিত একটি জার্মান ভাষার উপন্যাসিকা, যা ১৯১৫ সালে প্রথম জার্মানিতে প্রকাশিত হয়। গল্পটি গ্রেগর সামসা নামের একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মীর নিদ্রাভঙ্গের পর নিজেকে একটি পতঙ্গে রূপান্তরিত অবস্থায় আবিস্কারের বর্ণনার মধ্য দিয়ে শুরু হয় এবং এই অবস্থার সাথে মানিয়ে নিতে সে এবং তার পরিবার উভয়েই সংগ্রাম করে। এটি ২০শ শতকের জার্মান কথাসাহিত্যের অসামান্য কাজ হিসাবে উদ্ধৃত হয়ে থাকে এবং পশ্চিমা বিশ্বের কলেজ-বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণার বিষয়।[১] প্রায় ৭০ পৃষ্ঠার এই গল্পটি কাফকার জীবদ্দশায় সম্পূর্ণ বলে বিবেচিত ও প্রকাশিত গল্পগুলোর মধ্যে দীর্ঘতম।

কাহিনি

[সম্পাদনা]

গ্রেগর সামসা একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী। তিনি তার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার দায়িত্ব বহন করতেন। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান যে তিনি একটি বিশাল কীটপতঙ্গে রূপান্তরিত হয়ে গেছেন। এই অস্বাভাবিক পরিবর্তনের ফলে তার দৈনন্দিন জীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। প্রথমদিকে পরিবার তার প্রতি ভয় ও বিস্ময় প্রকাশ করে, কিন্তু ধীরে ধীরে তারা তাকে অবহেলা করতে শুরু করে। গ্রেগর তার শারীরিক অবস্থার কারণে আর কাজ করতে পারে না, ফলে পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। তার বোন গ্রেট শুরুতে তার যত্ন নিলেও পরবর্তীতে সেও তার থেকে দূরে সরে যায়। পরিবার শেষ পর্যন্ত গ্রেগরকে একটি বোঝা হিসাবে দেখতে শুরু করে। এক পর্যায়ে গ্রেগর সম্পূর্ণভাবে একা ও অবহেলিত অবস্থায় মারা যায়। তার মৃত্যুর পর তার পরিবার নিজেদের নতুন জীবনের পরিকল্পনা শুরু করে।

চরিত্রসমূহ

[সম্পাদনা]
  • গ্রেগর সামসা
  • গ্রেটা সামসা (গ্রেগরের বোন)
  • জনাব সামসা (গ্রেগরের বাবা)
  • জনাবা সামসা (গ্রেগরের মা)

বিষয়বস্তু

[সম্পাদনা]

কাফকার অন্যান্য রচনার মতোই, দ্য মেটামরফোসিস গল্পটিকেও সাধারণত ধর্মীয় (ম্যাক্স ব্রড) অথবা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার একটি প্রবণতা দেখা যায়। গল্পটিকে কাফকার 'পিতৃ-জটিলতার' বহিঃপ্রকাশ হিসেবে দেখার বিষয়টি বিশেষভাবে প্রচলিত, যা চার্লস নেইডার ১৯৪৮ সালে তাঁর 'দ্য ফ্রোজেন সি: আ স্টাডি অব ফ্রান্‌ৎস কাফকা' বইয়ে প্রথম উল্লেখ করেছিলেন। মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি, সমাজতাত্ত্বিক দিকগুলোর ওপর ভিত্তি করে করা ব্যাখ্যাগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে; যেখানে সামসা পরিবারকে তৎকালীন সমাজ ও সময়ের একটি চিরচেনা সাধারণ পরিবার হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে।[২]

ভ্লাদিমির নাবোকভ এই ধরনের ব্যাখ্যাগুলোকে প্রত্যাখ্যান করেছেন এবং উল্লেখ করেছেন যে এগুলো কাফকার শিল্পের প্রকৃত মর্যাদার সাথে খাপ খায় না। এর পরিবর্তে, তিনি এমন একটি ব্যাখ্যার পথ বেছে নিয়েছেন যা যেকোনো প্রতীকী বা রূপক অর্থকে বাদ দিয়ে কেবলই শৈল্পিক খুটিনাটির ওপর গুরুত্ব দেয়। জনপ্রিয় 'পিতৃ-জটিলতার' তত্ত্বের বিরুদ্ধে যুক্তি দিয়ে তিনি লক্ষ্য করেন যে গল্পে বাবার চেয়ে বরং বোনকেই সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত, কারণ সেই গ্রেগরের পিঠে মূলত ছুরি চালিয়েছে (তাকো ধোঁকা দিয়েছে)। নাবোকভের দৃষ্টিতে, এই গল্পের মূল মূলভাবটি হলো একটি সংকীর্ণমনা সমাজে একজন শিল্পীর টিকে থাকার লড়াই, যেখানে চারপাশের মানুসজন ধাপে ধাপে তাকে ধ্বংস করে দেয়। কাফকার লিখনশৈলী নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি লিখেন: "তার শৈলীর স্বচ্ছতা তাঁর রূপকথার জগতের অন্ধকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলে। বৈপরীত্য এবং অভিন্নতা, শৈলী এবং যা চিত্রিত হয়েছে তার মেলবন্ধন, চিত্রায়ণ এবং উপকথা সবকিছু এখানে নিখুঁতভাবে একে অপরের সাথে মিশে গেছে।[৩]

অন্যান্য মাধ্যমে অভিযোজন

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]

এই গল্পের বিভিন্ন চলচ্চিত্র সংস্করণ রয়েছে, যার বেশিরভাগ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ ম্যাটি এডওয়ার্ডস (ফেব্রুয়ারি ২৮, ২০১৫)। "Kafka's Metamorphosis: 100 years of perplexity"। দ্য লোকাল। জার্মানি। সংগ্রহের তারিখ মে ০৫, ২০১৫। {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. ↑ Abraham, Ulf. Franz Kafka: Die Verwandlung. Diesterweg, 1993. আইএসবিএন ৩-৪২৫-০৬১৭২-০.
  3. ↑ Nabokov, Vladimir V. Die Kunst des Lesens: Meisterwerke der europäischen Literatur. Austen – Dickens – Flaubert – Stevenson – Proust – Kafka – Joyce. Fischer Taschenbuch, 1991, pp. 313–52. আইএসবিএন ৩-৫৯৬-১০৪৯৫-৫.

বহিঃসংযোগ

[সম্পাদনা]

অনলাইন সংস্করণ

ধারাভাষ্য