বিষয়বস্তুতে চলুন

দেশি পেটারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেশি পেটারি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Malvales
পরিবার: মালভেসি
গণ: Abutilon
প্রজাতি: A. indicum
দ্বিপদী নাম
Abutilon indicum
(Link) Sweet[]
প্রতিশব্দ

Sida indica L.

দেশি পেটারি (Abutilon indicum) হচ্ছে মালভেসি পরিবারের গুল্ম; যা উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। এটিকে মাঝেমাঝে আলংকারিক উদ্ভিদ হিসেবে চাষ করা হয়।[] এই উদ্ভিদটি প্রায় ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয় এবং কিছু উষ্ণমণ্ডলীয় দ্বীপে আগ্রাসী হিসেবে বিবেচিত।[]

বিবরণ

[সম্পাদনা]

দেশি পেটারি বহুবর্ষজীবী গুল্মজাতীয় গাছ। মাটির উর্বরতা ও পরিবেশের ভিন্নতায় এটির উচ্চতা ৭-৮ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তবে গড় উচ্চতা ৪ ফুটের মতো। পেটারির কাণ্ডের রং গাঢ় বাদামী। কাণ্ড ২-৩ ইঞ্চি মোটা হয় এবং কাণ্ড শক্ত ও ভঙ্গুর। কাণ্ডের একেবারে শুরু থেকে ডালপালা বের হয়। এজন্যে পেটারি গাছকে ঝোপালো মনে হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Abutilon indicum"। Pacific Island Ecosystems at Risk। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০০৮
  2. Matlwaska (২০০২)। "Flavonoid compounds in the flowers of Abutilon indicum (Linn.) Sweet" (পিডিএফ)Acia Poloniac Pharmaceutic - Drug Research৫৯ (3): ২২৭–২২৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]