বিষয়বস্তুতে চলুন

ডোলমা তেক্কে

(দল্লমে তেকে থেকে পুনর্নির্দেশিত)
ডোলমা তেক্কে
স্থানীয় নাম
আলবেনীয়: Teqja e Dollmës
স্থানাঙ্ক৪১°৩০′২২″ উত্তর ১৯°৪৭′৩৪″ পূর্ব / ৪১.৫০৬১° উত্তর ১৯.৭৯২৮° পূর্ব / 41.5061; 19.7928
অবৈধ উপাধি
ডোলমা তেক্কে আলবেনিয়া-এ অবস্থিত
ডোলমা তেক্কে
আলবেনিয়ায় ডোলমা তেক্কের অবস্থান

ডোলমা তেক্কে (আলবেনীয়: Teqja e Dollmës), যা হাজি মুস্তাফা বাবা তেক্কে (তুর্কি: Mustafa Baba Dolma tekkesi) নামেও পরিচিত, আলবেনিয়ার ক্রুইয়ে শহরের লাঝা কালা পাড়ায় অবস্থিত একটি সাংস্কৃতিক নিদর্শন হিসেবে স্বীকৃত বেকতাশি তীর্থস্থান।[]

তেক্কেটি ক্রুইয়ে দুর্গের দক্ষিণ কোণে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]
তেক্কের অভ্যন্তরভাগ
তেক্কের অভ্যন্তরভাগ

এই তেক্কে ১১৯৩ হিজরি (১৭৭৯–১৭৮০ খ্রিষ্টাব্দ)-তে আদেম আগা টপ্তানি (মৃত্যু ১৭৮৪) কর্তৃক নির্মিত হয়। তাঁর সাদা মার্বেলের কবর তেক্কের ভিতরেই রয়েছে। ধারণা করা হয়, এটি প্রাথমিকভাবে একটি মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল, কারণ অভ্যন্তরে একটি মিহরাব (কিবলা নির্দেশক প্রার্থনা কক্ষ) রয়েছে। প্রতি বছর ১১ আগস্ট এখানে তীর্থযাত্রার উৎসব অনুষ্ঠিত হতো।[]

ডোলমা পরিবারের সদস্যরা এই তেক্কেতে সমাহিত রয়েছেন এবং তাঁদের মধ্যে কয়েকজনের কবরকে তীর্থস্থান হিসেবে মানা হয়:[]

অতীত মর্যাদা

[সম্পাদনা]

কমিউনিস্ট যুগের আগে এই তেক্কেতে ৩৬০টি পবিত্র কবর ছিল এবং এটি “ছোট খোরাসান” নামে পরিচিত ছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Religious buildings with the "Culture Monument" status"। Republic of Albania National Committee for Cult। ৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১০
  2. 1 2 3 Elsie, Robert (২০১৯)। The Albanian Bektashi। I.B. Tauris। আইএসবিএন ৯৭৮-১-৭৮৮৩১-৫৬৯-২
  3. Krasniqi, Memli, Bektashi Cultural Heritage and the Albanians, Albanological Institute of Prishtina, পৃ.