তিবিলিসি মেট্রো
| তিবিলিসি মেট্রো | |||
|---|---|---|---|
| সংক্ষিপ্ত বিবরণ | |||
| অবস্থান | তিবিলিসি, জর্জিয়া | ||
| পরিবহনের ধরন | দ্রুত গণপরিবহন ব্যবস্থা | ||
| লাইনের (চক্রপথের) সংখ্যা | ২ | ||
| বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ২৩ | ||
| দৈনিক যাত্রীসংখ্যা | ≈৪,০০,০০০ (কাজের দিনের গড়) | ||
| বাৎসরিক যাত্রীসংখ্যা | ১১৪ মিলিয়ন (২০১৭)[১] | ||
| ওয়েবসাইট | তিবলিসি ট্রান্সপোর্ট কোম্পানি | ||
| চলাচল | |||
| চালুর তারিখ | ১১ জানুয়ারী ১৯৬৬ | ||
| পরিচালক সংস্থা | তিবিলিসি পরিবহন সংস্থা | ||
| একক গাড়ির সংখ্যা | ১৭০[২] | ||
| রেলগাড়ির দৈর্ঘ্য | ৩-৪ গাড়ি | ||
| কারিগরি তথ্য | |||
| মোট রেলপথের দৈর্ঘ্য | ২৭.৩ কিমি (১৭.০ মা)[২] | ||
| গড় গতিবেগ | ৩৩.২ কিমি/ঘ (২০.৬ মা/ঘ) | ||
| শীর্ষ গতিবেগ | ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা (৫৬ মাইল প্রতি ঘণ্টা) | ||
| |||
তিবিলিসি মেট্রো (জর্জিয়ান: თბილისის მეტროპოლიტენი) জর্জিয়ার তিবিলিসির একটি দ্রুত গণপরিবহন ব্যবস্থা। ১৯৬৬ সালের ১১ জানুয়ারিতে তিবিলিসি মেট্রো চালু হয়, এটি পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের চতুর্থ মেট্রো ব্যবস্থা ছিল। অন্যান্য প্রাক্তন সোভিয়েত মহানগরের মতো, বেশিরভাগ স্টেশনগুলি খুব গভীর এবং স্বচ্ছভাবে সজ্জিত।
রুস্তভেলি স্টেশনটিতে মেট্রো সিস্টেমে দীর্ঘতম এস্কেলেটর (চলন্ত সিঁড়ি) রয়েছে।
তিবিলিসি মেট্রোতে দুটি লাইন রয়েছে, লাইন দুটির মোট দৈর্ঘ্যে ২৭.৩ কিলোমিটার (১৭.০ মাইল) এবং মেট্রো ব্যবস্থাটিতে মোট ২৩ টি স্টেশন রয়েছে।[২] ২০১৭ সালে, মেট্রো ১১৩.৮২৭ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে।[১] মেট্রো ব্যবস্থাটি তিবিলিসি ট্রান্সপোর্ট সংস্থা দ্বারা পরিচালিত হয়, যা ১৯৬৬ সালে তিবিলিসি মেট্রো যাত্রী পরিবহনের কাজ শুরু করে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]জর্জিয়ার রাজধানী তিবিলিসি (আনুষ্ঠানিকভাবে ১৯৩৬ সাল পর্যন্ত তিফ্লিস নামে পরিচিত ছিল) শহরটি ককেশাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ও ১৯৩৬ সাল পর্যন্ত স্থায়ী ট্রান্সককেশীয় সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় সোভিয়েত প্রজাতন্ত্রের রাজধানী হিসেবে রাজনৈতিক অবস্থানের কারণে ঐতিহাসিকভাবে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছিল। শহরটি ১৯তম ও ২০তম শতকে বেশ দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র ছাড়াও ট্রান্সককেশিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র ও একটি শিল্প কেন্দ্রও ছিল। তিবিলিসির ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত উন্নয়নের বৈশিষ্ট্য, মতকভারি নদীর তীর বরাবর ২৫ কিলোমিটারেরও বেশি বিস্তৃত, ঘনভাবে নির্মিত শহরের কেন্দ্র এবং শহরের কিছু অংশে সরু খাড়া রাস্তাগুলি স্থল পরিবহনের উন্নয়নকে বাধা দেয়।[৪] এই সমস্ত বিষয় একটি দ্রুতগামী গণপরিবহন মেট্রো ব্যবস্থার প্রয়োজনে অবদান রেখেছিল। বিশেষ করে শহরের ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় তিবিলিসি যথেষ্ট দীর্ঘ, যা নিঃসন্দেহে ভূগর্ভস্থ রেল শহরের বেশিরভাগ অংশের গণপরিবহনকে সহজ করবে।
নির্মাণ ১৯৫২ সালে শুরু হয়েছিল।[৫] তিবিলিসি ছিল প্রাক্তন ইউএসএসআর-এর একমাত্র শহরগুলির মধ্যে একটি যেখানে বাসিন্দা জনসংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যাওয়ার আগে মেট্রো ব্যবস্থার নির্মাণ শুরু হয়েছিল। সোভিয়েত শহরগুলিতে একটি মেট্রো ব্যবস্থা তৈরির জন্য দশ লক্ষ বেশি জনসংখ্যা একটি প্রধান মানদণ্ড ছিল।
পরিচালনা
[সম্পাদনা]২০১৮ সালের হিসাবে, ব্যবস্থাটি দুটি লাইন ও ২৩ টি স্টেশন দ্বারা গঠিত। এটি মোট ২৭.৩ কিলোমিটার (১৭.০ মাইল) রেলপথ এবং ৬২. কিলোমিটার (৩৮.৮ মাইল) ট্র্যাক পরিচালনা করে।[২] ২৩ টি স্টেশনের মধ্যে ২১ টি স্টেশন মাটির নিচে এবং দুটি ভূ-পৃষ্ঠের স্তরের অবস্থিত। ভূগর্ভস্থ স্টেশনগুলির মধ্যে ১৭ টি গভীর স্তরে এবং ৪ টি অগভীর নির্মিত হয়েছে। অগভীর স্টেশনগুলিতে তিনটি স্তম্ভ-ত্রিস্পান এবং একটি একক ভল্ট (খারকভ টেকনোলজি) রয়েছে (লেনিনগ্রাড প্রযুক্তিতে নির্মিত)। তিবলিসির অমসৃণ প্রাকৃতিক দৃশ্যের কারণে মেট্রোটিতে, বিশেষত আখমেটেলি-ভারকেতিলি লাইনের একটি পৃষ্ঠ-স্তরীয় বিভাগ রয়েছে।
২০০৫ সালের হিসাবে মোট ১০৫.৬ মিলিয়ন মানুষ বার্ষিকভাবে মেট্রো ব্যবহার করেছিলেন,[৬] যদিও ২০১২ সালের মধ্যে আসল সংখ্যা ৯৪ মিলিয়নের কাছাকাছি ছিল। এগুলি বহন করা হচ্ছে ৮১-১১৭/৭১৪ এবং ইজেড৩ মডেল সমন্বিত ১৭০ টি সোভিয়েত-নির্মিত রেল গাড়িগুলির বহর দ্বারা, যা দুটি ডিপো থেকে পরিচালিত হয়। পাঁচটি গাড়ীর ট্রেনের জন্য স্টেশন প্ল্যাটফর্মগুলি তৈরি করা হয়েছে, যদিও লাইন ১ এবং লাইন ২-এ যথাক্রমে চার এবং তিনটি গাড়ীর ট্রেন চলাচল করে।

ট্রেনগুলি ভোর ৬:০০ টার একটু আগে থেকে (স্টেশনের উপর নির্ভর করে সঠিক সময়গুলি পরিবর্তিত হয়) মধ্যরাত অবধি চলাচল করে,[৭] ব্যস্ত সময়ে ২:৩০ মিনিট অন্তঃর থেকে রাতে ১২ মিনিট অন্তঃর চলাচল করে। ট্রেনের গতি প্রতি ঘণ্টা ৬০-৯০ কিলোমিটার, যখন গড় গতি প্রতি ঘণ্টা ৩৩ কিলোমিটারেরও বেশি।
ভাড়া
[সম্পাদনা]তিবিলিসি মেট্রো ভ্রমণে ৫০ তেত্রির ফ্ল্যাট ভাড়া ব্যবস্থা ব্যবহার করে। টোকেনগুলি বেশি দিন ব্যবহার করা না, যাত্রীদের অবশ্যই মেট্রো কার্ড (একটি সঞ্চিত অর্থ কার্ড মেট্রো স্টেশনগুলিতে উপলব্ধ রয়েছে) ২ লারির জন্য কিনতে হবে, যার উপর তারা ভাড়া যোগ করতে পারে। কার্ডটি যাত্রীকে চার্জ ছাড়াই ৯০ মিনিটের জন্য ব্যবস্থাটিতে পুনরায় প্রবেশের অনুমতি দেয়।[৮]
নেটওয়ার্ক
[সম্পাদনা]- বর্তমান লাইন
| নং | নাম | খোলা হয়েছে | দৈর্ঘ্য | স্টেশন সংখ্যা |
|---|---|---|---|---|
| ১ | আখমেটেলি-ভারকেটিলি লাইন | ১৯৬৬ | ১৯.৬ কিমি (১২.২ মা) | ১৬ |
| ২ | সাবুর্তালো লাইন | ১৯৭৯ | ৭.৭ কিমি (৪.৮ মা) | ৭ |
| মোট: | ২৭.৩ কিমি (১৭.০ মা) | ২৩ | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Tbilisi in figures 2018" (পিডিএফ)। Tbilisi City Hall। ১২ জুন ২০১৮। পৃ. ৪৪।
- 1 2 3 4 "Annual Report 2012" (পিডিএফ)। Tbilisi Transport Company। পৃ. ২৪–২৭। ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৩।
- ↑ "Tbilisi Transport Company"। Tbilisi Transport Company। ২৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৩।
- ↑ "Мы строим метро (книга, часть 5)"। wiki.nashtransport.ru। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Tbilisi Transport Company History"। ttc.com.ge। Tbilisi Transport Company। ৩১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "State Department of Statistics of Georgia"। ১৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "Tbilisi Transport Company"। ttc.com.ge। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Standard tariff and discounts"। Tbilisi Transport Company। ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Tbilisi Transport Company – official Metro website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে (ইংরেজি)
- Tbilisi at UrbanRail.net (ইংরেজি)
- Tbilisi at Metroworld (রুশ)
- Tbilisi Metro at cityrailtransit.com (ইংরেজি)
- Metrosoyuza (জার্মান)/(রুশ)