ট্যারন এজার্টন
ট্যারন এগারটন Taron Egerton | |
|---|---|
Egerton in 2019 | |
| জন্ম | ট্যারন ডেভিড এগারটন Taron David Egerton ১০ নভেম্বর ১৯৮৯ |
| মাতৃশিক্ষায়তন | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ২০১২-বর্তমান |
ট্যারন ডেভিড এজার্টন (ইংরেজি: Taron David Egerton, জন্ম ১০ নভেম্বর ১৯৮৯) একজন ব্রিটিশ অভিনয়শিল্পী। মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র কিংসম্যান: দ্য সিক্রেট সার্ভিস (২০১৪) ও কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল (২০১৭) এ গ্যারি "এগসি" আনউইন নামে একজন গুপ্তচর চরিত্রে তার ভূমিকার জন্য পরিচিত।[১][২][৩]
এজার্টন বেশ কয়েকটি জীবনীমূলক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, তন্মধ্যে নাট্যধর্মী টেস্টামেন্ট অফ ইয়ুথ (২০১৪)-এ সামরিক অফিসার এডওয়ার্ড ব্রিটেন, ক্রীড়াধর্মী এডি দ্য ঈগল (২০১৬) এর টাইটেলার স্কি-জাম্পার এবং বাদ্যযন্ত্রে রকেটম্যান (২০১৯)-এ গায়ক এলটন জন চরিত্রে অভিনয় করেছেন। শেষোক্ত চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে। তারপর থেকে তিনি মিনিসিরিজ ব্ল্যাক বার্ড (২০২২) এ জিমি কিন চরিত্রে অভিনয় করেছেন, যার জন্য তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং বায়োপিক টেট্রিস (২০২৩) এ হেঙ্ক রজার্স চরিত্রে অভিনয় করেছেন।[৪][৫][৬]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]এজার্টন ১৯৮৯ সালের ১০ই নভেম্বর বার্কেনহেডে জন্মগ্রহণ করেন।[৭][৮] তার মাতা সমাজসেবায় নিয়োজিত ছিলেন এবং তার পিতা লিভারপুলের নিকটে খাবার দোকানের ব্যবসা করতেন;[৯] তারা দুজনেই লিভারপুলের বাসিন্দা ছিলেন।[১০] এজার্টনের ছোট দুই সৎ বোন রয়েছে।[৯] ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও এবং তার পিতামাতা ইংরেজ হওয়া সত্ত্বেও এজার্টন নিজেকে বারবার ওয়েলশ বলে থাকেন এবং ওয়েলশ ও ইংরেজি দুই ভাষাতেই স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন।[১১][১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Taron Egerton"। ew.com (ইংরেজি ভাষায়)। Entertainment Weekly। ৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Taron Egerton News & Biography" (ইংরেজি ভাষায়)। Empire। ৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Taron Egerton Biography & Movies" (ইংরেজি ভাষায়)। Tribute.ca। ৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "IN CONVERSATION WITH TARON EGERTON" (ইংরেজি ভাষায়)। numeromag.nl। ৩১ মে ২০২৩। ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Taron Egerton - Emmy Awards, Nominations and Wins" (ইংরেজি ভাষায়)। emmys.com। ৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Taron Egerton Would Make a Great Lex Luthor, Matthew Vaughn Declares" (ইংরেজি ভাষায়)। MovieWeb। ২০ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ Fearon, Faye (১০ নভেম্বর ২০১৯)। "Taron Egerton's seven greatest suit moments we'll be copying this season"। British GQ। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Thomas, Huw (৪ ডিসেম্বর ২০১৯)। "Rocketman star Taron Egerton credits Wales with love of singing"। BBC News। ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১।
- 1 2 Siegel, Tatiana (৬ মে ২০১৯)। "'Rocketman' Takes Flight: Inside Taron Egerton's Transformation Into Elton John (and, He Hopes, a Major Star)"। The Hollywood Reporter। ৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১।
- ↑ Barnes, Henry (৩১ মার্চ ২০১৬)। "Taron Egerton: 'A part of everyone wants to be Leonardo DiCaprio'"। The Guardian। ৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
- ↑ Elvidge, Chris (১৩ জানুয়ারি ২০১৫)। "Mr Taron Egerton"। MR PORTER। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
- ↑ "10 Things You Never Knew About Taron Egerton"। BBC America। ৮ জানুয়ারি ২০২০। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা][[বিষয়শ্রেণী:গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র) বিজয�]]