টিম ক্রিং
অবয়ব

রিচার্ড টিমোথি "টিম" ক্রিং (জন্ম: জুলাই ৯, ১৯৫৭) মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক। [১] তিনি মোট তিনটি টেলিভিশন অনুষ্ঠান সৃষ্টি করেছেন। এগুলো হল: স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড, ক্রসিং জর্ডান এবং হিরোস। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেমাটিক আর্টস স্কুল থেকে ১৯৮৩ সালে স্নাতক সম্পন্ন করেছেন। [২]
নাইট রাইডার টিভি সিরিজে চিত্রনাট্য রচনার মাধ্যমে তিনি টিভি অনুষ্ঠানের সাথে যুক্ত হন। তার প্রথমদিককার কাজের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে মিসফিট্স অফ সাইন্স। হিরোসের মত এতেও মানুষের অতিমানবিক ক্ষমতা অর্জন নিয়ে আলেখ্য রচিত হয়েছে। এছাড়া "টিন উল্ফ ঠু" তার উল্লেখযোগ্য কাজগুলো একটি যা নির্মাণ করেছেন জেফ লোয়েবের সাথে মিলে। এরা দুইজন আবার হিরোস নির্মাণের সময় একসাথে কাজ করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tim Kring - Screenwriter & Television Producer,"। futureofstorytelling.org। ১২ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২।
- ↑ "Notable Alumni"। University of Southern California School of Cinematic Arts। ২৩ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে টিম ক্রিং (ইংরেজি)
- Tim Kring - টিভি ডট কম
- হিরোসের নির্মাতা টিম ক্রিংয়ের সাক্ষাৎকার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ অক্টোবর ২০০৭ তারিখে, দ্য টিভি অ্যাডিক্ট, ১২ অক্টোবর, ২০০৬।
- হিরোস সম্পর্কিত প্রশ্নোত্তর ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ নভেম্বর ২০০৬ তারিখে, টিভি গাইড, ১৬ অক্টোবর, ২০০৬।
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৫৭-এ জন্ম
- মার্কিন টেলিভিশন প্রযোজক
- মার্কিন পুরুষ চিত্রনাট্যকার
- মার্কিন টেলিভিশন লেখক
- মার্কিন অভিনেতা
- জীবিত ব্যক্তি
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- ইহুদি মার্কিন লেখক
- ক্যালিফোর্নিয়ার চিত্রনাট্যকার
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি
- ইউএসসি স্কুল অফ সিনেমাটিক আর্টস এর প্রাক্তন শিক্ষার্থী
- ক্যালিফোর্নিয়ার টেলিভিশন প্রযোজক
- মার্কিন পুরুষ টেলিভিশন লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন চিত্রনাট্যকার
- ২১শ শতাব্দীর মার্কিন পুরুষ লেখক