জোন্ড ২
| জোন্ড ২ | |||||
|---|---|---|---|---|---|
জোন্ড ২ মহাকাশযান। | |||||
| নাম | জোন্ড ৩এমভি-৪ নং. ২ | ||||
| অভিযানের ধরন | মঙ্গল পার্শ্ব-পরিভ্রমণ | ||||
| পরিচালক | ওকেবি-১ | ||||
| সিওএসপিএআর আইডি | ১৯৬৪-০৭৮সি | ||||
| এসএটিসিএটি নং | ০০৯৪৫ | ||||
| মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
| মহাকাশযান | ৩এমভি | ||||
| বাস | ৩এমভি-৪ | ||||
| উৎক্ষেপণ ভর | ৮৯০ কিগ্রাম (১,৯৬০ পা) | ||||
| অভিযানের শুরু | |||||
| উৎক্ষেপণ তারিখ | ৩০ নভেম্বর ১৯৬৪, ১৩:১২:০০; ইউটিসি | ||||
| উৎক্ষেপণ রকেট | মোলনিয়া টি১০৩-১৬ | ||||
| উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, এলসি ১/৫ | ||||
| কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
| তথ্য ব্যবস্থা | সৌরকেন্দ্রিক কক্ষপথ | ||||
| উৎকেন্দ্রিকতা | ০.২১৬ | ||||
| পেরিহেলিওন | ০.৯৮ জ্যোতির্বৈজ্ঞানিক একক (১৪,৭০,০০,০০০ কিলোমিটার) | ||||
| অ্যাপোহেলিওন | ১.৫২ জ্যোতির্বৈজ্ঞানিক একক (২২,৭০,০০,০০০ কিলোমিটার) | ||||
| নতি | ৬.৪° | ||||
| পর্যায় | ৫০৮ দিন | ||||
| কক্ষীয় বেগ | ৫.৬২ কিমি/সে | ||||
| মঙ্গল পার্শ্ব-পরিক্রমণ | |||||
| Invalid parameter | ৬ আগস্ট ১৯৬৫ | ||||
| "distance" should not be set for missions of this nature | ১,৫০০ কিমি (৯৩০ মা) | ||||
----
| |||||
জোন্ড ২ (রুশ: Зонд 2; অর্থ: জোন্ড ২) বা, যেটি জোন্ড ৩এমভি-৪ নং. ২ নামেও পরিচিত, হলো সৌরজগত অনুসন্ধানের জন্য ১৯৬৪ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত জোন্ড কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি মার্সে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।[১] এটি ছিলো মার্সে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রেরিত ৬ষ্ঠ মহাকাশযান।[২] (বিস্তারিত জানতে দেখুন: মঙ্গল অভিযানসমূহের তালিকা।[৩])
উৎক্ষেপণ
[সম্পাদনা]জোন্ড ২-কে একটি মোলনিয়া টি১০৩-১৬ বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের এলসি ১/৫ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৬৪ সালের ৩০ নভেম্বর তারিখের ১৩:১২:০০ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।
যন্ত্রপাতি
[সম্পাদনা]এতে দুট আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটারযুক্ত একটি ফটোটেলিভিশন ক্যামরা ছিলো। এতে মিথন গ্যাস অনুসন্ধানের জন্য একটি ইনফ্রারেড স্পেকট্রোমিটার বহন করা হয়। এতে আরও ছিলো ৬টি পাল্সড প্লাজমা থ্রাস্টার।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zond 2 Mars Flyby ~ Fornax Space Missions"। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Chronology of Mars Missions"। ResearchGate (ইংরেজি ভাষায়)। ডিওআই:10.13140/rg.2.2.29797.65768। ১০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Zond-2: An early attempt to touch Mars
| পূর্বসূরী জোন্ড ১ |
জোন্ড কর্মসূচি | উত্তরসূরী জোন্ড ৩ |
বহিঃসংযোগ
[সম্পাদনা]- NASA (NSSDC) information on Zond 2 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে
- "The Mystery of Zond 2" by Andrew Lepage, EJASA April, 1991