জেন-সুন হুয়াং
জেন-সুন হুয়াং | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
黃仁勳 | |||||||||||||||||||||||||
২০২৩ সালে হুয়াং | |||||||||||||||||||||||||
| জন্ম | ১৭ ফেব্রুয়ারি ১৯৬৩ | ||||||||||||||||||||||||
| মাতৃশিক্ষায়তন | ওরেগন স্টেট ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় | ||||||||||||||||||||||||
| পেশা |
| ||||||||||||||||||||||||
| দাম্পত্য সঙ্গী | লরি | ||||||||||||||||||||||||
| চীনা নাম | |||||||||||||||||||||||||
| ঐতিহ্যবাহী চীনা | 黃仁勳 | ||||||||||||||||||||||||
| সরলীকৃত চীনা | 黄仁勋 | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
জেন-সুন হুয়াং (চীনা: 黃仁勳; ফিনিন: Huáng Rénxūn; Pe̍h-ōe-jī: N̂g Jîn-hun; জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯৬৩) হলেন একজন তাইওয়ানি-মার্কিন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তিনি গ্রাফিক্স-প্রসেসর কোম্পানি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]জেন-সুং হুয়াং ১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি তাইওয়ানের তাইপেতে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি থাইল্যান্ডে বসবাস করেছেন এবং ৯ বছর বয়সে তার পরিবার তাকে এবং তার ভাইকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। সেখানে তাকে একটি বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। তার প্রাথমিক দিনগুলো চ্যালেঞ্জিং ছিল, এমনকি তিনি একটি রেস্তোরাঁয় টেবিল পরিষ্কার করার এবং বোর্ডিং স্কুলের বাথরুম পরিষ্কার করার মতো কাজও করেছেন। এই অভিজ্ঞতাগুলো তাকে জীবনের প্রতি কঠোর পরিশ্রমী এবং নিবেদিত হতে শিখিয়েছিল।
শিক্ষা
[সম্পাদনা]হুয়াং ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৪ সালে তড়িৎ প্রকৌশলে উপস্নাতক ডিগির অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে তড়িৎ প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়কে ৩০ মিলিয়ন ডলার দান করেন।
কর্মজীবন
[সম্পাদনা]এনভিডিয়া প্রতিষ্ঠার আগে তিনি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং এলএসআই লজিকে মাইক্রোপ্রসেসর ডিজাইনার হিসেবে কাজ করেছেন।
এনভিডিয়া প্রতিষ্ঠা
[সম্পাদনা]১৯৯৩ সালে ৩০ বছর বয়সে ক্রিস মালাচোস্কি এবং কার্টিস প্রিম-এর সাথে জেন-সুং হুয়াং এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল গেমিং এবং মাল্টিমিডিয়া বাজারের জন্য উন্নত 3D গ্রাফিক্স তৈরি করা।
জিপিইউ-এর উন্মোচন
[সম্পাদনা]১৯৯৯ সালে এনভিডিয়া তাদের যুগান্তকারী GeForce 256 উন্মোচন করে, যা বিশ্বের প্রথম গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) হিসেবে পরিচিতি লাভ করে। এটি 3D গ্রাফিক্সের কর্মক্ষমতা এবং বাস্তবতায় একটি অসাধারণ উল্লম্ফন ঘটায়।
এআই-এ নেতৃত্ব
[সম্পাদনা]জেন সুং হুয়াং-এর দূরদর্শী নেতৃত্বে এনভিডিয়া তাদের জিপিইউ প্রযুক্তিকে শুধুমাত্র গেমিং থেকে ডেটা সেন্টার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে প্রসারিত করে। তাদের CUDA প্ল্যাটফর্ম এআই অ্যাপ্লিকেশন তৈরির জন্য একটি মূল ভিত্তি তৈরি করেছে। তার নেতৃত্বেই এনভিডিয়া এখন এআই বিপ্লবের কেন্দ্রে রয়েছে।