জামে' আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ
অবয়ব
| জামে' আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ | |
|---|---|
মসজিদ জামে' আসর হাসসানিল বলকিয়াহ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনাই |
| স্থানাঙ্ক | ৪°৫৩′৫২.৬″ উত্তর ১১৪°৫৫′১৮.৪″ পূর্ব / ৪.৮৯৭৯৪৪° উত্তর ১১৪.৯২১৭৭৮° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| প্রতিষ্ঠার তারিখ | ১৪ জুলাই ১৯৯৪ |
| ভূমি খনন | ১৯৮৮ |
| ধারণক্ষমতা | ৫,০০০ |
জামে' আসর হাসসানিল বলকিয়াহ মসজিদ (মালয়: Masjid Jame' Asr Hassanil Bolkiah বা মসজিদ জামে' আসর হাসসানিল বলকিয়াহ) হলো ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত একটি মসজিদ। এটি সুলতান ওমর আলি সাইফুদ্দিন মসজিদের পর ব্রুনাইয়ের দ্বিতীয় জাতীয় মসজিদ।[১]
ইতিহাস
[সম্পাদনা]জামে' আসর হাসসানিল বলকিয়াহ মসজিদটি ব্রুনাইয়ের ২৯ তম এবং বর্তমান সুলতান হাসসান আল-বলকিয়াহর ওয়াকফে নির্মাণ করা হয়েছে।[১] ১৯৮৮ সালে কিয়ারংয়ের ২০ একর জায়গায় এর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ৬ বছর পর, ১৯৯৪ সালের ১৪ই জুলাই তারিখে সুলতান মাগরিব ও এশার নামাজ আদায় করে উদ্বোধন করেন।[১]
এই মসজিদে একসাথে ৫,০০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে,[১] যার ফলস্বরূপ এটি দেশের বৃহত্তম মসজিদে পরিণত হয়েছে।[২]
এই মসজিদে ২৯টি সোনালি রঙের গম্বুজ এবং ৪টি মিনার রয়েছে, যাদের উচ্চতা ৫৮ মিটার (১৯০ ফুট) করে।[২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "SenaraiMasjid - Jame' 'Asr Hassanil Bolkiah"। www.kheu.gov.bn (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- 1 2 "Jame' Asr Hassanil Bolkiah Mosque - Royal Brunei Airlines" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।