বিষয়বস্তুতে চলুন

জন ম্যাডেন (পরিচালক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন ফিলিপ ম্যাডেন (ইংরেজি ভাষায়: John Philip Madden) (জন্ম: ৮ই এপ্রিল, ১৯৪৯) ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ এবং বেতার পরিচালক। ব্রিটিশ স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। স্নাতক ডিগ্রি লাভ করেন সিডনি সাসেক্সের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে, ১৯৭০ সালে। তার পড়াশোনার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। স্নাতক হওয়ার পরপরই শার্লক হোম্‌স এবং ইনস্পেক্টর মোর্স সিরিয়ালগুলোর কয়েকটি পর্বের মাধ্যমে টেলিভিশনে কাজ করা শুরু করেন। এ পর্যন্ত তার সবচেয়ে বড় অর্জন শেক্সপিয়ার ইন লাভ সিনেমা পরিচালনা করা। ১৯৯৯ সালের অস্কার উৎসবে এই সিনেমা সেরা চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করে।

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
বর্ষনামঅস্কার মনোনয়ন সংখ্যাঅস্কার বিজয় সংখ্যা
১৯৯৩ইথান ফ্রৌম
১৯৯৪গোল্ডেন গেইট
১৯৯৭মিসেস ব্রাউন২
১৯৯৮শেক্সপিয়ার ইন লাভ১৩৭
২০০১ক্যাপ্টেন করেলিস ম্যান্ডোলিন
২০০৫প্রুফ

বহিঃসংযোগ

[সম্পাদনা]