বিষয়বস্তুতে চলুন

চার্লস ম্যানসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস ম্যানসন
এলোমেলো চুল ও দাড়িওয়ালা পাগলাটে চোখের এক ব্যক্তির সাদা-কালো হেডশট ছবি
ম্যানসনের ১৯৬৮ সালের মাগশট
জন্ম
চার্লস মিলস ম্যাডডক্স

(১৯৩৪-১১-১২)১২ নভেম্বর ১৯৩৪
সিনসিনাটি, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১৯ নভেম্বর ২০১৭(2017-11-19) (বয়স ৮৩)
বেকার্সফিল্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পরিচিতির কারণম্যানসন পরিবার হত্যাকাণ্ড
দাম্পত্য সঙ্গী
  • রোজালি উইলিস (বি. ১৯৫৫; বিচ্ছেদ. ১৯৫৮)
  • লিওনা স্টিভেন্স (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৬৩)
সন্তান
আক্রমণের উদ্দেশ্যনিয়ন্ত্রণ, ব্যক্তিগত ভাবাদর্শ
দণ্ডাদেশের কারণ
ফৌজদারি দণ্ডমৃত্যুদণ্ড; রূপান্তরিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড
সহযোগীম্যানসন পরিবার-এর সদস্যরা, যেমন সুসান অ্যাটকিন্স, মেরি ব্রুনার, এবং টেক্স ওয়াটসন
বিস্তারিত
আক্রান্ত ব্যক্তি৯+ প্রক্সি হত্যার মাধ্যমে
স্বাক্ষর

চার্লস ম্যানসন (জন্ম নভেম্বর ১২, ১৯৩৪ - মৃত্যু ১৯শে নভেম্বর ২০১৭) একজন মার্কিন অপরাধী।[] ১৯৬০ এর দশকের শেষভাগে তার নির্দেশে পরিচালিত বেশ কিছু ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য তিনি কুখ্যাত হয়ে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার করকোরান স্টেট কারাগারে আজীবন কারাভোগের দণ্ড ভোগ করা অবস্থায় তিনি ১৯শে নভেম্বর ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ ছিলো কোলন ক্যান্সার।

প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ম্যানসনের জীবনের অধিকাংশ সময় কারাগারে কেটেছে। তার প্রাথমিক অপরাধগুলি ছিল গাড়ি চুরি, জালিয়াতি, এবং ক্রেডিট কার্ড জোচ্চুরি। তিনি পতিতাদের দালাল হিসাবেও কাজ করেছেন। ১৯৬০ এর দশকের শেষের দিকে তিনি দি ফ্যামিলি' বা পরিবার নামক একটি দলের নেতা হন। তার পরিচালনায় বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়, যার মধ্যে রয়েছে চিত্র পরিচালক রোমান পোলানস্কির সাড়ে ৮ মাসের অন্ত্বঃসত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেইট। এসব হত্যার ষড়যন্ত্রের জন্য ম্যানসনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Charles Manson | Biography, Murders, Family, Sharon Tate, Beach Boys, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫