বিষয়বস্তুতে চলুন

গ্র্যান্ড থেফট অটো: স্যান আন্দ্রেয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্র্যান্ড থেফট অটো স্যান আন্দ্রেয়াস একটি ২০০৪ সালের অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম

গ্র্যান্ড থেফট অটো স্যান আন্দ্রেয়াস (ইংরেজি:Grand Theft Auto: San Andreas) একটি ২০০৪ সালের অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম যা রকস্টার নর্থ দ্বারা বিকাশিত এবং রকস্টার গেমস দ্বারা প্রকাশিত। এটি গ্র্যান্ড থেফট অটো সিরিজের পঞ্চম প্রধান এন্ট্রি, ২০০২ এর গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি এবং সামগ্রিকভাবে সপ্তম সংস্করণ। এটি প্লেস্টেশন টু এর জন্য অক্টোবর ২০০৪ সালে, মাইক্রোসফট উইন্ডোজ এবং এক্সবক্সের জন্য জুন ২০০৫ এবং ম্যাক ওএস এক্স এর জন্য নভেম্বর ২০১০ সালে মুক্তি পায়। গেমটি একটি উন্মুক্ত বিশ্ব পরিবেশের মধ্যে সেট করা হয়েছে যা খেলোয়াড়রা তাদের অবসর সময়ে অন্বেষণ এবং যোগাযোগ করতে পারে।

অনেক পর্যালোচকদের দ্বারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভিডিও গেমগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত, সান আন্দ্রেয়াস মুক্তির পরে সমালোচকদের প্রশংসা পেয়েছে, এর সঙ্গীত, গল্প এবং গেমপ্লে এবং এর গ্রাফিক্স এবং এর নিয়ন্ত্রণের কিছু দিকগুলির জন্য সমালোচনার সাথে প্রশংসা পেয়েছে। এটি ২০০৪ সালের সর্বাধিক বিক্রিত ভিডিও গেম ছিল এবং ২০১১ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ২৭.৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল, এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্লেস্টেশন টু গেম এবং সর্বকালের সেরা বিক্রি হওয়া ভিডিও গেমগুলির মধ্যে একটি। এর পূর্বসূরীদের মতো, স্যান আন্ড্রেয়াস শিল্পের মধ্যে এর সুদূরপ্রসারী প্রভাবের জন্য ভিডিও গেমগুলিতে একটি ল্যান্ডমার্ক হিসাবে উল্লেখ করা হয়। গেমটির সহিংসতা এবং যৌন বিষয়বস্তু ছিল অনেক জনসাধারণের উদ্বেগ এবং বিতর্কের উৎস। বিশেষ করে, একটি প্লেয়ার-নির্মিত সফ্টওয়্যার প্যাচ, "হট কফি মোড" নামে ডাকা হয়, যা পূর্বে লুকানো যৌন দৃশ্যকে আনলক করে।

গেমটির একটি রিমাস্টার সংস্করণ ‌‍‍‍২০১৩ সালে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য,উইন্ডোজ ফোন, ফায়ার ওএস এবং এক্সবক্স ৩৬০ এর জন্য ২০১৪ সালে এবং প্লেস্টেশন ৩ এর জন্য ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৮ সালের জুনে, গেমটি ব্যাকওয়ার্ড সামঞ্জস্যের মাধ্যমে এক্সবক্স ১-এর জন্য উপলব্ধ করা হয়েছিল। দ্য ডেফিনিটিভ এডিশন সহ একটি উন্নত সংস্করণ ২০২১ সালে প্রকাশিত হয়েছিল এবং Oculus Quest 2-এর জন্য একটি ভার্চুয়াল রিয়েলিটি সংস্করণ তৈরি করা হচ্ছে। সিরিজের পরবর্তী প্রধান এন্ট্রি, গ্র্যান্ড থেফট অটো ৪ ,এপ্রিল ২০০৮ সালে মুক্তি পায়।

২০০৪ সালে মুক্তি পাবার পর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই গেম তুমুল জনপ্রিয়তা পায়।

প্রেক্ষাপট

[সম্পাদনা]

গেমটি ক্যালিফোর্নিয়া এবং নেভাদা ভিত্তিক এবং তিনটি প্রধান শহরের আদলে: লস সান্তোস (লস অ্যাঞ্জেলেস), সান ফিয়েরো (সান ফ্রান্সিসকো) এবং লাস ভেনচুরাস (লাস ভেগাস) । এই গেমে বিশ্বের অনেক বাস্তব-জীবনের উপাদানের উল্লেখ রয়েছে, যেমন শহর, অঞ্চল এবং ল্যান্ডমার্ক, এর প্লটটি নব্বইয়ের দশকের গোড়ার দিকে লস অ্যাঞ্জেলেসে বাস্তব জীবনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সহ বেশ কিছু বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে। স্ট্রিট গ্যাং, ১৯৮০ এবং ১৯৯০ সালের দিকে ক্র্যাক মহামারি,লস আঞ্জেলেস মহানগর পুলিশের রামপার্ট কেলেঙ্কারি এবং ১৯৯২ লস অ্যাঞ্জেলেস দাঙ্গা। এর পূর্বসূরীর বিপরীতে, গেমপ্লে উপাদান চালু করেছিল যা পরবর্তী গেমগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার মধ্যে রয়েছে আরপিজি মেকানিক্স, পোশাক এবং গাড়ির উভয় উপস্থিতি সহ কাস্টমাইজেশন বিকল্প, ক্রিয়াকলাপ এবং মিনি-গেমগুলির একটি বিস্তৃত অ্যারে, এবং জুয়া খেলার অন্তর্ভুক্তি।

কাহিনীসংক্ষেপ

[সম্পাদনা]

১৯৮৭ সালে লস সান্তোসে একদিন বালাস গ্যাং এবং গ্রোভ স্ট্রিটের মধ্যকার এক বন্দুকযুদ্ধে সিজের ভাই ব্রায়ান মারা গেলে গ্রোভ স্ট্রিটের সবাই এই ঘটনার জন্য সিজে কে দায়ী করে ও সবাই মনে করে যে সিজে এর খেয়ালিপনার কারণে তার ভাই মারা গিয়েছিল। অতঃপর এই ঘটনার পর সিজে দুঃখভরা মন নিয়ে লস সান্তোস ছেড়ে লিবার্টি সিটিতে চলে যায় এবং সেখানে কিছু ছোটোখাটো কাজ করে নিজের সংসার চালায়। একদিকে ব্রায়ানের মৃত্যু ও সিজের লস সান্তোস থেকে লিবার্টি সিটিতে চলে যাওয়ার ফলে গ্রোভ স্ট্রিট ক্রমশই দুর্বল হয়ে পরে ও শহরে বালাস এবং ভাগোসের আধিপত্য বৃদ্ধি পেতে থাকে এবং তারাই শহরে মাদকের ব্যবসা ও চাঁদাবাজি শুরু করে। এই ঘটনার পাঁচ বছর পর ১৯৯২ সালে একদিন একদল বালাস গ্যাং একটি চলন্ত গাড়ি থেকে সিজে এর বাড়িতে নির্বিচারে গুলি ছুঁড়লে সিজে এবং সুইটের মা বেভারলি ঘটনাস্থলে নিহত যায় (আসলে বালাস গ্যাঙ্গের সদস্যরা সুইটকে হত্যার উদ্দেশ্যে তাদের একটি সবুজ গাড়ি থেকে সুইট ও সিজে এর বাড়িতে নির্বিচারে গুলি চালায়। কিন্তু তাদের ছোঁড়া গুলিতে সুইট ও সিজে এর মা বেভারলি নিজ বাড়িতে নিহত হয় কারণ এই ঘটনার সময় সুইট বাড়িতে উপস্থিত ছিল না)।

এই ঘটনার পর কেন্ডল সিজে কে ফোন করে জানালে সিজে ১৯৯২ সালের একদিন তার মায়ের শেষকৃত্যে অংশ নেয়ার জন্য লিবার্টি সিটি থেকে লস সান্তোস শহরে ফিরে আসে। কিন্তু ফেরার পথে ফ্র্যাঙ্ক টেনপেনির নেতৃত্বে এই শহরের একদল দুর্নীতিবাজ পুলিশ সিজে এর ট্যাক্সি থামিয়ে সিজেকে বিনা কারণে আটক করে সিজে এর কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেয় এবং হুমকি দেয় যে যদি সিজে তাদের বেআইনি কাজে সহযোগিতা না করে তাহলে তারা এক পুলিশ কর্মকর্তা পেন্ডেলবারি হত্যার দায় সিজের ওপর চাপিয়ে দেবে (মূলত টেনপেনি এবং তার দুই দুর্নীতিবাজ সহকর্মী নিজেরাই পেন্ডেলবারিকে গুলি করে হত্যা করে কারণ পেন্ডেলবারি তাদের তিনজনের বেআইনি কাজের সম্পর্কে আগে থেকে অবগত ছিল)। অতঃপর তিন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা টেনপেনি, পুলাস্কি এবং হার্নান্দেজ তাকে শহরের এক স্থানে ফেলে চলে যায়।

অতঃপর সিজে একটি সাইকেলে করে তার বাড়িতে পৌছায়। বাড়িতে এসে তার বন্ধু ও গ্রোভ স্ট্রিটের এক সদস্য বিগ স্মোকের সাথে তার দেখা হয়। মায়ের শেষকৃত্য শেষে সিজে তার ভাই সুইট ও বোন কেন্ডল এবং পুরনো গ্যাং সদস্য বিগ স্মোক ও রাইডারের সঙ্গে পুনরায় মিলিত হয়। সিজে তাদের কাছ থেকে জানতে পারে যে লস সান্তোস শহরে গ্রোভ স্ট্রিট গ্যাং তাদের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে (মূলত এই সময়ে লস সান্তোসে বিভিন্ন গ্যাঙ্গের রাজত্ব চলছিল যেমন: বালাস,গ্রোভ স্ট্রিট, ভাগোস এবং এক স্থানীয় রাশিয়ান মাফিয়া ইত্যাদি। কিন্তু সিজে লস সান্তোস থেকে লিবার্টি সিটিতে চলে যাওয়ার পর সমগ্র লস সান্তোস শহরে বালাস ও ভাগোসের আধিপত্য বৃদ্ধি পেতে থাকে। ফলে গ্রোভ স্ট্রিট তাদের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে)। সিজে বিভিন্নভাবে গ্রোভ স্ট্রিটকে একত্রিত করে ও কেন্ডলের এক প্রেমিক এবং ভ্যারিওস লস অ্যাজটেকাস গ্যাংয়ের প্রধান সিজারের সঙ্গে জোট গঠন করে গ্যাংকে আবার শক্তিশালী করে তোলে। এর ফলে সিজে এর সাথে সিজারের ভাল সম্পর্ক হয়। এরপর ওজি লক সিজে এর বন্ধু হয়ে ওঠে ও ম্যাড ডগের একটি বই চুরি করে সিজেকে একজন র‍্যাপার হতে সহায়তা করে।

একদিন টেনপেনি ও তার অনুগত তিন পুলিশ কর্মকর্তা সিজেকে ডেকে পাঠায় এবং সিজেকে দিয়ে শহরের ভাগোস গ্যাং এর আস্তানা ধ্বংস ও বালাস এবং একটি রাশিয়ান মাফিয়ার মধ্যকার এক মিটিং এ সবাইকে হত্যা করে (আসলে টেনপেনি সিজেকে দিয়ে এই ধরনের কাজ করায় যাতে বালাস ও ভাগোস গ্যাং গ্রোভ স্ট্রিটের ওপর আক্রমণ করে তাদের শহর থেকে নির্মূল করতে পারে)। যার ফলে বালাস গ্যাং গ্রোভ স্ট্রিটের ওপর আক্রমণ করে। সিজে তার লোকদের সহায়তায় পুরো এলাকাকে বালাসের নিয়ন্ত্রণ মুক্ত করে। ফলে গ্রোভ স্ট্রিটে লোকবল বৃদ্ধি পেতে থাকে ও তারা বালাস গ্যাঙ্গের বিরুদ্ধে বড় পরিসরে একটি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু হঠাৎ সিজার সিজেকে ফোন করে তার সাথে সিজেকে দেখা করতে বলে। (মূলত সিজার গ্রোভ স্ট্রিটের সদস্য বিগ স্মোক ও রাইডারের ব্যাপারে অদ্ভুত কিছু দেখে সিজেকে ফোন করে তার সাথে দেখা করতে বলে কারণ তার সন্দেহ হয় যে বিগ স্মোক ও রাইডার গ্রোভ স্ট্রিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে)

অতঃপর সিজে ও সিজার মিলে বিগ স্মোক ও রাইডারকে ঐ দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা টেনপেনি এবং ঐ কুখ্যাত বালাস গ্যাংয়ের কয়েকজন সদস্যের সঙ্গে দেখা করতে দেখে বুঝে যায় যে বিগ স্মোক এবং রাইডার এতদিন যাবৎ বালাস গ্যাং এবং টেনপেনির জন্য কাজ করে। অর্থাৎ তারা উভয়ই সিজে এবং সমগ্র গ্রোভ স্ট্রিটের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ও ঐ উক্ত সবুজ গাড়ি (যেটি সিজে এর মায়ের হত্যাকাণ্ডের সময়ে ব্যবহার হয়েছিল ও টেনপেনি সুইটকে হত্যার উদ্দেশ্যে ঐ গাড়ি বালাসের জন্য ভাড়া করেছিল) দেখে সিজে এক পর্যায়ে বুঝতে পারে যে সিজের মায়ের মৃত্যুর জন্য বালাসের পাশাপাশি তারাও দায়ী ও এখানে এক পর্যায়ে বুঝে যায় যে এখানে ফাঁদ পাতা হয়েছে ও রাইডার এবং বিগ স্মোক সুইটের পরিকল্পনা আগে থেকে বালাসকে জানিয়ে দিয়েছিল। এরপর সিজে সুইটের কাছ থেকে জানতে পারে যে সুইটের ওপর বালাস অতর্কিত আক্রমণ করে। অতঃপর সিজে বালাস গ্যাঙ্গের সঙ্গে বন্দুকযুদ্ধে সুইটকে সাহায্য করে। যদিও সুইট আহত হয় কিন্তু সুইট পুলিশের হাতে গ্রেফতার হয় এবং টেনপেনি সিজেকে লস সান্তোস থেকে নির্বাসিত করে গ্রামাঞ্চলে পাঠিয়ে দেয় ও বলে যে যদি সিজে তাদের দুর্নীতির মূল সাক্ষীদের হত্যা করে তাহলে তারা সিজে এর ভাই সুইটকে কারাগার থেকে মুক্ত করবে।

সিজে সেখানে দ্যা ট্রুথ নামে এক গাঁজা চাষির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং তার সাথে এক ট্রায়াড নেতা উ ঝি মুর সঙ্গেও পরিচয় হয়। একদিন একটি স্ট্রিট রেসে অংশ নিয়ে সিজে সান ফিয়েরোতে একটি গ্যারেজের নিয়ন্ত্রণ নেয় এবং সেখান থেকে পয়সা উপার্জন করা শুরু করে। সে বিগ স্মোক এবং রাইডারের মাদকের এক সিন্ডিকেটের সন্ধান পায় ও সংস্থাটিতে অনুপ্রবেশ করে জানতে পারে এর প্রধান এক বন্ধুবৎসল কিন্তু এক রহস্যময় ব্যক্তি মাইক টোরেনো। পরে সিজে, সিজার এবং ট্রায়াডের সহায়তায় লোকো সিন্ডিকেট ধ্বংস করে এবং রাইডার ও অন্যান্য গ্যাংকে হত্যা করে, তবে টোরেনো বেঁচে যায় এবং পরে সে জানায় আসলে সে সরকারের এক গোপন এজেন্ট। সে সুইটকে মুক্ত করার বিনিময়ে কিছু গোপন অভিযানে সিজে এর সাহায্য চায়। এদিকে, লাস ভেনচুরাসে সিজে ও উ ঝি মু একটি ক্যাসিনো চালু করে এবং মাফিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সুইট মুক্তি পাওয়ার পর, সে ও সিজে আবার গ্রোভ স্ট্রিট গঠন করে এবং প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোকে এই এলাকা থেকে হটিয়ে দেয় এবং পুরো লস সান্তোসে নিজেদের আধিপত্য বিস্তার করে।

একদিন টেনপেনিকে গ্রেফতার করে আদালতে তোলা হয় (মূলত এখানে টেনপেনি এবং পুলাস্কির বিরুদ্ধে দুর্নীতি,মাদক পাচার, চাঁদাবাজি ও যৌন হয়রানির দায়ে অভিযোগ দায়ের করা হয় কিন্তু পুলাস্কি সিজের হাতে নিহত হবার পর সব অভিযোগে টেনপেনিকে বিচারের জন্য আদালতে তোলা হয়) কিন্তু টেনপেনির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী না থাকার ফলে তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ হয়ে যায় (কারণ এখানে মূল সাক্ষী ছিল তার এক সহকর্মী জিমি হার্নান্দেজ যে কোনমতে টেনপেনি এবং পুলাস্কির সমস্ত কুকীর্তি তার ডিপার্টমেন্টকে অনেক আগেই জানিয়ে দিয়েছিল যার ফলে টেনপেনির নির্দেশে পুলাস্কি হার্নান্দেজকে গুলি করে হত্যা করে। যেহেতু হার্নান্দেজ টেনপেনির বিরুদ্ধে অন্যতম সাক্ষী তাই তার অনুপস্থিতির কারণে টেনপেনি খালাস পেয়ে যায়), যার প্রেক্ষিতে সমগ্র লস সান্তোসে দাঙ্গা শুরু হয়। একদিন সিজে বিগ স্মোকের একটি গোপন আস্তানা খুঁজে পায়, এবং দুজনের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এবং মৃত্যুর আগে বিগ স্মোক সিজে এর কাছে স্বীকার করে যে সে ক্ষমতা ও টাকার লোভে এই সবকিছু করেছিল। এরপর টেনপেনি এসে সিজে-এর উপর অস্ত্র তাক করে বিগ স্মোকের টাকা নিয়ে পুরো ভবনে আগুন লাগিয়ে সেখানে পালিয়ে যায়। সে একটি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে পালাতে থাকে কিন্তু সিজে ও সুইট তাকে ধাওয়া করে, কিন্তু এক পর্যায়ে টেনপেনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিচে গাড়ি ফেলে দেয় যা গ্রোভ স্ট্রিটের পাশে ছিল। সবাই দেখে টেনপেনি আহত হয়ে ঘটনাস্থলে নিহত হয় এবং এর মধ্য দিয়ে দাঙ্গার অবসান ঘটে। সর্বশেষ সিজে-এর পরিবার ও বন্ধুরা বাড়িতে তাদের বিজয় উল্লাস করে। উৎসবের মাঝখানে, সিজে তার এলাকাবাসীদের খোঁজ নিতে বাড়ি থেকে বেরিয়ে যায়।

চরিত্র

[সম্পাদনা]

প্রধান চরিত্র

[সম্পাদনা]
  • কার্ল জনসন: এই গেমে সিজে নামে সর্বাধিক পরিচিত। গ্রোভ স্ট্রিটের অন্যতম সদস্য যে পাঁচ বছর আগে লিবার্টি সিটিতে চলে যায় কিছু কাজের জন্য। কিন্তু তার মায়ের মৃত্যুর পর ১৯৯২ সালে লস সান্তোসে চলে আসে। সে তার মায়ের শেষকৃত্যে না থাকলেও তার ভাই সুইট এবং গ্রোভ স্ট্রিট পরিবারের প্রত্যেক সদস্যদের প্রতি আনুগত্য প্রমাণ করার সিদ্ধান্ত নেয়। পরে সে গ্রোভ স্ট্রিট পরিবারকে সহায়তা করে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং লস সান্তোসের অন্যতম প্রভাবশালী বালাসসহ অন্যান্য গ্যাং এর কার্যকলাপ দুর্বল করার পাশাপাশি সমগ্র সান আন্দ্রেয়াস জুড়ে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করে।
  • মেলভিন হ্যারিস: এই গেমে বিগ স্মোক নামে সর্বাধিক পরিচিত। গ্রোভ স্ট্রিটের অন্যতম সদস্য যে সিজে কে গ্যাংয়ে ফিরে আসতে আহ্বান করে এবং গ্রোভ স্ট্রিটের আধিপত্য ফিরে পেতে সহায়তা করতে সিজেকে সহায়তা করে। পরে মাদক ব্যবসায় জড়িত হওয়ার জন্য গ্রোভ স্ট্রিটের প্রধান প্রতিদ্বন্দ্বী বালাসে যোগ দেয়, যা সুইট করতে অস্বীকার করে। সে লস সান্তোস ভাগোস, রাশিয়ান মাফিয়া এবং সান ফিয়েরো রিফার সাথেও কাজ করে। সিজে শহর থেকে দূরে থাকার সময়, সে শহরের লস ফ্লোরসের একটি বিল্ডিংয়ে লুকিয়ে থাকে। গ্রোভ স্ট্রিটের সাথে বিশ্বাসঘাতকতার জন্য সিজে এর হাতে মারা যায়।
  • শন জনসন: এই গেমে সুইট নামে সর্বাধিক পরিচিত। গ্রোভ স্ট্রিট পরিবারের প্রধান এবং সিজে, কেন্ডল এবং ব্রায়ানের বড় ভাই। প্রাথমিকভাবে সে সিজে এর আনুগত্যের প্রতি সন্দিহান কারণ তার মতে ব্রায়ানের মৃত্যুর জন্য সিজে এর অনুপস্থিতিই দায়ী, তবে শেষ পর্যন্ত তার ভাই সিজেকে তার গ্যাংয়ে ফিরিয়ে নেয়। সিজে এর অনুগ্রহের বিনিময়ে মাইক টোরেনো তার মুক্তির ব্যবস্থা করার পরে কিন্তু মুক্তি পাওয়ার আগে পুলিশ তাকে আটক করে। সে গ্যান্টনে তার বাড়িতে ফিরে আসে এবং এই অঞ্চলে গ্রোভ স্ট্রিট পরিবারের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে সহায়তা করে।
  • ল্যান্স উইলসন: এই গেমে রাইডার নামে সর্বাধিক পরিচিত। গ্রোভ স্ট্রিট পরিবারের একজন শীর্ষস্থানীয় সদস্য যে গ্যান্টনে থাকে। সে সিজে কে গ্যাংয়ে ফিরে আসতে স্বাগত জানায় এবং কর্নেল ফুরবার্গার ও একটি ন্যাশনাল গার্ডের ডিপো থেকে অস্ত্র চুরি করে এই গ্যাংয়ের জন্য অস্ত্র সংগ্রহের জন্য সিজে এর সাথে কাজ করে। পরে এক পর্যায়ে সে গ্রোভ স্ট্রিট পরিবারের প্রধান প্রতিদ্বন্দ্বী বালাসে যোগ দেয় এবং মাদক ব্যবসায় ব্যাপকভাবে জড়িত হয়। একদিন টি-বোন মেন্ডেজের সাথে একটি বৈঠক থেকে পালিয়ে যাওয়ার পরে সিজে তাকে হত্যা করে যা সিজে এবং সিজার দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল।
  • বেভারলি জনসন: সিজে, সুইট, কেন্ডল এবং ব্রায়ানের মা যে ১৯৯২ সালে বালাস গ্যাং এর অতর্কিত আক্রমণে নিহত হয়।
  • ব্রায়ান জনসন: সিজে, সুইট এবং কেন্ডলের ছোট ভাই যে ১৯৮৭ সালে বালাস গ্যাং এর সাথে সংঘর্ষে নিহত হয়।
  • কেন্ডল জনসন: সিজে, সুইট এবং ব্রায়ানের বোন এবং সিজার ভিয়ালপান্ডোর বান্ধবী।
  • সিজার ভিয়ালপান্ডো: ভ্যারিওস লস অ্যাজটেকাস গ্যাংয়ের প্রধান এবং কেন্ডল জনসনের প্রেমিক যে এল করোনায় থাকে।।
  • জেফ্রি ক্রস: একজন অপেশাদার র‍্যাপার যে ওজি লক নামে সর্বাধিক পরিচিত ও গ্রোভ স্ট্রিট পরিবারের সহযোগী। ১৯৯২ সালে সে কারাগার থেকে মুক্তি পায়। মুক্তির পরে সে একটি খাবারের দোকানে কাজ করে।
  • ক্যাটালিনা: সিজার ভিয়ালপান্ডোর চাচাতো বোন যে ফার্ন রিজ অঞ্চলে একটি নির্জন খুপরিতে বাস করে। সে ডিলিমোরে সিজে এর সাথে দেখা করে এবং দু'জন গ্রামাঞ্চলে বেশ কয়েকটি স্থানে ডাকাতি শুরু করে।
  • দ্যা ট্রুথ: একজন গাঁজা চাষী যে সান ফিয়েরোতে থাকে এবং শহরের উপকণ্ঠে একটি খামারের মালিক।
  • উ ঝি মু: এক ট্রায়াড প্রধান ও মাউন্টেন ক্লাউড বয়েজের প্রধান যে সান ফিয়েরোর চায়নাটাউনে বাস করে এবং একটি বাজির দোকানের মালিক।
  • জিরো: ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ এবং সান ফিয়েরোতে জিরো আরসি শপের মালিক।
  • টি-বোন মেন্ডেজ: সান ফিয়েরো রিফা গ্যাং এর প্রধান এর পাশাপাশি জিজি বি এবং মাইক টোরেনো সাথে ওষুধ উত্পাদন ও সরবরাহের সাথে জড়িত।
  • কেন রোজেনবার্গ: ক্যালিগুলা'স প্রাসাদের পরিচালক যা তিনটি মাফিয়া পরিবারের মালিকানাধীন: লিওনস, ফোরেলিস এবং সিন্ডাকোস। পরিবারের একজনের হাতে নিজের মৃত্যুর ভয়ে তিনি দ্রুত মাদক সেবনে ফিরে আসে, সম্প্রতি শান্ত হয়ে ওঠে। সে পরে সিজেকে তিনটি পরিবারের মধ্যে যুদ্ধ শুরু হওয়া রোধ করার জন্য নিয়োগ করেছিল।
  • ম্যাকার: দ্য গার্নিং চিম্পস ব্যান্ডের প্রধান গায়ক এবং মূলত যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে এসেছে। সে এবং কেন্ট পলকে সিজে উদ্ধার করেছিল যখন মরুভূমিতে আটকা পড়েছিল এবং তারপরে আবার সালভাতোর লিওনের খপ্পর থেকে। ম্যাকার কেন্ট পলের সাথে অবিরত রয়েছেন, তবে তার অনিয়ন্ত্রিত যৌন প্রবণতার কারণে তিনি কার্ল এবং সুইট দ্বারা উপহাস করা হয়।
  • জিজি বি: সান ফিয়েরোর ব্যাটারি পয়েন্টের প্লেজার ডোমস ক্লাবের মালিক যে টি-বোন মেন্ডেজ এবং মাইক টোরেনোর পাশাপাশি লোকো সিন্ডিকেটের সদস্য, যা ওষুধ উত্পাদন এবং সরবরাহের সাথে জড়িত। প্রতিদ্বন্দ্বীদের মাদক চুরি থেকে বিরত রাখতে ও মাইক টোরেনোকে বাঁচাতে তিনি সিজেকে নিয়োগ করে। সে লস সান্তোসে মাদক সরবরাহের জন্য সিজের হাতে নিহত হয়।
  • ম্যাড ডগ: লস সান্তোসের একজন র‍্যাপার যে মুলহোল্যান্ডের একটি ম্যানশনে থাকে। সিজে যখন লস সান্তোসে ফিরে আসে সে তার ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন, সবেমাত্র তার নিজস্ব পোশাকের লাইন চালু করে। যাইহোক সিজে তার এক ম্যানেজার ক্রফোর্ডকে হত্যা করে তার ক্যারিয়ার নষ্ট করার পরে সে হতাশায় ভুগতে শুরু করে। সে পরে লাস ভেনচুরাস শহরে পালিয়ে যায়, মাদকের বিনিময়ে তার প্রাসাদটি বিগ পপ্পাকে দিয়েছিল। সে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু সিজে তাকে উদ্ধার করে পরে সে ম্যানেজার হয় ও ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করে।
  • ফ্র্যাঙ্ক টেনপেনি: লস সান্তোসের এক কুখ্যাত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা যে পুলিশ কর্মকর্তা পেন্ডেলবারিকে হত্যার পর সিজেকে আটক করে এই হত্যাকাণ্ডের দায় চাপানোর জন্য হুমকি দেয় এবং পরে তাকে জোরপূর্বক কাজ করিয়ে নেয়। পরে সে লস সান্তোস ছেড়ে চলে যায় এবং সিজে কে তার জন্য বিভিন্ন কাজ সম্পাদন করতে থাকে। একদিন তাকে বিচারের মুখোমুখি করা হয়। যদিও সে খালাস পায়, যার ফলে এই শহরে দাঙ্গা ছড়িয়ে দেয়। একদিন সে একটি অগ্নিনির্বাপণ গাড়িতে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সেতু থেকে পরে যায় এবং গ্রোভ স্ট্রিট তাকে হত্যা করে।
  • এডি পুলাস্কি: লস সান্তোস মহানগর পুলিশের এক দুর্নীতিবাজ কর্মকর্তা এবং টেনপেনির অন্যতম ঘনিষ্ঠ। সে টেনপেনিকে গ্রোভ স্ট্রিট পরিবার এবং তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বালাস গ্যাঙ্গের মধ্যে লস সান্তোসে ইচ্ছাকৃতভাবে একটি গ্যাং যুদ্ধে উস্কে দিয়ে শহরের তাদের পুরো অপরাধজগতকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের পরিকল্পনা কার্যকর করতে টেনপেনিকে সহায়তা করে। তার এক সহকর্মী হার্নান্দেজকে গুলি করে হত্যা করার পরে,সে সিজেকে হত্যার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তাই সে একটি গাড়িতে করে পালিয়ে যায় কিন্তু এক পর্যায়ে সিজে এর হাতে নিহত হয়।
  • রাল্ফ পেন্ডেলবারি: লস সান্তোস মহানগর পুলিশের এক সৎ কর্মকর্তা যে পুলিশের একটি অভ্যন্তরীণ বিষয়ক বিভাগের সদস্য হিসাবে সে দুর্নীতিগ্রস্ত ইউনিট সিআরএএসএইচ এর তদন্ত করেছিল। একদিন সে তার ইউনিট ও তার দুর্নীতিবাজ সহকর্মী টেনপেনি এবং পুলাস্কির বিরুদ্ধে প্রমাণ উন্মোচন করে। তাই টেনপেনি এবং পুলাস্কি হার্নান্দেজের সাথে তাকে একটি গুদামে নিয়ে এনে গুলি করে হত্যা করে কারণ সে এই দুর্নীতি সম্পর্কে আগে থেকে অবগত ছিল। এই ঘটনার পর তার দুর্নীতিবাজ সহকর্মীরা একদিন সিজেকে বিনা কারণে আটক করে তাকে খুনের দায় চাপানোর হুমকি দেয়।
  • জিমি হার্নান্দেজ: লস সান্তোস মহানগর পুলিশের এক দুর্নীতিবাজ কর্মকর্তা এবং সিআরএএসএইচ-এর সদস্য সে টেনপেনি এবং পুলাস্কির সাথে কাজ করে। সে তার আনুগত্য প্রমাণ করার জন্য পেন্ডেলবারিকে হত্যা করতে বাধ্য হয় এবং পরে টেনপেনি এবং পুলাস্কির পাশাপাশি সিজে এর জীবনে বিভিন্ন অশান্তি সৃষ্টি করে তাকে বিভিন্ন কাজ করতে বাধ্য করে। একদিন সে পরে তার সহকর্মীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নেয় ও একদিন সে যখন সিজেকে তাদের কুকীর্তি সম্বলিত একটি ফাইল দেয় তখন টেনপেনির নির্দেশে পুলাস্কি তাকে হত্যা করে।

অপ্রধান চরিত্র

[সম্পাদনা]
  • মার্ক ওয়েন: গ্রোভ স্ট্রিটের অন্যতম সদস্য যে গ্যান্টনে বাস করে।
  • কেন্ট পল: ইংলিশ ব্যান্ড দ্য গার্নিং চিম্পসের রেকর্ড প্রযোজক, ব্যান্ডটিকে সান আন্দ্রেয়াসে নিয়ে আসে। সে সিজে এর সাথে দেখা করে যখন সিজে মরুভূমিতে আটকে পড়া অবস্থায় তাকে এবং ম্যাকারকে উদ্ধার করে।
  • মাইক টোরেনো: একটি সরকারী সংস্থার এজেন্ট যে জিজি বি এবং টি-বোন মেন্ডেজের পাশাপাশি মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয়।
  • ব্যারি থর্ন: গ্রোভ স্ট্রিট পরিবারের এক প্রাক্তন সদস্য।
  • ডোয়াইন: একজন মেকানিক।
  • জেথ্রো: একজন মেকানিক সান ফিয়েরোর একটি জুমার গ্যাস স্টেশনের জন্য কাজ করে।
  • জনি সিন্দাকো: সিন্দাকো ক্রাইম ফ্যামিলির একজন নেতৃস্থানীয় সদস্য যে লাস ভেনচুরাসের ক্যালিগুলা'স ক্যাসিনোর মালিক।
  • ক্লাউড: ক্যাটালিনার প্রেমিক।
  • কেন: বালাস গ্যাং এর প্রধান।
  • সালভাতোর লিওন: লিওন ক্রাইম পরিবারের ডন যে লিবার্টি সিটিতে বাস করে।
  • ফুরবার্গার: একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সে লস সান্তোসের ইস্ট বিচে থাকে। সে তার বাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করে যা পরে কার্ল জনসন এবং রাইডার চুরি করে নিয়ে যায়।
  • ডেনিস রবিনসন: গ্রোভ স্ট্রিট ফ্যামিলির সদস্য যে গ্যান্টনে বাস করে। সিজে তার বাড়ির আগুন থেকে তাকে উদ্ধার করার পরে তার সাথে প্রথম দেখা হয়।
  • অ্যালান ক্রফোর্ড: ম্যাড ডগের ম্যানেজার।
  • হেলেনা ওয়াঙ্কস্টেইন:একজন আইনজীবী যিনি ফ্লিন্ট কাউন্টির ফ্লিন্ট রেঞ্জের একটি খামারে থাকে।
  • মিশেল কান: একজন মেকানিক যিনি সান ফিয়েরোতে তার গ্যারেজে থাকে।
  • বিগ পপ্পা: একজন মাদক ব্যবসায়ী এবং ভ্যাগোসের সদস্য।
  • মিলস: সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা।
  • এমমেট: একজন অস্ত্র ব্যবসায়ী।

তথ্যসূত্র

[সম্পাদনা]