গাপ্পি

মিলিয়নফিশ বা রেইনবো ফিশ হিসেবে পরিচিত গাপ্পি (Poecilia reticulata) বিশ্বের অন্যতম বহুল বিস্তৃত উষ্ণমণ্ডলীয় মাছ এবং মিঠাপানির অ্যাকোয়ারিয়ামে পালিত মাছের প্রজাতি। এটা Poeciliidae গণভুক্ত এবং একই গণভুক্ত অন্যান্য আমেরিকান মাছেদের মত এরাও সরাসরি পোনার জন্ম দেয়।[১] দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চলে প্রাকৃতিক আবাস হলেও গাপ্পি মাছ বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে আর এখন বিশ্বের প্রায় সকল এলাকাতেই পাওয়া যায়। এরা অতিমাত্রায় অভিযোজ্য এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে। পুরুষ গাপ্পিরা স্ত্রী গাপ্পিদের থেকে আকারে ছোট হয় এবং এদের দেহে রংবাহারি আলঙ্কারিক পুচ্ছ পাখনা ও পৃষ্ঠ পাখনা থাকে। স্ত্রী মাছেরা তুলনামূলক অনুজ্জ্বল রঙের হয়ে থাকে। বন্য পরিবেশে এরা মূলত তলদেশীয় শৈবাল এবং জলচর পোকার লার্ভা খেয়ে থাকে। পরিবেশবিজ্ঞান, বিবর্তন এবং আচরণবিজ্ঞানে গাপ্পি মাছ আদর্শ প্রাণী হিসেবে ব্যবহৃত হয়।
শ্রেণিবিন্যাস
[সম্পাদনা]উইলহেলম পিটার্স ১৮৫৯ সালে ভেনেজুয়েলায় Poecilia reticulata নামে গাপ্পি মাছকে প্রথম শনাক্ত করেন এবং ১৮৬১ সালে দি ফিলিপ্পি বার্বাডোজে গাপ্পি মাছকে Lebistes poecilioides নামে শনাক্ত করেন। এই মাছটির Girardinus guppii নাম দেন আলবার্ট গুনথার (Albert Günther) রবার্ট জন লেকমেয়ার গাপ্পি এর নামানুসারে, যিনি এই মাছের নমুনা ত্রিনিদাদ থেকে লন্ডনের "দি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে" পাঠান[২]। "লেবিসটাস রেটিকুলাটাস" নামে এই মাছটিকে পুনঃরায় ১৯১৩ সালে রেগান চিহ্নিত করেন। ১৯৬৩ সালে, রোসেন এবং বেইলি মাছটির আসল নাম "পোয়েসিলিয়া রেটিকুলাটা"তে নামান্তর করেন। এই মাছটির শ্রেণিবিন্যাস অনুযায়ী বিভিন্ন নাম পাওয়া যায়, তবে 'গাপ্পি' নামটিই অধিক প্রচলিত। বর্তমানে Girardinus guppii নামটি Poecilia reticulataএর একটি প্রতিশব্দে পরিনত হয়েছে।[৩]
References
[সম্পাদনা]- ↑ "Guppy Fish"। AquaticCommunity.com। ৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Günther, Albert (১৮৬৬)। Catalogue of the Fishes in the British Museum। খণ্ড ৬। London: Taylor and Francis। পৃ. ৩৫৩।
- ↑ ।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)|title=অনুপস্থিত বা খালি (সাহায্য)