বিষয়বস্তুতে চলুন

খভিটসেরকুর

স্থানাঙ্ক: ৬৫°৩৬′২৩″ উত্তর ২০°৩৮′০৮″ পশ্চিম / ৬৫.৬০৬৪৮° উত্তর ২০.৬৩৫৬৩° পশ্চিম / 65.60648; -20.63563
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খভিটসেরকুর
Hvítserkur
সমুদ্রের মাঝে খভিটসেরকুর
মানচিত্র
অবস্থানভাসনেস, আইসল্যান্ড

খভিটসেরকুর (স্থানীয় আইসল্যান্ডিক উচ্চারণঃ [ˈkʰvitˌsɛr̥kʏr̥]) সমুদ্রের ঢেউয়ের আঘাতে ক্ষয়িত আগ্নেয়গিরিজাত শিলার সরু খাড়া স্তম্ভ। ১৫ মিটার উচ্চতার স্তম্ভটি উত্তর-পশ্চিম আইসল্যান্ডের ভাসনেস উপদ্বীপের পূর্ব তটে অবস্থিত।[]

শিলার গোড়ায় দুটি ছিদ্র রয়েছে, একারণে দূর থেকে এটিকে পানি পানরত থাকা ড্রাগনের মত দেখায়। শিলার ভিত্তি সমুদ্রের নীচে। মূল ভিত্তি রক্ষা করার জন্য কংক্রিট দিয়ে শক্তিশালী করা হয়েছে।[]

গুল এবং ফুলমারের মতো বিভিন্ন প্রজাতির পাখি খভিটসেরকুরের উপরে ও খাঁজে বাস করে। পাখিদের জমা গুয়ানোর সাদা রঙ থেকে এটির নাম আইসল্যান্ডিক ভাষায় 'খভিটসেরকুর' রাখা হয়েছে, যার অর্থ 'সাদা শার্ট'।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Hvítserkur, seals, birds"। North Iceland official travel guide। ৩০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪
  2. "Hvítserkur"। Nordic Adventure Travel। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪