ক্রিস্তোফের মেলেন্দেস
|
২০১৮ সালে মোতাগুয়ার হয়ে মেলেন্দেস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ক্রিস্তোফের আরোন মেলেন্দেস সুয়াসো | ||
| জন্ম | ২৫ নভেম্বর ১৯৯৭ | ||
| জন্ম স্থান | লা সেইবা, হন্ডুরাস | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মোতাগুয়া | ||
| জার্সি নম্বর | ৩৫ | ||
| যুব পর্যায় | |||
| মোতাগুয়া | |||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৬– | মোতাগুয়া | ৬৩ | (২) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৯ – | হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ | ৯ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৪৬, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪৬, ২৯ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ক্রিস্তোফের আরোন মেলেন্দেস সুয়াসো (স্পেনীয়: Cristopher Meléndez; জন্ম: ২৫ নভেম্বর ১৯৯৭; ক্রিস্তোফের মেলেন্দেস নামে সুপরিচিত) হলেন একজন হন্ডুরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হন্ডুরাসের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর হন্ডুরীয় জাতীয় ফুটবল লিগের ক্লাব মোতাগুয়া এবং হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, মেলেন্দেস হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলের হয়ে হন্ডুরাসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্রিস্তোফের আরোন মেলেন্দেস সুয়াসো ১৯৯৭ সালের ২৫শে নভেম্বর তারিখে হন্ডুরাসের লা সেইবায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মেলেন্দেস জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃ. ৮।
- ↑ "Seleccionador de Honduras convoca 22 jugadores para Juegos Olímpicos de Tokio" [হন্ডুরাসের কোচ টোকিও অলিম্পিকের জন্য ২২ জন খেলোয়াড় ঘোষণা করেছেন]। swissinfo.ch (স্পেনীয় ভাষায়)। সুইসইনফো। ২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ক্রিস্তোফের মেলেন্দেস (ইংরেজি)
- সকারবেসে ক্রিস্তোফের মেলেন্দেস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ক্রিস্তোফের মেলেন্দেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ক্রিস্তোফের মেলেন্দেস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ক্রিস্তোফের মেলেন্দেস (ইংরেজি)