বিষয়বস্তুতে চলুন

কোনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোনি
DVD cover of the film Koni
DVD cover of the film Koni
পরিচালকসরোজ দে
রচয়িতামতি নন্দী
উৎসমতিনন্দী কর্তৃক 
কোনি
শ্রেষ্ঠাংশেশ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়
স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়
স্বরূপ দত্ত
সুরকারচিন্ময় চট্টোপাধ্যায়
সম্পাদকরমেশ যোশী
মুক্তি16 এপ্রিল,1984
দেশভারত
ভাষাবাংলা

কোনি (ইংরেজি: Koni) ১৯৮৬ সালে সরোজ দে পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি জাতীয় পুরস্কার (ভারত) প্রাপ্ত বাংলা চলচ্চিত্র।[] চলচ্চিত্রটি মতি নন্দীর একই নামের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি কলকাতার বস্তি এলাকায় থাকা 'কোনি' নামের একটি মেয়েকে কেন্দ্র করে, যে তার প্রশিক্ষকের সহায়তায় দারিদ্র্য ও কঠোর পরিস্থিতি থেকে বিজয়ী হয়। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় ১৯৭০এর দশকের একজন পেশাদার সাঁতারু ছিলেন এবং অভিনয় চলাকালীন তিনি যাদবপুর বিশ্ববিদ্যয়য়ের ছাত্রী ছিলেন।[]

২০১২ সালের এক সাক্ষাৎকারে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 'কোনি' চলচ্চিত্রটিকে তার কর্মজীবনের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে অভিহিত করেন। এমনকি তিনি তার বার্ধক্যজনিত অবসাদ কাটিয়ে উঠতে অনেক প্রতিকূল অবস্থায় এই সিনেমার "ফাইট-কোনি-ফাইট" কথাটি উচ্চারণ করেন। কথাটি সেই সময় মধ্যবিত্ত বাঙালি সমাজে বিশেষ জনপ্রিয় হয়েছিল।[]

সারাংশ

[সম্পাদনা]

"কোনি" একজন প্রশিক্ষক ও তার প্রশিক্ষার্থী কোনির একটি প্রেরণাদায়ক কাহিনী যারা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে তাদের লক্ষ্যে পৌঁছায়। ক্ষিদদা (সৌমিত্র চট্টোপাধ্যায়) একজন সাঁতারের প্রশিক্ষক যিনি সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাঁতার শেখান। তিনি কলকাতার একটি বস্তি এলাকা থেকে কোনি'কে নিয়ে এসে তাকে 'ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে' যোগ দিতে 'বেঙ্গল সুইমিং টিম' এ ভর্তি করান এবং তাকে পারদর্শী করে তোলেন। তবুও, ক্রীড়ায় রাজনীতি, দারিদ্র্য ও সামাজিক কলঙ্ক তাদের পথের কাঁটা হয়ে কাঁদে।[]

সম্মাননা

[সম্পাদনা]

অভিনয়ে

[সম্পাদনা]

শিল্পীবৃন্দ

[সম্পাদনা]
  • পরিচালনা ও চিত্রনাট্য: সরোজ দে
  • কাহিনী: মতি নন্দী
  • সঙ্গীত পরিচালক: চিন্ময় চট্টোপাধ্যায়
  • সম্পাদনা: রমেশ যোশী
  • আর্ট ডিরেক্টর: সুভাষ সিংহরায়
  • সাজসজ্জা: বশির আহমেদ
  • সিনেম্যাটোগ্রাফার: কমল নায়েক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Koni Release"। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬
  2. Nandi, Moti (১২ মার্চ ২০১২)। BOOKMINE: Koni। Hachette India। পৃ. ৬–। আইএসবিএন ৯৭৮-৯৩-৫০০৯-৩৮৩-২
  3. "Soumitra Chatterjee: I don't have much faith in awards"। Rediff.com Movies। ১৬ মে ২০১২। পৃ. ১–। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৪
  4. "Lessons for the Indian Left from Kony"http://www.pragoti.in/। ২৩ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  5. "32nd National Film Awards"International Film Festival of India। ২৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে কোনি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি)

টেমপ্লেট:National Film Award Wholesome Entertainment