কোঠে খড়ক সিং
অবয়ব
| লেখক | রাম সরূপ অঁখি |
|---|---|
| মূল শিরোনাম | ਕੋਠੇ ਖੜਕ ਸਿੰਘ |
| প্রকাশনার স্থান | ভারত |
| ভাষা | পাঞ্জাবী |
| ধরন | উপন্যাস |
| পটভূমি | পাঞ্জাব |
| প্রকাশিত | ১৯৮৫ |
| পুরস্কারসমূহ | সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৭) |
কোঠে খড়ক সিং ১৯৮৫ খ্রিস্টাব্দে রাম সরূপ অঁখি দ্বারা রচিত একটি পাঞ্জাবী উপন্যাস। এই উপন্যাস অঁখির অন্যতম সেরা সাহিত্যকীর্তি যা তাঁকে ১৯৮৭ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার এনে দেয়।[১][২][৩]
কাহিনী
[সম্পাদনা]কোঠে খড়ক সিং একটি রাজনৈতিক উপন্যাস যার পটভূমি পাঞ্জাবের একটি গ্রাম। এই উপন্যাসে ভারত বিভাজনের পূর্বে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাহিনী তুলে ধরা হয়েছে। পাঞ্জাবের তৎকালীন আর্থ-সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনও এই উপন্যাসে বর্ণিত হয়েছে।
এই উপন্যাসের কাহিনী ও লেখনশৈলী রুশ সাহিত্য দ্বারা অনেকাংশে প্রভাবিত।[২]
প্রকাশ
[সম্পাদনা]১৯৮৫ খ্রিস্টাব্দে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাসের জন্য রাম সরূপ অঁখি ১৯৮৭ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১০টি ভিন্ন ভাষায় উপন্যাসটি অনূদিত হয়েছে।[৪] অবতার সিং জজ এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ R. P. Malhotra; Kuldeep Arora (২০০৩)। Encyclopaedic Dictionary of Punjabi Literature: A-L। Global Vision Publishing House। পৃ. ২৭–। আইএসবিএন ৯৭৮-৮১-৮৭৭৪৬-৫২-২।
- 1 2 3 "From the Land of Five Rivers"। www.thebookreviewindia.org। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৬।
- ↑ "Recognizing contributions"। The Times of India। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৬।
- ↑ Kartik Chandra Dutt (১৯৯৯)। Who's who of Indian Writers, 1999: A-M। Sahitya Akademi। পৃ. ৪৩–। আইএসবিএন ৯৭৮-৮১-২৬০-০৮৭৩-৫।