কোচিং

কোচিং বা শিক্ষা দেত্তয়া একধরনেরউন্নয়নমূলক ব্যবস্থা যেখানে একজন কোচ নামে একজন থাকে, যিনি একজন শিক্ষার্থী বা মক্কেলের ব্যক্তিগত বা পেশাদারী লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষণ এবং নির্দেশিকা দিয়ে সহায়তা করে থাকেন।[১] কখনো কখনো, কোচিং দুই ব্যক্তির মধ্যে একটি অনানুষ্ঠানিক সম্পর্ক হতে পারে, যার অন্যের তুলনায় বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তিনি অপেক্ষাকৃত কম অগ্রসরগামীকে পরামর্শ এবং নির্দেশনা দিয়ে থাকেন; কিন্তু কোচিং মেন্টরিং থেকে আলাদা। মেন্টরিং-এ নির্দিষ্ট কর্ম বা উদ্দেশ্য সাধনে মননিবেশ করা হয়। যা কোচিং এর লক্ষ্যের সাধারণ লক্ষ্য বা সামগ্রিক উন্নয়নের বিপরীত।[২][৩]
উৎপত্তি
[সম্পাদনা]"কোচিং" শব্দটির উৎপত্তি ষোড়শ শতাব্দীতে এবং প্রাথমিকভাবে পরিবহনের একটি পদ্ধতি, বিশেষ করে ঘোড়ায় টানা গাড়িকে বোঝায়। এটি হাঙ্গেরীয় শব্দ " কোকসি" থেকে এসেছে যার অর্থ "কোকস" গ্রামের একটি গাড়ি , যা উচ্চমানের গাড়ি তৈরির জন্য পরিচিত। সময়ের সাথে সাথে, "কোচিং" শব্দটি তার আক্ষরিক পরিবহন প্রেক্ষাপট থেকে রূপান্তরিত হয়ে রূপকভাবে ব্যক্তিদের ব্যক্তিগত এবং পেশাদার বিকাশে নির্দেশনা এবং সহায়তা করার প্রক্রিয়াকে প্রতিনিধিত্ব করে।
"কোচ" শব্দটির প্রথম ব্যবহার ১৮৩০ সালের দিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষায় একজন শিক্ষকের জন্য ব্যবহৃত হয়, যিনি একজন শিক্ষার্থীকে পরীক্ষার মধ্য দিয়ে "বহন" করতেন।[৪] "কোচিং" শব্দটি এভাবেই এমন একটি প্রক্রিয়া চিহ্নিত করে যা মানুষকে তাদের অবস্থান থেকে যেখানে তারা থাকতে চায় সেখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। খেলাধুলার ক্ষেত্রে এই শব্দটির প্রথম ব্যবহার ১৮৬১ সালে শুরু হয়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Passmore, Jonathan, সম্পাদক (২০১৬) [2006]। Excellence in Coaching: The Industry Guide (3rd সংস্করণ)। London; Philadelphia: Kogan Page। আইএসবিএন ৯৭৮০৭৪৯৪৭৪৪৬১। ওসিএলসি 927192333।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - ↑ Renton, Jane (২০০৯)। Coaching and Mentoring: What They are and How to Make the Most of Them। New York: Bloomberg Press। আইএসবিএন ৯৭৮১৫৭৬৬০৩৩০৭। ওসিএলসি 263978214।
- ↑ Chakravarthy, Pradeep (২০ ডিসেম্বর ২০১১)। "The Difference Between Coaching And Mentoring"। Forbes। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৫।
- ↑ coach, Online Etymology Dictionary, সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৫.
- ↑ coach, Online Etymology Dictionary, সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৫.