বিষয়বস্তুতে চলুন

কুর্জ‌ ইবনে জাবির আল-ফিহরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুর্জ ইবনে জাবির আল-ফিহরি মুহাম্মদ এর সাহাবী হলেও শত্রু হিসাবে বিবেচিত হয়। সাফওয়ান অভিযানের সময় তার নেতৃত্বে একটি দল মদিনার চারণভূমিতে আক্রমণ চালিয়ে মুসলিমদের গবাদিপশু লুট করে নেয়। এ কারণে মুহাম্মদ এর প্রেরিত সত্তরজনের একটি বাহিনী তাদের ধাওয়া করে বদরের নিকট সাফওয়ান উপত্যকায় পৌছেন। কিন্তু কুর্জ ইবনে জাবির আল-ফিহরি পালাতে সক্ষম হয়।[]

পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মুসলিমদের পক্ষে লড়াই করেছেন এবং মুহাম্মদ (সা.) তাকে কুর্জ বিন জাবির আল-ফিহরির অভিযান হিসাবে পরিচিত একটি অভিযানে সেনাপতি হিসাবে নিযুক্ত করেন[] এটি ৬২৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে, ইসলামিক ক্যালেন্ডারের ষষ্ঠ হিজরীর দশম মাসে সংগঠিত হয়।[][] এই অভিযানটি আটজন দস্যুর বিরুদ্ধে পরিচালিত হয়, তারা একজন মুসলমানকে হত্যা করেছিল। মুসলমানরা ডাকাতদের ধরে তাদের ক্রুশে দিয়েছিল (ইসলামী সূত্র অনুসারে)।[] এই ঘটনার প্রেক্ষিতে যারা পৃথিবীতে অপকর্ম ছড়িয়ে দেয় তাদের শাস্তি সম্পর্কে কুরআনের আয়াত [কুরআন ৫:৩৩] নাযিল হয়।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hawarey, Dr. Mosab (২০১০)। The Journey of Prophecy; Days of Peace and War (Arabic) (আরবি ভাষায়)। Islamic Book Trust। ২২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০ {{বই উদ্ধৃতি}}: |প্রথমাংশ=-এ বহিঃসংযোগ (সাহায্য)Note: Book contains a list of battles of Muhammad in Arabic, ইংরেজি ভাষায় অনুবাদকৃতটি এখানে here(ইংরেজি ভাষায়)
  2. "Atlas Al-sīrah Al-Nabawīyah"google.co.uk। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫ {{ওয়েব উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |lanh= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. "Atlas of the Qurʼān"google.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫
  4. "List of Battles of Muhammad"। ১১ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০
  5. "এন্সাইক্লোপিডিয়া অব ইসলাম"google.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫
  6. "The life of Mahomet"google.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫
  7. Muhammad Saed Abdul-Rahman, The Meaning and Explanation of the Glorious Qur'an (Vol 2) 2nd Edition, p. 392, MSA Publication Limited (2009), আইএসবিএন ১৮৬১৭৯৭৬৬৪(ইংরেজি ভাষায়)