কামরা সঙ্গীত (পাশ্চাত্য ধ্রুপদী)

পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের আলোচনায় কামরা সঙ্গীত বলতে ধ্রুপদী সঙ্গীতের একটি রূপকে নির্দেশ করা হয় যেটিকে একটি অপেক্ষাকৃত ছোট আকারের বাদকদল বাজিয়ে থাকেন। ঐতিহ্যগতভাবে এই দলটিকে একটি বৃহৎ প্রাসাদকক্ষ বা একটি বড় কামরাতে ধারণ করা যেত। ব্যাপক অর্থে স্বল্পসংখ্যক বাদনশিল্পী দ্বারা পরিবেশনযোগ্য যেকোনও ধরনের শৈল্পিক সঙ্গীতকেই কামরা সঙ্গীতের অন্তর্ভুক্ত করা যেতে পারে, যেখানে সঙ্গীতের প্রতিটি বিভাগ বা অংশ একটিমাত্র বাদক বাজিয়ে থাকেন (এর বিপরীতে ঐকতান বাদকদলে বা অর্কেস্ট্রাতে প্রতিটি অংশকে একাধিক শিল্পী বাজিয়ে থাকেন)। তবে রীতি অনুযায়ী সাধারণত কামরা সঙ্গীতে একক যন্ত্রবাদনমূলক সঙ্গীতকর্ম পরিবেশন করা হয় না।
একান্ত নিভৃত পরিবেশে বাজানো হয় বলে কামরা সঙ্গীতকে "বন্ধুবান্ধবদের সঙ্গীত" হিসেবে বর্ণনা করা হয়েছে।[১] ১০০ বছরেরও বেশি সময় ধরে কামরা সঙ্গীত মূলত শৌখিন সঙ্গীতবাদকেরা তাদের নিজগৃহে বাজিয়ে থাকতেন। বর্তমান যুগে এসে কামরা সঙ্গীত আর কামরায় সীমাবদ্ধ নেই, বরং কনসার্ট হলে (সঙ্গীত পরিবেশন মিলনায়তনে) পরিবেশিত হয়, কিন্তু তারপরেও বহু শৌখিন ও পেশাদার সঙ্গীতবাদক এখনও নিজেদের আনন্দের জন্য স্বল্প পরিসরে কামরা সঙ্গীত বাজিয়ে থাকেন। কামরা সঙ্গীত বাজানোর জন্য বিশেষ সাঙ্গীতিক ও সামাজিক দক্ষতার দরকার পড়ে, যেগুলি একক সঙ্গীতবাদন বা ঐকতান বাদনের (সিম্ফনি) জন্য দরকারি দক্ষতাগুলি থেকে আলাদা।[২]
ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে কামরা সঙ্গীতকে, বিশেষ করে ততযন্ত্র চতুষ্টয়ী (স্ট্রিং কোয়ার্টেট) সঙ্গীতকে "চারজন যুক্তিবাদী মানুষের মধ্যে কথোপকথন" হিসেবে বর্ণনা করেছেন।[৩] এই কথোপকথনমূলক পরিকাঠামোতে একটি বাদ্যযন্ত্র একটি সুর বা ভাব উপস্থাপন করে এবং তারপরে অন্যান্য বাদ্যযন্ত্রগুলি একই ভাবের মধ্যে থেকে একের পর এক "উত্তর" প্রদান করে। ১৮শ শতকের শেষভাগ থেকে অদ্যাবধি কামরা সঙ্গীতের ইতিহাসের পুরোটাই এই একই পরিকাঠামোর সুতোয় গাঁথা। কামরা সঙ্গীতের রচনাশৈলীর বর্ণনা ও বিশ্লেষণে বারংবার কথোপকথনের সাথে তুলনা করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Christina Bashford, "The String Quartet and Society", in Stowell (2003), পৃ. 4. The expression "music of friends" was first used by Richard Walthew in a lecture published in South Place Institute, London, in 1909.Walthew, Richard H. (১৯০৯)। The Development of Chamber Music। London: Boosey। পৃ. ৪২।
- ↑ Estelle Ruth Jorgensen, The Art of Teaching Music (Bloomington: Indiana University Press, 2008): 153–54. আইএসবিএন ৯৭৮-০-২৫৩-৩৫০৭৮-৭ (cloth); আইএসবিএন ৯৭৮-০-২৫৩-২১৯৬৩-৩ (pbk).
- ↑ Christina Bashford, "The String Quartet and Society" in Stowell (2003), পৃ. 4. The quote was from a letter to C. F. Zelter, November 9, 1829.
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Baron, John Herschel (১৯৯৮)। Intimate Music: A History of the Idea of Chamber Music। Pendragon Press। আইএসবিএন ১-৫৭৬৪৭-০১৮-০।
- Blum, David (১৯৮৬)। The Art of Quartet Playing: The Guarneri Quartet in conversation with David Blum। New York: Alfred A. Knopf। আইএসবিএন ০-৮০১৪-৯৪৫৬-৭।
- Booth, Wayne (১৯৯৯)। For the Love of It। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-০৬৫৮৫-৫।
- Boyden, David (১৯৬৫)। The History of Violin Playing। Oxford and New York: Oxford University Press।
- Butterworth, Neil (১৯৮০)। Dvorak, His Life and Times। Midas Books। আইএসবিএন ০-৮৫৯৩৬-১৪২-X।
- Cobbett, Walter Willson, সম্পাদক (১৯২৯)। Cobbett's Cyclopedic Survey of Chamber Music। London: Oxford University Press। আইএসবিএন ৯৭৮১৯০৬৮৫৭৮২০ and আইএসবিএন ৯৭৮-১৯০৬৮৫৭৮৪৪.
- Crumb, George (১৯৭১)। Black Angels। Edition Peters।
- Donington, Robert (১৯৮২)। Baroque Music: Style and Performance। New York: W. W. Norton। আইএসবিএন ০-৩৯৩-৩০০৫২-৮।
- Einstein, Alfred (১৯৪৭)। Music in the Romantic Era। New York: W. W. Norton। আইএসবিএন ৯৭৮০৩৯৩০৯৭৩৩৭।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - Eosze, Laszlo (১৯৬২)। Zoltan Kodaly, his life and work। Istvans Farkas and Gyula Gulyas (translators)। Collet's।
- Geiringer, Karl (১৯৮২)। Haydn: a Creative Life in Music। University of California Press। আইএসবিএন ০-৫২০-০৪৩১৭-০।
- Gjerdingen, Robert (২০০৭)। Music in the Galant Style। Oxford and New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৩১৩৭১-০।
- Griffiths, Paul (১৯৭৮)। A Concise History of Modern Music। Thames and Hudson। আইএসবিএন ০-৫০০-২০১৬৪-১।
- Griffiths, Paul (১৯৮৫)। The String Quartet: a History। Thames and Hudson। আইএসবিএন ০-৫০০-২৭৩৮৩-৯।
- Kerman, Joseph (১৯৭৯)। The Beethoven Quartets। New York: W. W. Norton। আইএসবিএন ০-৩৯৩-০০৯০৯-২।
- McCalla, James (২০০৩)। Twentieth-Century Chamber Music। Routledge। আইএসবিএন ০-৪১৫৯-৬৬৯৫-৭।
- Miller, Lucy (২০০৬)। Adams to Zemlinsky। Concert Artists Guild। আইএসবিএন ১-৮৯২৮৬২-০৯-৩।
- Norton, M. D. Herter (১৯২৫)। The Art of String Quartet Playing। New York: Simon and Schuster (1962)।
- Raynor, Henry (১৯৭৮)। Social History of Music। Boston: Taplinger Publishing। আইএসবিএন ৯৭৮০৮০০৮৭২৩৮০।
- Schoenberg, Arnold (১৯৮৪)। Leonard Stein (সম্পাদক)। Style and Ideal: Selected Writings of Arnold Schoenberg। Berkeley and Los Angeles: University of California Press।
- Seth, Vikram (১৯৯৯)। An Equal Music। Vintage। আইএসবিএন ০-৩৭৫-৭০৯২৪-X।
- Shaham, Natan (১৯৯৪)। The Rosendorf Quartet। Grove Press। আইএসবিএন ০-৮০২১-৩৩১৬-৯।
- Solomon, Maynard (১৯৮০)। Beethoven। Granada Publishing, Limited। আইএসবিএন ০-৫৮৬-০৫১৮৯-৯।
- Steinhardt, Arnold (১৯৯৮)। Indivisible by Four। Farrar, Straus and Giroux। আইএসবিএন ০-৩৭৪-৫২৭০০-৮।
- Stowell, Robert, সম্পাদক (২০০৩)। The Cambridge Companion to the String Quartet। Cambridge Companions to Music। Cambridge and New York: Cambridge University Press। আইএসবিএন ০-৫২১-৮০১৯৪-X।
- Swafford, Jan (১৯৯৭)। Johannes Brahms। Vintage Books। আইএসবিএন ০-৬৭৯-৭৪৫৮২-৩।
- Ulrich, Homer (১৯৬৬)। Chamber Music। Columbia University Press। আইএসবিএন ০-২৩১-০৮৬১৭-২।
- Winter, Robert; Martin, Robert, সম্পাদকগণ (১৯৯৪)। The Beethoven Quartet Companion। Berkeley and Los Angeles: University of California Press। আইএসবিএন ০-৫২০-২০৪২০-৪।
আরও পড়ুন
[সম্পাদনা]- Sadie, Stanley, সম্পাদক (১৯৮৪)। The New Grove Violin Family। New York: W. W. Norton। আইএসবিএন ০-৩৯৩-০২৫৫৬-X।
- The New Grove Dictionary of Music and Musicians (ed. Stanley Sadie, 1980)
- Sicca, Luigi Maria (২০০০)। "Chamber music and organization theory: some typical organizational phenomena seen under the microscope"। Studies in Cultures, Organizations and Societies। ৬ (2)। Taylor & Francis: ১৪৫–১৬৮। ডিওআই:10.1080/10245280008523545। আইএসএসএন 1024-5286। এস২সিআইডি 145538145।
- Sumner Lott, Marie (২০১৫)। The Social Worlds of Nineteenth-Century Chamber Music: Composers, Consumers, Communities। University of Illinois Press। আইএসবিএন ৯৭৮-০-২৫২-০৩৯২২-৫। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।
- Thompson, Oscar (১৯৪০)। Debussy: Man and Artist। Tudor Publishing।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| গ্রন্থাগার সংরক্ষণ সম্পর্কে কামরা সঙ্গীত (পাশ্চাত্য ধ্রুপদী) |
- Chamber Music America
- earsense chamberbase, an online database of over 50,000 chamber works
- Fischoff National Chamber Music Association, sponsor of the chamber music competitions and a supporter of chamber music education.
- Associated Chamber Music Players (ACMP), New York City
- Annotated bibliography of double wind quintet music