কবিরাজমার্গ

কবিরাজমার্গ (কন্নড়: ಕವಿರಾಜಮಾರ್ಗ) (৮৫০ খ্রিস্টাব্দ)[১] হল কন্নড় ভাষায় রচিত ছন্দ, কাব্যতত্ত্ব ও ব্যাকরণ-বিষয়ক প্রাচীনতম প্রাপ্ত গ্রন্থ।[২][৩] এই গ্রন্থটি রাষ্ট্রকূট রাজা প্রথম অমোঘবর্ষ কর্তৃক অনুপ্রাণিত অথবা তাঁর দ্বারাই আংশিকভাবে রচিত। কোনও কোনও ইতিহাসবিদ দাবি করেন যে, এই গ্রন্থটি অংশত সংস্কৃত কাব্যাদর্শ গ্রন্থের ভিত্তিতে রচিত। কোনও কোনও ইতিহাসবিদের বিশ্বাস, কবিরাজমার্গ গ্রন্থের সহ-লেখক হলেন রাজসভার কবি তথা কন্নড় তত্ত্ববিদ শ্রীবিজয়।[২][৪]
কবিরাজমার্গ নামটির অর্থ কবিগণের রাজপথ। এই বইটি রচিত হয়েছিল কবি ও পণ্ডিতদের শিক্ষার জন্য সহায়ক পুস্তক (কবিশিক্ষা) হিসেবে। এই গ্রন্থে পূর্ববর্তী কন্নড় কাব্য ও সাহিত্যের যে তথ্যনির্দেশ করা হয়েছে তার থেকে স্পষ্ট যে এই গ্রন্থের পূর্ববর্তী শতাব্দীগুলিতে কন্নড় ভাষায় প্রচুর পরিমাণে গদ্য ও কবিতা রচিত হয়েছিল।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]উল্লেখপঞ্জি
[সম্পাদনা]- Sastri, Nilakanta K.A. (২০০২) [1955]। A history of South India from prehistoric times to the fall of Vijayanagar। New Delhi: Indian Branch, Oxford University Press। আইএসবিএন ০-১৯-৫৬০৬৮৬-৮।
- Kamath, Suryanath U. (২০০১) [1980]। A concise history of Karnataka : from pre-historic times to the present। Bangalore: Jupiter books। এলসিসিএন 80905179। ওসিএলসি 7796041।
- Narasimhacharya, R (১৯৮৮) [1988]। History of Kannada Literature। New Delhi, Madras: Asian Educational Services। আইএসবিএন ৮১-২০৬-০৩০৩-৬।
- Mugaḷi, Raṃ Śrī (২০০৬) [1946]। The Heritage of Karnataka: in relation to India। Read Books [Bangalore: Satyasodhama]। আইএসবিএন ৯৭৮-১-৪০৬৭-০২৩২-৩।
- Das, Sisir Kumar (২০০৫) [2006]। History of Indian literature, 500-1399: from Courtly to the Popular। New Delhi: Sahitya Akademi। আইএসবিএন ৮১-২৬০-২১৭১-৩।
- Various (১৯৮৮) [1988]। Encyclopaedia of Indian literature – vol 2। Sahitya Akademi। আইএসবিএন ৮১-২৬০-১১৯৪-৭।
- Reu, Pandit Bisheshwar Nath (১৯৯৭) [1933]। History of the Rashtrakutas (Rathodas)। Jaipur: Publication Scheme। আইএসবিএন ৮১-৮৬৭৮২-১২-৫।
- Kamat, Jyotsna। "The Rashtrakutas"। Dynasties of the Deccan। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০০৭।
- Kamat, Jyotsna। "Kannada Literature under the Rashtrakutas"। The Rashtrakutas। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০০৭।