কণ্ঠী মালা

কণ্ঠী মালা বা কণ্ঠী (সংস্কৃত: कण्ठी, lit কণ্ঠহার) হলো তুলসী-বীজের সুতোযুক্ত মালা যা হিন্দুধর্মের অন্তর্গত গৌড়ীয় বৈষ্ণবধর্মের অনুসারীগণ পরিধান করেন।
ব্যবহার
[সম্পাদনা]বৈষ্ণবধর্মে
[সম্পাদনা]গৌড়ীয় বৈষ্ণবধর্মের অনুসারীগণ তুলসীর তৈরি কণ্ঠী মালা পরিধান করে।[১] এই সম্প্রদায়ের বেশিরভাগ বৈষ্ণবদের আধ্যাত্মিক দীক্ষার সময় গুরু তাদের কণ্ঠী প্রদান করেন।
কথিত আছে, কৃষ্ণ তুলসী খুব পছন্দ করতেন। তাই কৃষ্ণভক্তগণ বৃক্ষটিকে "তুলসী দেবী" হিসাবে পূজা করে।[১] তুলসী দেবীকে কৃষ্ণের সবচেয়ে ঘনিষ্ঠ সেবিকা[২] হিসেবে বিবেচনা করা হয়। তিনি ভক্তদের সুরক্ষা প্রদান করেন। কোন পরিস্থিতিতে গৌড়ীয় বৈষ্ণবগণ তুলসীর কণ্ঠী মালা পরিত্যাগ করে না।
শৈবধর্মে
[সম্পাদনা]শৈবগণ রুদ্রাক্ষের তৈরি কণ্ঠী ধারণ করেন।[১] "রুদ্রাক্ষ" নামটি সংস্কৃত 'রুদ্রাক্ষ' থেকে এসেছে যার অর্থ " শিবের চোখ"। বিশ্বাস করা হয়, শিবের চোখ থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছে।
অন্যান্য ঐতিহ্যে
[সম্পাদনা]স্বামীনারায়ণ সম্প্রদায় ও কবীর পন্থীরাও কণ্ঠী মালা ধারণ করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Simoons, Frederick J. (১৯৯৮)। Plants of life, plants of death। পৃ. ১৪। আইএসবিএন ৯৭৮০২৯৯১৫৯০৪৭।
- ↑ devi dasi, Govinda। "Tulasi Devi, Beloved of Krishna"। ১০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩।