এভারকেয়ার হাসপাতাল ঢাকা
| এভারকেয়ার হসপিটাল ঢাকা | |
|---|---|
| এভারকেয়ার গ্রুপ, এসটিএস গ্রুপ | |
এভারকেয়ার হাসপাতালের মনোগ্রাম | |
![]() | |
| ভৌগোলিক অবস্থান | |
| অবস্থান | বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, বাংলাদেশ |
| ইতিহাস | |
| সাবেক নাম | অ্যাপোলো হাসপাতাল ঢাকা |
| চালু | ২০০৫ |
| সংযোগ | |
| ওয়েবসাইট | এভারকেয়ার হাসপাতাল ঢাকা ওয়েবসাইট |
এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বনাম: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)[১] বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতালটি এভারকেয়ার স্বাস্থ্যসেবা গ্রুপ ও এসটিএস হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।[২][৩] বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও এ হাসপাতালের শাখা রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]হাসপাতালটি ১৬ এপ্রিল ২০০৫ সালে স্বাস্থ্য সেবা প্রদান শুরু করে। চারজন শিল্পপতি বন্ধু দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে করপোরেট খাতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন। বন্ধুরা হলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার বর্তমান চেয়ারম্যান বব ডাব্লিউ কুন্দানমাল, ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মনির উদ্দিন ও মো. এ মঈন, টিপু মুনশি। এই চারজন মিলে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন।[৪]
পরিষেবা
[সম্পাদনা]
হাসপাতাল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। দেশের সেরা ২-৩টি বেসরকারী হাসপাতালগুলোর মধ্যে এভারকেয়ার হসপিটাল একটি।[তথ্যসূত্র প্রয়োজন] অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষণিক জরুরি সেবা রয়েছে এই হাসপাতালটিতে। ১১ তলা বিশিষ্ট হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত।
হাসপাতালটির উন্নত চিকিৎসা কেন্দ্রগুলো হলো নিউরোসায়েন্স (নিউরোলজি ও নিউরোসার্জারি), কার্ডিয়াক সায়েন্স (ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিওভাসকুলার থোরাসিক সার্জারি), বোন অ্যান্ড জয়েন্ট সার্ভিসেস, কম্প্রিহেনসিভ ক্যানসার সার্ভিসেস (অস্থিমজ্জা প্রতিস্থাপন সুবিধাসহ), নেফ্রোলজি ও ইউরোলজি, গ্যাসট্রোএন্ট্রোলজি ও হেপাটোলজি, নারী-শিশু কেন্দ্র এবং ফার্টিলিটি সেন্টার। ক্রিটিক্যাল কেয়ার : মেডিকেল, সার্জিক্যাল, নিওনেটাল, পেডিয়াট্রিক, নিউরো, কার্ডিয়াক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। হাসপাতালে মোট ২৬টি বিভাগ রয়েছে।[৫] এভারকেয়ার হসপিটাল ঢাকা পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিকের মাধ্যমে নিয়ে এলো আশার আলো।[৬]
উল্লেখযোগ্য রোগী
[সম্পাদনা]- নূরুল ইসলাম মঞ্জুর - বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী]
- আবদুস সাত্তার ভূঞা - বাংলাদেশী রাজনীতিবিদ
- নুরুল ইসলাম বাবুল - বাংলাদেশী ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা
- শাহ মোহাম্মদ আবুল হোসেন - বাংলাদেশী রাজনীতিবিদ
- নাসির উদ্দিন বিশ্বাস - বাংলাদেশী শিল্পপতি
- রফিকুল ইসলাম - বাংলাদেশী অধ্যাপক, লেখক এবং দেশের প্রথম নজরুল গবেষক
- করিম উদ্দিন ভরসা - বাংলাদেশী রাজনীতিবিদ
- মোঃ নুরুল ইসলাম - বাংলাদেশী রাজনীতিবিদ
- মতিয়া চৌধুরী - বাংলাদেশী রাজনীতিবিদ
- আব্দুল কাদের - বাংলাদেশী টিভি অভিনেতা
- হাবিব উল্লাহ খান - বাংলাদেশী রাজনীতিবিদ
- মইনুল হোসেন - বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ
- এ. কে. এম. শাহজাহান কামাল - বাংলাদেশী রাজনীতিবিদ
- আব্দুল মজিদ খান (রাজনীতিবিদ) - বাংলাদেশী রাজনীতিবিদ
- মুর্তজা বশীর - বাংলাদেশী চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ভাষা আন্দোলন কর্মী
- এস এম আকরাম - বাংলাদেশী রাজনীতিবিদ
- মোছলেম উদ্দিন আহমদ - বাংলাদেশী রাজনীতিবিদ
- খন্দকার মাহবুব হোসেন - বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ
- ইফফাত আরা - বাংলাদেশী ঔপন্যাসিক
- হারিস চৌধুরী - বাংলাদেশী রাজনীতিবিদ
- খালেদা জিয়া - বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
- ওসমান হাদি - বাংলাদেশি রাজনীতিবিদ ও আন্দোলনকর্মী
- আব্দুল মান্নান - বাংলাদেশী রাজনীতিবিদ
- গৌতম চক্রবর্তী - বাংলাদেশী রাজনীতিবিদ
- আনওয়ারুল আজিম - বাংলাদেশী রাজনীতিবিদ
- জিনাতুন নেসা তালুকদার - বাংলাদেশী রাজনীতিবিদ
- সৈয়দা আশিকা আকবর - বাংলাদেশী রাজনীতিবিদ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Apollo Hospital rebranded as Evercare Hospital"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২০।
- ↑ ডেস্ক, নিউজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "এ্যাপোলো হাসপাতাল যাচ্ছে ব্রিটিশ-মার্কিন কোম্পানির হাতে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "অ্যাপোলো হাসপাতাল এখন এভারকেয়ার হাসপাতাল ঢাকা"। সমকাল (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০।
- ↑ BanglaNews24.com। "অ্যাপোলোর জরুরি বিভাগে পা দিলেই ২০ হাজার!"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "অ্যাপোলো হাসপাতাল"। অ্যাপোলো হাসপাতাল। ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ DoinikAstha.com। "এভারকেয়ার হসপিটাল ঢাকা পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিকের মাধ্যমে নিয়ে এলো আশার আলো"। doinikastha.com। ৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০।
