এক্রোস্টিক কবিতা
এক্রোস্টিক কবিতা যার সব গুলো পঙক্তির আদ্যক্ষর মিলে একটি নাম বা অর্থবোধক শব্দ বা বাক্য তৈরি হয়। মধ্যযুগে ইতালিতে উদ্ভূত হয়ে ষোড়শ শতাব্দীতে টমাস ওয়াট ও স্যার ফিলিপ সিডনির হাত ধরে ইংরেজি সাহিত্যে প্রবেশ করে এই কবিতা। মাইকেল মধুসুদন দত্তের হাত ধরে এক্রোস্টিক কবিতা বাংলা সাহিত্যে প্রবেশ করে।
অক্সফোর্ড অভিধানে এক্রোস্টিক শব্দের অর্থ ছন্দবদ্ধ ধাঁধা। এক্রোস্টিক কবিতার বাংলায় কোন যথার্থ প্রতিশব্দ পাওয়া যায় না।[১]
উদাহরণ
[সম্পাদনা]মাইকেল মধুসুদন দত্ত গৌরদাস বসাক কে নিয়ে এক্রোস্টিক শ্রেণির কবিতা লিখেন।
গভীর গর্জন সদা করে জলধর,
উথলিল নদ নদী ধরণী উপর।
রমণী রমণ লয়ে, সুখে কেলি করে
দানবাদি দেব যক্ষ সুথিত অস্তরে।
সমীরণ ঘন ঘন ঝন ঝন রব,
বরুণ প্রলয় দেখি প্রবল প্রভাব ।
স্বাধীন হইয়া পাছে পরাধীন হয় ।
কলহ করয়ে কোন মতে শাস্ত নয়।।
এখানে প্রতিটা বাক্যের প্রথম বর্ণকে একত্র করলে মধুসুদনের বাল্যকালের বন্ধু গৌরদাস বসাকের নাম হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ gatha, mujib (২০১৭)। mujibgatha। 1/a, puranapolton lan, 3rd flor, rum no:2, polton, dhaka-1000: arif nazrul। পৃ. ৭। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯২৪১৭-৬-৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)