বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী/১৩ মে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি ১৩ মের নির্বাচিত বার্ষিকীগুলির তালিকা যা প্রধান পাতায় "আজকের এই দিনে" বিভাগে প্রদর্শিত হয়।

প্রস্তুতিমূলক অঞ্চল

চিত্রসমূহ

এক সময়ে কেবল একটি চিত্র ব্যবহার করুন

অযোগ্য

বিবরণ কারণ
ফিজিতে রতুমা দিবস পাদটীকা প্রয়োজন
১৬১৯ – ওলন্দাজ রাজনীতিবিদ জোহান ফন ওল্ডেনবার্নেভেল্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হেগ-এ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। পুনঃলিখন প্রয়োজন
১৮৪৬ – ১৮৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক টেক্সাস দখলের জেরে সৃষ্ট বিরোধের পর দেশটি মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা মেক্সিকীয়-মার্কিন যুদ্ধের সূচনা ঘটায়। তথ্যসূত্র উন্নত করা প্রয়োজন
১৮৪৮ – জার্মান সুরকার ফ্রেডরিক পাসিয়াস এবং ফিনীয় কবি জোহান লুডভিগ রুনেবার্গের লেখা ফিনল্যান্ডের জাতীয় সঙ্গীত মাম্মে প্রথম পরিবেশিত হয়। তথ্যসূত্র উন্নত করা প্রয়োজন
১৮৮৮ – রাজকুমারী ইসাবেল (চিত্রে প্রদর্শিত) লে অউরেয়া-তে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলে দাসপ্রথা বিলোপ করেন। তথ্যসূত্রহীন বিষয়বস্তু
১৯১২ – যুক্তরাজ্যে রয়্যাল ফ্লাইং কর্পস প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে রয়্যাল এয়ার ফোর্সের অংশ হয়। তথ্যসূত্র উন্নত করা প্রয়োজন
১৯১৭ – দশ বছর বয়সী লুসিয়া সান্তোস (চিত্রে মাঝখানে) এবং তার ভাইবোনেরা পর্তুগালের ফাতিমার কাছে একটি অলৌকিক ঘটনার অভিজ্ঞতা লাভ করেন, যা এখন আওয়ার লেডি অফ ফাতিমা নামে পরিচিত। তথ্যসূত্র উন্নত করা প্রয়োজন
১৯৪৮ – আরব লিজিয়ন এবং আরব বসতি স্থাপনকারীদের সাথে দুই দিন যুদ্ধের পর আত্মসমর্পণের পর কফার এতজিয়নের ১৫ জন ইহুদি বাসিন্দাকে হত্যা করা হয়। তথ্যসূত্র উন্নত করা প্রয়োজন
১৯৫২ – ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তথ্যসূত্রহীন অনুচ্ছেদ
১৯৬৭জাকির হোসেন ভারতের প্রথম নির্বাচিত মুসলিম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একাধিক সমস্যা
১৯৮১ – ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ জন পল দ্বিতীয়কে গুলি করা হয় এবং তিনি গুরুতর আহত হন। অনেক সিএন ট্যাগ (৮টি)
২০১৪ – তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয় ঘটে যখন মানিসার সোমার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৩০১ জন নিহত হন। বিভ্রান্তিকর
* ১৬৩৮ – মুঘল সম্রাটদের প্রধান বাসভবন এবং ভারতের অন্যতম প্রতীক দিল্লির লাল কেল্লা নির্মাণের কাজ শুরু হয়। অনেক অংশ তথ্যসূত্রহীন
* ১৭৭৯ – রাশিয়া এবং ফ্রান্সের মধ্যস্থতায় অস্ট্রিয়া এবং প্রুশিয়া তেসচেন চুক্তিতে স্বাক্ষর করে, যা বাভারীয় উত্তরাধিকার যুদ্ধের সমাপ্তি ঘটায়। তারিখের তথ্যসূত্র নেই
* ১৮৬২আমেরিকান গৃহযুদ্ধ: রবার্ট স্মলস (চিত্রে প্রদর্শিত) সিএসএস প্লান্টার জাহাজটি দখল করে কনফেডারেট নিয়ন্ত্রিত জলসীমা থেকে পালিয়ে দাসত্ব থেকে মুক্তি পান। তারিখের তথ্যসূত্র নেই
* ১৯৪০ – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার তিন দিন পর উইনস্টন চার্চিল হাউজ অফ কমন্সে তার বিখ্যাত "রক্ত, পরিশ্রম, অশ্রু এবং ঘাম" ভাষণটি দেন। অনেক অংশ তথ্যসূত্রহীন
* ১৯৫৮ – আলজেরীয় যুদ্ধ: একদল ফরাসি সামরিক কর্মকর্তা আলজিয়ার্সে অভ্যুত্থান ঘটায়। অনেক অংশ তথ্যসূত্রহীন
* ১৯৯৫ – অ্যালিসন হারগ্রিভস শেরপা বা কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম নারী হন। নিবন্ধে এটি উল্লেখ নেই

যোগ্য

টীকা

  • বেন্টি গ্রেঞ্জ হেলমেট ৩ মে প্রদর্শিত হয়, তাই কোপারগেট হেলমেট একই বছরে ব্যবহার করা উচিত নয়।
  • পোপ জন পল দ্বিতীয়কে হত্যার চেষ্টা ১২ মে-এর টীকা অনুযায়ী একই বছরে ব্যবহার করা উচিত নয়।

১৩ মে

এনশেড বিস্ফোরণের পরবর্তী অবস্থা
এনশেড বিস্ফোরণের পরবর্তী অবস্থা
  • ১৯০৯ – মিলানে প্রথম জিরো ডি'ইতালিয়া নামক দীর্ঘ দূরত্বের সাইকেল রেস শুরু হয়; ইতালীয় সাইক্লিস্ট লুইগি গান্না এতে জয়ী হন।
  • ১৯৫৮ – ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের গাড়িবহরে একদল দাঙ্গাকারী হামলা চালায়।
  • ২০০০ – নেদারল্যান্ডসের এনশেডে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে (চিত্রে প্রদর্শিত) ২৩ জন নিহত হন এবং প্রায় ৪৫০ মিলিয়ন ইউরোর ক্ষতি হয়।
  • ২০০৮ – ভারতের জয়পুরে ইন্ডিয়ান মুজাহিদিন কর্তৃক ১৫ মিনিটের ব্যবধানে নয়টি বোমা বিস্ফোরণে ৮০ জন নিহত হন।