বিষয়বস্তুতে চলুন

ইসরায়েলের জাতীয় প্রতীক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসরায়েলের জাতীয় প্রতীক
অধিকারীইসরায়েল রাজ্য
গৃহীত১০ ফেব্রুয়ারি, ১৯৪৯
প্রতীকচিহ্নের বিবরণদুটি জলপাই গাছের শাখা বেষ্টিত ব্লেউ কেলেস্টিমোনারাহישראל" (ইসরায়েল) দাগের ভেতরের সব অংশ একই রঙের।
নীতিবাক্যישראל
"ইসরায়েল"

ইসরায়েলের রাজ্য প্রতীকে (হিব্রু ভাষায়: סמל מדינת ישראל; আরবি: شعار دولة إسرائيل, প্রতিবর্ণীকৃত: shiear dawlat 'iisrayiyl) দুই পাশে জলপাইয়ের ডাল দ্বারা বেষ্টিত একটি মেনোরা দৃশ্যমান। প্রতীকটির নিচে ইসরায়েল শব্দটি হিব্রু ভাষায় ישראל লেখা। বেশিরভাগ সময় প্রতীকটির রং হালকা নীল বা সাদা। তবে কোট অব আর্মটি ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন রঙের সংমিশ্রণে ব্যবহৃত হতে পারে।

ইতিহাস

[সম্পাদনা]
প্রতীকটিতে ব্যবহৃত চিত্রটি তিতাসের আর্চটিতে মেনোরার চিত্রের উপর ভিত্তি করে তৈরি।

ইসরায়েল সরকার ১৯৪৮ সালে একটি নকশা প্রতিযোগিতায় এই প্রতীকটিকে জাতীয় প্রতীক হিসাবে নির্বাচন করেছিল।

ইসরায়েলে স্বাধীনতা দিবস, ২০০৭ এর সময় ইসরায়েলের পতাকা শোভিত একটি দালান

এই নকশাটি গ্যাব্রিয়েল এবং ম্যাক্সিম শামিরের প্রস্তাবিত নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও যাদের নকশার কিছু অংশ গৃহীত হয়েছিল তারা হলেন-

  • ওতেহ ওয়ালিশ,
  • ডব্লিউ স্ট্র্যাসকি,
  • ইতামার ডেভিড,
  • ইরাছমিয়েল শ্যাচটার এবং
  • উইলি উইন্ডের সহ প্রমুখ[][]

প্রতীকীবাদ

[সম্পাদনা]

প্রতীকটি তিতাসের আর্চটিতে মেনোরার প্রতীকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মেনোরাহ জেরুজালেমের প্রাচীন মন্দিরগুলোতে ব্যবহার করা হত। প্রাচীন কাল থেকেই এটিকে ইহুদি ধর্মের প্রতীক হিসাবে ধরা হয়। মেনোরাহ সর্বজনীন আলোকিতকরণের প্রতীক। যিশাইয় ৬০-র মধ্যে যা বর্ণিত আছে যে:

জাতিগণ তোমারা আলোতে আসবে এবং রাজাগণ তোমার ভোরের উজ্জ্বলতায় আসবে।

প্রতীকটি বাইবেলের ভাববাদী জাকারিয়া, ৪র্থ অধ্যায়ে দর্শনের উপর ভিত্তি করেও গৃহীত হয়ে থাকতে পারে, যেখানে তিনি দুটি পাশের দুটি জলপাই গাছের দ্বারা বেষ্টিত মেনোরাকে দেখতে পেয়েছিলেন বলে বর্ণনা করেছেন। []

সপ্তম স্বাধীনতা দিবসের স্ট্যাম্প - ১৫০ মিলি। স্টাম্পে লেখা আছে: "সপ্তম স্বাধীনতা দিবস ", "স্বাধীনতা শহীদের স্মৃতিচারণ দিবস"

জলপাই শাখা শান্তি প্রতীক। এই প্রতীকটি ইসরাইলের মুদ্রায় ব্যবহৃত হয়।

সংস্করণ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Israel. Naissance d'un Etat. En Images. Dinosoria"। Dinosoria.com। ২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩
  2. "Emblem of Israel"। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯
  3. Mishory, Alec.
  • Alec Mishory (২৮ এপ্রিল ২০০৩)। "The Flag and the Emblem" (ইংরেজি ভাষায়)। Israeli Ministry of Foreign Affairs। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]