ইমামবাড়া
| ইমামবাড়া | |
|---|---|
তানজানিয়ার দারুস সালামে একটি ইমামবাড়া | |
| Arabic | حسينية (ḥusayniyya) مأتم (ma'tam) |
| Hindi | इमामबाड़ा (imāmbāṛā) आशुरख़ाना (āshurkhānā) |
| Bengali | ইমামবাড়া (imambaṛa) |
| Persian | حسینیه (ḥoseyniye) |
| Urdu | امام باڑہ (imāmbāṛā) امام بارگاہ (imāmbārgāh) عاشور خانہ (āshurxānā) حسينيہ (huseyniya) |
ইমামবাড়া (উর্দু: امام باڑہ), ইমামবারগাহ (ফার্সি: امام بارگاہ), আশুরখানা (উর্দু: عاشور خانہ) বা হোসেনিয়া (ফার্সি: حسینیه; আরবি: حسينية) হল আশুরার শোকপালনের উদ্দেশ্যে নির্মিত শিয়া মুসলিম সম্মেলন ভবন।[১]
অর্থ
[সম্পাদনা]ইমামবাড়া শব্দটির আক্ষরিক অর্থ ইমামের বাড়ি। কিন্তু স্থাপত্য কলায় ইমামবাড়া হলো শিয়া মিলনায়তন।
ব্যবহার
[সম্পাদনা]এটি কোনো উপানসালয় (মসজিদ) নয়, তবে এখানে নামাজ আদায়, মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়ে থাকে।
সাজ-সজ্জা
[সম্পাদনা]
ইমামবাড়ার প্রধান কক্ষে তাজিয়া স্থাপন করা হয়। এতে সাধারণতঃ দু'টি তাজিয়া থাকে, যার একটি ইমাম হাসান (রা.)-এর এবং অপরটি ইমাম হোসেন (রা.)-এর; ক্ষেত্রবিশেষে একাধিক তাজিয়াও রাখা হয়। এই তাজিয়াগুলোর ওপর শামিয়ানা টানিয়ে দামি গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। নিয়মানুসারে, ইমাম হাসান (রা.)-এর তাজিয়া সবুজ ও ইমাম হোসেন (রা.)-এর তাজিয়ায় লাল গিলাফ ব্যবহার করা হয়। এ ছাড়া ইমামবাড়ার বিভিন্ন কক্ষের দেয়ালে কারবালা ময়দানের মানচিত্র, যুদ্ধক্ষেত্রের কাল্পনিক দৃশ্য, ঢাল-তলোয়ার, জিঞ্জির—এসব নানা সরঞ্জাম টানিয়ে রাখা হয়।[২]
বাংলাদেশের ইমামবাড়া
[সম্পাদনা]১। হোসেনি দালান - ঢাকা
২। বিবি কা রওজা - ফরাশগঞ্জ, ঢাকা [৩]
৩। হাজি মুহম্মদ মুহসীনের ইমামবাড়া - যশোর সদর উপজেলা [৪]
৪। মির্জাপুর ইমামবাড়া - মির্জাপুর ইউনিয়ন, আটোয়ারি উপজেলা, পঞ্চগড় [৫]
৫। বাংলাদেশ ইমামবাড়া - ঠাকুরগাঁও সদর
৬। ছোট ইমামবাড়া - হোসেনি দালান রোড, ঢাকা [৬]
হোসেনি দালান ইমামবাড়ার চিত্র
[সম্পাদনা]- হোসেনী দালান ইমামবাড়ার উত্তরভাগ
- হোসেনী দালান ইমামবাড়ার দক্ষিণভাগ
- হোসেনী দালান ইমামবাড়ার উত্তরাংশের ইসলামী ক্যালিগ্রাফি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Juan Eduardo Campo (১ জানুয়ারি ২০০৯)। Encyclopedia of Islam। Infobase Publishing। পৃ. ৩১৮–। আইএসবিএন ৯৭৮-১-৪৩৮১-২৬৯৬-৮।
- ↑ http://www.prothomalo.com/print/news/26919%5B%5D
- ↑ বাংলার ইমামবাড়া, বণিক বার্তা, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- ↑ দানবীর হাজি মুহম্মদ মুহসীনের সঙ্গে জড়িয়ে থাকা ২২৩ বছরের ইমামবাড়া, প্রথম আলো, ১১ জানুয়ারি ২০২৬
- ↑ বাংলার স্থাপত্যে শাহী মসজিদ ও ইমামবাড়া, জনকণ্ঠ, ১১ আগস্ট ২০২৪
- ↑ ইমামবাড়া, বাংলাপিডিয়া