ইউরোপীয় সংসদ


ইউরোপীয় সংসদ (ইংরেজি European Parliament সংক্ষেপে EP) হল ইউরোপীয় ইউনিয়ন (EU) এর দুটি আইনসভা এবং এর সাতটি প্রতিষ্ঠান এর একটি। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল (যা কাউন্সিল নামে পরিচিত এবং অনানুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদ নামে পরিচিত), এর সাথে এটি ইউরোপীয় কমিশন এর একটি প্রস্তাব অনুসরণ করে ইউনিয়নের আইনপ্রণয়নকারীর ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুনের ইউরোপীয় নির্বাচনের পর, পূর্ববর্তী ৭০৫ জন সদস্যের মধ্যে ৭২০ জন সদস্য (এমইপি) নিয়ে সংসদ গঠিত। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক ভোটারদের প্রতিনিধিত্ব করে (ভারতের সংসদ এর পরে), যেখানে ২০২৪ সালে প্রায় ৩৭৫ মিলিয়ন যোগ্য ভোটদানকারী ছিলেন। [৪]
১৯৭৯ সাল থেকে পাঁচ বছর অন্তর ইউরোপের বিভিন্ন দেশের জনগণের সরাসরি ভোটে সংসদটির সদস্যরা নির্বাচিত হয়ে আসছেন। তবে প্রত্যেক নির্বাচনেই ভোটার উপস্থিতি আগেরবারের চেয়ে হ্রাস পাচ্ছে এবং ১৯৯৯ সাল থেকে ভোটার উপস্থিতি ৫০%-এর নিচে। ২০১৪ সালের সাম্প্রতিকতম নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৪২.৫৪%।[৫]
ইউরোপীয় সংসদের আইনি ক্ষমতা আছে যা ইউরোপীয় পরিষদ বা কমিশনের নেই, তবে বিধিগতভাবে এর "আইনি উদ্যোগ" নেওয়ার ক্ষমতাও নেই।[৬][৭] ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের আগে ইউরোপীয় সংসদকে স্থান দেওয়া হয়।[৮] ইউরোপীয় সংসদ ইউরোপীয় কমিশনের সভাপতিকে নির্বাচন করে এবং সমগ্র কমিশনের কর্মনিয়োগ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারে। এমনকি কমিশনকে পদত্যাগেও বাধ্য করতে পারে।[৬]
ইউরোপীয় সংসদের বর্তমান সভাপতি হলেন আন্তোনিও তাহানি। ২০১৪ সালে নির্বাচনশেষে ইউরোপীয় সংসদের সর্ববৃহৎ দুইটি দল হল ইউরোপিয়ান পিপলস পার্টি এবং প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস। ইউরোপীয় সংসদটি কার্যক্রম তিনটি ভিন্ন শহরে পরিচালিত হয়। এগুলি হলে বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলস, লুক্সেমবুর্গ শহর এবং ফ্রান্সের স্ত্রাসবুর শহর। লুক্সেমবুর্গ শহরে সংসদের প্রশাসনিক কার্যালয়গুলি অবস্থিত। অন্যদিকে সমগ্র সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনগুলি ব্রাসেলস ও স্ত্রাসবুর শহরে অনুষ্ঠিত হয়। সংসদীয় সমিতির সভাগুলি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।[৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The European Council establishes the composition of the European Parliament"। European Council। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪।
- ↑ "European Council Decision (EU) 2023/2061 of 22 September 2023 establishing the composition of the European Parliament"। EUR-Lex। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪।
- ↑ "El Parlamento Europeo deja vacante por ahora el escaño de Toni Comín"। El País। ২ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪।
- ↑ https://europeelects.eu/ep2024/
- ↑ "Results of the 2014 European elections"। European Parliament। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Parliament's powersনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Pot initiativeনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Protocolনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "European Parliament"। Europa। ১৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১২।
- ↑ "Consolidated versions of the treaty on European Union and of the treaty establishing the European Community" (পিডিএফ)। Eur-lex। ১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৭।
- ↑
- ↑
- PES (133)
- Unaffiliated (2)
- ↑
- Patriots.eu (82)
- Unaffiliated (2)
- ↑
- ↑
- ↑
- ↑
- ↑
- ESN (27)
- Unaffiliated (1)
- ↑
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি