আ (কানা)
অবয়ব
| আ | |||
|---|---|---|---|
| |||
| transliteration | আ | ||
| hiragana origin | 安 | ||
| katakana origin | 阿 | ||
| Man'yōgana | 阿 安 英 足 鞅 | ||
আ ( হিরাগানা : あ, কাতাকানা : ア) হলো একটি জাপানি কানা যা মৌলিক স্বরধ্বনি আ নিয়ে গঠিত । হিরাগানা বর্ণ あকাঞ্জির 安 সোশো স্টাইলের উপর ভিত্তি করে লেখা হয়। আধুনিক জাপানি বর্ণমালার ক্রম অনুযায়ী, এটিকে い (ই) এর আগে স্থান দেওয়া হয়েছে।
লেখার নিয়ম
[সম্পাদনা]
হিরাগানা あ তিনটি দাগের মাধ্যমে লেখা হয়:[১]
- উপরে একটা দাগ আনুভুমিকভাবে টানা হয়।
- এরপর উপর থেকে নিচের দিকে একটু সামান্য বাঁকা দাগ টানা হয়।
- নিচে গোলের মতো দাগা দেওয়া হয়, হিরাগানা の বর্ণটির মতো।

কাতাকানা ア দুইবার দাগ দিয়ে লেখা হয়:[২]
- উপরে সোজা করে আনুভুমিক বরাবর টেনে বাম দিকে বাঁকা করে টানা হয়।
- শেষ দাগ যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে বাম দিকে একটু বাঁকা করে দাগ দিয়ে নিচের দিকে টানা হয়।

