আলেকজান্দ্রা পর্বত
| আলেকজান্দ্রা পর্বত | |
|---|---|
| সর্বোচ্চ বিন্দু | |
| উচ্চতা | ৩,৪০১ মিটার (১১,১৫৮ ফুট) [১] |
| সুপ্রত্যক্ষতা | ২৪১ মিটার (৭৯১ ফুট) [১] |
| প্রধান শিখর | লাইয়েল পর্বত (৩৪৯৮ মিটার)[১] |
| তালিকাভুক্তি | অ্যালবার্টার পর্বতমালা ব্রিটিশ কলাম্বিয়ার পর্বতমালা |
| স্থানাঙ্ক | ৫১°৫৮′৫১″ উত্তর ১১৭°১১′৫৪″ পশ্চিম / ৫১.৯৮০৮৩° উত্তর ১১৭.১৯৮৩৩° পশ্চিম [২] |
| ভূগোল | |
| দেশ | কানাডা |
| প্রদেশ | অ্যালবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া |
| জাতীয় উদ্যান | ব্যানফ |
| পর্বতশ্রেণী | কানাডিয় রকিজ |
| টপো মানচিত্র | এনটিএস ৮২এন/১৪[২] |
| ভূতত্ত্ব | |
| শিলার ধরন | পাললিক শিলা |
| আরোহণ | |
| প্রথম আরোহণ | ১৯০২ সালে জেমস আউটরাম ও ক্রিস্টিয়ান কউফম্যান |
আলেকজান্দ্রা পর্বত কানাডার আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সীমানায় ব্যানফ জাতীয় উদ্যানের ৩,৪০১ মিটার (১১,১৫৮ ফুট) উচ্চতা বিশিষ্ঠ একটি বিচ্ছিন্ন পর্বত।[২] ১৯০২ সালে জেমস আউটরাম ও সুইস পর্বতারোহী ও পথপ্রদর্শক ক্রিস্টিয়ান কউফম্যান সর্বপ্রথম এই পর্বতে আরোহণ করেছিলেন।[১] একই বছর জেমস আউটরাম তৎকালীন ব্রিটিশ সম্রাজ্যের রাজা সপ্তম এডওয়ার্ডের স্ত্রী ডেনমার্কের আলেকজান্দ্রা'র নামে এই পর্বতের নামকরণ করেছিলেন।[৩][৪]
ভূতত্ত্ব
[সম্পাদনা]ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত আলেকজান্দ্রা পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত।[৫] ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৬]
জলবায়ু
[সম্পাদনা]কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী আলেকজান্দ্রা পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত।[৭] এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ুপ্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Mount Alexandra"। Bivouac.com। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- 1 2 3 "Mount Alexandra (BC)"। Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Place-names of Alberta। অটোয়া: Geographic Board of Canada। ১৯২৮। পৃ. ১০। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
{{বই উদ্ধৃতি}}:|ওয়েবসাইট=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Mount Alexandra"। PeakFinder.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ বেলিয়া, হেলেন আর. (১৯৬০)। দ্য স্টোরি অব দ্য মাউন্টেইন্স ইন দ্য ব্যানফ ন্যাশনাল পার্ক (পিডিএফ)। পার্কস কানাডা হিস্টোরি ডট কম (প্রতিবেদন)। অটোয়া: জিওলজিকাল সার্ভে অব কানাডা। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ গাড, বেন (২০০৮)। Geology of the Rocky Mountains and Columbias।
- 1 2 Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.। ১১: ১৬৩৩–১৬৪৪। আইএসএসএন 1027-5606।