আন্তর্জাতিক উদ্ভিদ শ্রেণীবিন্যাসকরণ সংগঠন
| গঠিত | ১৮ই জুলাই, ১৯৫০ |
|---|---|
| সদরদপ্তর | ব্রাটিস্লাভা, স্লোভাকিয়া |
প্রেসিডেন্ট | ভিকি ফাঙ্ক |
| ওয়েবসাইট | www |
শ্রেণিবিন্যাসের জার্নাল ট্যাক্সন এবং সিরিজ রেগণুম ভেজিটেবাইল দুইটাই IAPT কর্তৃক প্রকাশিত হয়। এলগি, ছত্রাক এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের আন্তর্জাতিক নিয়ম, Nominum Genericorum এর সূচী এবং Herbariorum এর সূচী পরবর্তীত সিরিজে প্রকাশিত হয়।
উদ্দেশ্য
[সম্পাদনা]IAPT ১৯৫০ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল শ্রেণিবিন্যাস নিয়ে নিয়মিত পাবলিকেশন (ট্যাক্সন) করা, শ্রেণিবিন্যাস নিয়ে বিভিন্ন বই প্রকাশ করা এবং শ্রেণিবিন্যাস ও বৈজ্ঞানিক নাম প্রতিষ্ঠা ও স্থায়িত্ব রক্ষার্থে কমিটি গঠন করা।[২]
IAPT উদ্ভিদের নামগুলোর মধ্যে অভিন্নতা এবং স্থিতি অর্জন করতে কাজ করে। এর জন্য এই সংগঠনটি প্রণয়ন করেছে ইন্টারন্যাশনাল কোড অব নমেনক্লেচার ফর এলগি, ফাঞ্জাই এন্ড প্লান্টস (যা পূর্বে দি ইন্টারন্যাশনাল বোটানিক্যাল নমেনক্লেচার নামে পরিচিত ছিল) এবং দি ওভারসাইট অব দি ইন্টারন্যাশনাল ব্যুরো অব প্ল্যান্ট ট্যাক্সানমি এন্ড নমেনক্লেচার।
পাবলিকেশন এবং অনলাইন তথ্যভান্ডার
[সম্পাদনা]ট্যাক্সন
[সম্পাদনা]রেগণুম ভেজিটেবাইল
[সম্পাদনা]- ইন্টারন্যাশনাল কোড অব নমেনক্লেচার ফর এলগি, ফাঞ্জাই এন্ড প্লান্টস (ICN) (Vol. ১৫৪, ২০১২) হলো বিভিন্ন নিয়ম এবং সুপারিশের সমষ্টি, যা উদ্ভিদের পরিচিত নাম বাছাইয়ের ক্ষেত্রে কাজ করে। বর্তমান সংস্করণ "মেলবোর্ন কোড" নামে পরিচিত এবং এটি সপ্তম আন্তর্জাতিক বোটানিক্যাল কংগ্রেসে ২০১১ তে খসড়া করা হয়েছিল।
- ইন্টারন্যাশনাল কোড অব নমেনক্লেচার ফর কাল্টিভেটেড প্ল্যান্টস, ৮ম সংস্করণ (VOl. ১৫১, ২০১০) হলো ICN এর সহযোগী সংগঠন। এটি উদ্ভিদের বিভিন্ন প্রজাতির নামকরণের নিয়মের ভল্যুম।
- ইন্ডেক্স Nominum Genericorum (Vols. ১০০-১০২ এবং ১১৩) এটি একটি জেনেরিক নামের ইন্ডেক্স, যেগুলো ICN এর অন্তর্ভুক্ত। এর সাথে সাথে রয়েছে প্রকাশের স্থান এবং প্রজাতির ধরন নিয়ে তথ্য। এর একটি ভার্সন অনলাইনে পাওয়া যায়।I
- ইন্ডেক্স Herbariorum, প্রথম ৬ সংস্করণ (Vol. ১৫, ৩১, ৮৬, ৯২, ৯৩, ১০৬, ১০৯, ১১৪, ১১৭, ১২০) এটি পৃথিবীর শুকনো গাছপালা বা হার্বারিয়াগুলোর একটি ডিরেক্টরি। এতে রয়েছে প্রত্যেক হারবারিয়াম কোথায় পাওয়া যাবে সেই তথ্য, নামের সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ তথ্য। এটা এখন অনলাইন ডাটাবেজ, যার ব্যবস্থাপনায় রয়েছে দি নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন এবং এখন অনলাইনে সার্চ করে পাওয়া যাচ্ছে। .
- ইন্টারন্যশনাল ডিরেক্টরি অব বোটানিক্যাল গার্ডেনস (Vol. ৯৫, ১৯৭৭ এবং হালনাগাদকৃত) এটি বোটানিক্যাল গার্ডেন এবং আর্বোটেরাগুলোর (উদ্ভিদবিদ্যার অনুশীলনের ছোট উদ্যান) ডিরেক্টরি।
ডাটাবেজ
[সম্পাদনা]- "নেমস ইন কারেন্ট ইউজ"[৮] - এটি আজ পর্যন্ত আবিস্কৃত সকল উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ডাটাবেজ।
টীকা এবং উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ IAPT web site.
- ↑ Taxon 53 (1): 2.
- ↑ ISSN 0040-0262.
- ↑ Taxon 53 (1): 2.
- ↑ TAXON - Journal of the IAPT.
- ↑ Davis & Heywood 1973, pp.33-34.
- ↑ ISSN 0080-0694.
- ↑ Names in Current Use (NCU)
তথ্যসূত্র
[সম্পাদনা]- Davis, P.H. & V. H. Heywood (1973). Principles of Angiosperm Taxonomy, revised ed. Huntington, New York: Robert E. Krieger. আইএসবিএন ০-৮৮২৭৫-১২৯-৮.
- (2004) "IAPT Strategic Plan" (PDF). Taxon 53 (1): 2.
- IAPT web site. Retrieved on 2007-12-18.
- TAXON - Journal of the IAPT. Retrieved on 2012-05-07.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- IAPT ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জুন ২০১৮ তারিখে
- Index Nominum Genericorum
- Index Herbariorum ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০০৯ তারিখে