বিষয়বস্তুতে চলুন

আনা রেন্দোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনা রেন্দোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআনা মারিয়া রেন্দোন মার্তিনেস
জন্ম (1986-03-10) ১০ মার্চ ১৯৮৬ (বয়স ৪০)[]
মেদেয়িন, কলম্বিয়া
ক্রীড়া
দেশকলম্বিয়া
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

আনা মারিয়া রেন্দোন মার্তিনেস (স্পেনীয়: Ana Rendón; জন্ম: ১০ মার্চ ১৯৮৬; আনা রেন্দোন নামে সুপরিচিত) হলেন একজন কলম্বীয় তীরন্দাজ, যিনি কলম্বিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

২০০৮ সালে তীরন্দাজীতে অভিষেক করা রেন্দোন কলম্বিয়ার হয়ে ২০০৮, ২০১২, ২০১৬ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আনা মারিয়া রেন্দোন মার্তিনেস ১৯৮৬ সালের ১০ই মার্চ তারিখে কলম্বিয়ার মেদেয়িনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

রেন্দোন কলম্বিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ২১টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৪৯ পয়েন্ট নিয়ে তিনি ৩৬তম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ২৯তম স্থান অধিকারী চীনা তাইপেইয়ের লেই চেন-ইংয়ের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৭–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[][]

অন্যদিকে তিনি এবং সান্তিয়াগো আরসিলা একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ৬০টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩২২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থান অধিকার করেছিল।[] অতঃপর ১৬ দলের পর্বে জার্মানির কাছে ৫–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Women's Individual – Start List" [মহিলাদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  2. 1 2 "RENDON MARTINEZ Ana" [আনা রেন্দোন]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Women's Individual – Ranking Round – Results" [মহিলাদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  4. "Women's Individual – Brackets – Elimination Rounds" [মহিলাদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  5. "Women's Individual – Standings" [মহিলাদের ব্যক্তিগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  6. "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  7. "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  8. "Mixed Team – Results Bracket" [মিশ্র দলগত – ফলাফল বন্ধনী৩] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  9. "Mixed Team – Standings" [মিশ্র দলগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]