আনসাইক্লোপিডিয়া
অবয়ব
সাইটের প্রকার | ব্যাঙ্গাত্মক/উইকি |
|---|---|
| মালিক | উইকিয়া |
| প্রস্তুতকারক | Jonathan Huang এবং Stillwaters/Euniana |
| আয় | অনুদান[১] |
| ওয়েবসাইট | |
| বাণিজ্যিক | না |
| চালুর তারিখ | জানুয়ারি ২০০৫ |
আনসাইক্লোপিডিয়া (ইংরেজি: Uncyclopedia, ইংরেজি শব্দ Encyclopedia "বিশ্বকোষ" হতে উদ্ভুত) একটি উন্মুক্ত বিশ্বকোষ যা যে কেউই সম্পাদনা করতে পারে। তবে এর বিশেষ এবং ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এখানে কোন সত্য তথ্য দেয়া হয়না বরং বিভিন্ন ঘটনা ও তথ্যকে বিকৃত এবং ব্যাঙ্গাত্মক করে তুলে ধরা হয়। মূলত উইকিপিডিয়া-কে বিদ্রুপ করার জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ২০০৫ সালের জানুয়ারি মাসে জোনাথন হুয়াং এবং অপর একজন বেনামী ('Stillwaters' বা 'Euniana' নামে পরিচিত) ব্যক্তি এই ওয়েবসাইটটি প্রকাশ করেন। [২] এর ইংরেজি সংস্করণে প্রায় ৩০,০০০ নিবন্ধ রয়েছে যা পর্তুগিজ সংস্করণের পরে দ্বিতীয়। [৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Uncyclopedia:Donate" (Wiki)। En.uncyclopedia.co। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৫।
- ↑ "The brains behind Uncyclopedia"। .net। মে ৩, ২০০৭। ডিসেম্বর ১, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ নভেম্বর ১৯, ২০০৭।
- ↑ "Uncyclopedia" (Wiki)। Uncyclopedia। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৫।
- ↑ "Desciclopédia" (Wiki)। Uncyclopedia। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৪।