বিষয়বস্তুতে চলুন

বেদনাভীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অ্যালগোফোবিয়া থেকে পুনর্নির্দেশিত)

বেদনাভীতি বা ব্যথাভীতি বলতে ব্যথা বেদনা বিষয়ে অমূলক ভীতিকে বোঝায়। এটি ব্যথার ব্যাপারে সাধারণ ব্যক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী একটি অস্বাভাবিক ও দীর্ঘমেয়াদি ভীতিকে নির্দেশ করে।[][] এই ভীতিটিকে আচরণগত চিকিৎসাউদ্বেগরোধক ঔষধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

ইংরেজি

[সম্পাদনা]

বেদনাভীতি বা ব্যথাভীতি-র ইংরেজি পরিভাষাটি হল অ্যালগোফোবিয়া (Algophobia)। এই ইংরেজি শব্দটি গ্রিক ভাষার দুইটি শব্দ "আলগোস" (ἄλγος, álgos, "বেদনা") এবং "ফোবোস" (φόβος, phobos, "ভয়") যুক্ত করে তৈরি হয়েছে।

বিষয়সার

[সম্পাদনা]

আচরণগত মনোবিজ্ঞানী সাবিনো মেত্তা-র মতে অমূলক ভীতির প্রতিক্রিয়া এক ধরনের শিখনকৃত আচরণ। যেমন কোনও বয়স্ক ব্যক্তি তার বন্ধুদের বিভিন্ন অসুখ ও ব্যথার কথা শুনে ঐসব সমস্যা প্রত্যাশা করতে শুরু করে এবং কিছু ঘটার আগেই এগুলির ফলাফল মানসিকভাবে অনুভব করতে পারে।[] এ ধরনের সমস্যাগ্রস্ত লোকদের অতি-বেদনাসংবেদনশীলতাতে (hyperalgesia) ভোগার সম্ভাবনা বেশি।

ব্যথার ভীতির প্রশ্নমালা নামের একটি মানসিক স্বাস্থ্য নির্ণয়কারী উপকরণ[] ব্যবহার করে বেদনাভীতি পরীক্ষা করা হয়েছে। এটির অভ্যন্তরীণ সঙ্গতি ও পরীক্ষা-পুনঃপরীক্ষা নির্ভরযোগ্যতা ভালো প্রমাণিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Casselman, William (১৯৯৮)। A Dictionary of Medical Derivations: The Real Meaning of Medical Words। The Parthenon Publishing Group। পৃ. ২০আইএসবিএন ১-৮৫০৭০-৭৭১-৫
  2. 1 2 Barker, R. L. (1992). Fear and Phobias. Mental Health and the Elderly: A Social Work Perspective, 271.
  3. "Mental Health Screening: MedlinePlus Lab Test Information"medlineplus.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯
  4. McNiel, D. & Rainwater, A (1998). Journal of Behavioral Medicine. Volume 21, Number 4.