বিষয়বস্তুতে চলুন

আনি কেরেভে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অ্যানি কারাভা থেকে পুনর্নির্দেশিত)
আনি কেরেভে
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-04-28) ২৮ এপ্রিল ২০০০ (বয়স ২৬)[১][২]
এস্পো, ফিনল্যান্ড
ক্রীড়া
দেশ ফিনল্যান্ড
ক্রীড়াফ্রিস্টাইল স্কিইং
বিভাগবিগ এয়ার, স্লোপস্টাইল

আনি কেরেভে (ফিনীয়: Anni Kärävä, ফিনীয় উচ্চারণ: [ˈɑnːi ˈkærævæ]; জন্ম: ২৮ এপ্রিল ২০০০) হলেন একজন ফিনীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার এবং স্লোপস্টাইল বিভাগে ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]

কেরেভে ফিনল্যান্ডের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আনি কেরেভে ২০০০ সালের ২৮শে এপ্রিল তারিখে ফিনল্যান্ডের এস্পোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

কেরেভে ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ১৪৪.৫০ পয়েন্ট অর্জন করে দ্বাদশ স্থান অধিকার করেছিলেন, যার ফলে তিনি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[৪] চূড়ান্ত পর্বে তিনি সর্বমোট ১৩৬.৫০ পয়েন্ট অর্জন করেছেন, যা তাকে নবম স্থান অধিকার করতে সাহায্য করেছে।[৫][৬]

অন্যদিকে, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[৭] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রানের সমাপ্তিতে তিনি সর্বোচ্চ ৬১.৭৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থান অধিকার করে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  2. 1 2 3 "Olympedia – Anni Kärävä" [অলিম্পিডিয়া – আনি কেরেভে]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  4. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৭-২০৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  5. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৯-২১০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  6. ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  7. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  8. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৭১-১৭২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]