বিষয়বস্তুতে চলুন

অস্থায়ী সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অস্থায়ী সরকার যাকে অন্তর্বর্তীকালীন সরকার, সংকটকালীন সরকার, ক্রান্তিকালীন সরকার বা অস্থায়ী নেতৃত্বও বলা হয় যা একটি স্বল্পমেয়াদী সরকার এবং সাধারণত রাষ্ট্রব্যবস্থার বিলুপ্তি, বিপ্লব, গৃহযুদ্ধ বা এগুলোর সমন্বয়ের ঘটিত কোনো কারণে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত সরকার।[]

অস্থায়ী সরকার সাধারণত এমন সংকটময় পরিস্থিতিতে গঠিত হয়, যখন পূর্ববর্তী সরকার হঠাৎ স্থায়ীভাবে বিলুপ্ত হয়ে যায় — যেমন অর্থনৈতিক বিপর্যয়, গৃহযুদ্ধ, বৈদেশিক যুদ্ধে পরাজয়, বিপ্লব, অথবা দীর্ঘদিনের কোনো একনায়কতন্ত্রের অবসান। অস্থায়ী সরকারের মূল লক্ষ্য থাকে গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাষ্ট্রব্যবস্থা গঠন।

অস্থায়ী সরকার সাধারণত একটি নিয়মিত রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে— যেমন, নির্বাচনের মাধ্যমে অথবা নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকে।[] তারা পরবর্তী সরকারের আইনগত কাঠামো নির্ধারণ, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা সংক্রান্ত নীতিমালা, অর্থনৈতিক কাঠামো, সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অবস্থানের নির্দেশিকা তৈরিতেও ভূমিকা রাখে।[]

অস্থায়ী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার একটি প্রতিষ্ঠিত সংসদীয় ব্যবস্থার মধ্যে পরিচালিত হয় এবং সাধারণত নির্বাচন, অনাস্থা ভোট বা মন্ত্রীপরিষদ সংকটের পর নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে দায়িত্ব পালন করে।[] তারা বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই কাজ করে এবং অধিকাংশ দেশে তাদের ক্ষমতা কঠোরভাবে সীমিত থাকে। এর বিপরীতে, অস্থায়ী সরকার প্রায়শই কোনো নির্বাচিত সংসদ ছাড়াই পরিচালিত হয় এবং সাধারণত অস্থায়ী হলেও তাদের ক্ষমতা হয় বিস্তৃত।

ইয়োসি শেইন এবং জুয়ান জে. লিন্‌জের মতে, অন্তর্বর্তীকালীন সরকারকে চারটি শ্রেণিতে ভাগ করা যায়: []

  1. বিপ্লবী অন্তর্বর্তী সরকার — যখন পূর্বতন শাসনব্যবস্থা উৎখাত করা হয় এবং ক্ষমতা চলে যায় সেই জনগোষ্ঠীর হাতে যারা পূর্বের শাসকদের উৎখাত করেছে।
  2. ক্ষমতা ভাগাভাগিভিত্তিক অন্তর্বর্তী সরকার — পূর্বতন শাসকগোষ্ঠী এবং পরিবর্তনকামী শক্তিগুলোর মধ্যে যখন ক্ষমতা ভাগ করে নেওয়া হয়।
  3. বিদ্যমান শাসকগোষ্ঠীর অন্তর্বর্তী সরকার — যখন রূপান্তরপর্বে ক্ষমতা পূর্বতন শাসকগোষ্ঠীর হাতেই থাকে।
  4. আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকার — যখন রূপান্তরপর্বে ক্ষমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে থাকে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা প্রায়ই ক্রান্তিকালীন ন্যায়বিচার বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত থাকে।[] অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সরকার গঠনের অংশ হিসেবে ক্রান্তিকালীন ন্যায়বিচার ব্যবস্থা বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকতে পারে।

প্রথমদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো মূলত রাজশাসনের পুনঃপ্রতিষ্ঠার প্রস্তুতির জন্য। ইংরেজি বিপ্লবের সময় অনিয়মিতভাবে আহ্বান করা সংসদগুলো, যেমন কনফেডারেট আয়ারল্যান্ড (১৬৪১–১৬৪৯), "অন্তর্বর্তীকালীন" হিসেবে বর্ণনা করা হয়েছিল। কন্টিনেন্টাল কংগ্রেস, যা ছিল উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত ১৩টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধি সভা, ১৭৭৬ সালে আমেরিকান বিপ্লবের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কার্যকর হয়েছিল।

১৭৮১ সালে ফেডারেশন অ্যাটিকলসের অনুমোদনের পর এই সরকার তার অন্তর্বর্তীকালীন মর্যাদা ত্যাগ করে এবং কংগ্রেস অফ দ্য কনফেডারেশন হিসেবে অব্যাহত থাকে যতক্ষণ না ১৭৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। “অন্তর্বর্তীকালীন সরকার” শব্দটি সরকারি নামের অংশ হিসেবে ব্যবহার করার প্রচলন ফ্রান্সের ১৮১৪ সালের ট্যালেরাঁর সরকারের মাধ্যমে শুরু হয়।

১৮৪৩ সালে আমেরিকার পায়োনিয়াররা ওরেগন কন্ট্রিতে, যা ছিল উত্তর আমেরিকার প্রশান্ত নর্থওয়েস্ট অঞ্চলে, অন্তর্বর্তীকালীন ওরেগন সরকার গঠন করে — যেহেতু তখন পর্যন্ত মার্কিন ফেডারেল সরকার তাদের অধিকার ও অঞ্চলে সম্প্রসারিত করেনি — যা মার্চ ১৮৪৯ পর্যন্ত বিদ্যমান ছিল।

১৮৪৮ সালের বিপ্লবগুলোর সময় গঠিত বহুসংখ্যক অন্তর্বর্তীকালীন সরকার এই শব্দটির আধুনিক অর্থ দিয়েছে: একটি উদার সরকার যা নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৮৫০ সালের পর থেকে বহু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

আফ্রিকা

[সম্পাদনা]

২০২৪ সালের আফ্রিকার সাতটি দেশে অস্থায়ী সরকার ছিল: লিবিয়া, সুদান, দক্ষিণ সুদান, বুর্কিনা ফাসো, গিনি, মালি এবং নাইজার.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Google Ngram Viewer"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯
  2. "caretaker government"Credo Reference। Dictionary of politics and government। ১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৫
  3. 1 2 Shain, Yossi; Linz, Juan J. (জানুয়ারি ১৯৯২)। "The Role of Interim Governments"। Journal of Democracy: ৭৩–৭৯। ডিওআই:10.1353/jod.1992.0012এস২সিআইডি 153562287
  4. Yossi Shain, Juan J. Linz, "Between States: Interim Governments in Democratic Transitions", 1995, আইএসবিএন ৯৭৮০৫২১৪৮৪৯৮৫ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৩-১৩ তারিখে, p. 5
  5. McAuliffe, Padraig (১ সেপ্টেম্বর ২০১০)। "Transitional Justice and the Rule of Law"। Hague Journal of the Rule of Lawডিওআই:10.1017/S1876404510200015 (নিষ্ক্রিয় ১ নভেম্বর ২০২৪)। এস২সিআইডি 154281455{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ডিওআই নিষ্ক্রিয় (লিঙ্ক)
  6. "Agreement on regional governance for Sudan's Darfur"। ২৩ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩
  7. "None"। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩
  8. "People's Daily Online - Sudan forms transitional regional authority to implement Darfur peace deal"। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩
  9. የትግራይ ክልል ጊዜያዊ አስተዳደር ስለማቋቋም (পিডিএফ) (আমহারিক ভাষায়), ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, ২৩ মার্চ ২০২৩, Wikidata Q117360193, ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)
  10. "Sudan army plans transitional gov't and elections as it seeks to recapture Khartoum – the North Africa Post"
  11. "Sudan civil war: Army plans new government as it advances in capital"। ১০ ফেব্রুয়ারি ২০২৫।
  12. "Sudan's army chief plans transitional govt amid military advances"। ৮ ফেব্রুয়ারি ২০২৫।
  13. "Sudan's foreign ministry announces plans for transitional government"। ১০ ফেব্রুয়ারি ২০২৫।
  14. "Sudanese Transitional Government Announces Roadmap to Democratic Rule"। ১০ ফেব্রুয়ারি ২০২৫।
  15. "Sudan army-aligned foreign ministry sets path to elections amid civil war"