অয়ন বন্দ্যোপাধ্যায়
অবয়ব
অয়ন বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।[১] তাঁর জন্ম ১৯৫৬ সালে কলকাতায়। ছাত্র ছিলেন দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের। প্রথম ছায়াছবি করেন কিশোর বয়সে; বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত উপন্যাস থেকে তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবিতে। এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর জন্য তিনি ১৯৭৪ সালে বি. এফ. জে. এ. পুরস্কার লাভ করেন।[২] পরবর্তীকালে তিনি অভিনয় থেকে সরে এসে ব্যাঙ্কে চাকরি নেন।[৩]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাস্তা থেকে আমায় জোর করে গাড়িতে তুলে সন্ধ্যাদি নিয়ে যান তরুণদার কাছে: অয়ন"। bengali.news18.com।
- ↑ "Ayan Bandyopadhyay"। in.bookmyshow।
- ↑ "তনুদা-সন্ধ্যাদির জন্যই ৫০ বছর পর দর্শক আমায় মনে রেখেছে: শ্রীমান 'অয়ন' পৃথ্বীরাজ"। thewall.in।