স্কিকদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 36°52′N 6°54′E / 36.867°N 6.900°E / 36.867; 6.900

স্কিকদার রেলইয়ার্ড

স্কিক্‌দা ( আরবি ভাষায়: سكيكدة) উত্তর-পূর্ব আলজেরিয়ার একটি বন্দর শহর। এটি কন্সটান্টিন শহরের কাছে স্তোরা উপসাগরের তীরে অবস্থিত। ফরাসি ঔপনিবেশিক আমলে এর নাম ছিল ফিলিপভিল। এখান থেকে ফল, শাকসব্জি, গবাদি পশু, গম, লোহা ও মর্মর পাথর রপ্তানি করা হয়। প্রধান প্রধান শিল্পের মধ্যে আছে মৎস্য ও কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াকরণ, লোহার আকরিকের গলন, এবং অ্যালুমিনিয়াম উৎপাদন। প্রাচীনকাল থেকে শহরটি বিভিন্ন জাতির ও দেশের দখলে এসেছে। বর্তমান শহরটি ১৮৩৮ সালে ফরাসিরা স্থাপন করে।