সলজবুর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সলজবুর্গ
Salzburg
সলজবুর্গ শহরের প্রাণকেন্দ্র

Seal
সলজবুর্গের অবস্থান
স্থানাঙ্ক: 47°48′0″N 13°02′0″E / 47.8°উ 13.033333°পূ / 47.8; 13.033333
দেশ  অস্ট্রিয়া
প্রদেশ সলজবুর্গ
জেলা স্ট্যাচুটরি শহর
স্থাপিত নিওলিথিক যুগে (৫ খ্রিস্টপূর্বে)
সরকার
 • মেয়র পার্টি অস্ট্রিয়া জনতা পার্টি
 • মেয়র হারাল্ড প্রেউনের
 • নির্বাচনের সময় ১লা মার্চ, ২০০৯ থেকে
এলাকা
 • মোট  বর্গকিলোমিটার ( বর্গমাইল)
উচ্চতা  মিটার ( ফুট)
জনসংখ্যা (১লা জানুয়ারি ২০১১)
 • মোট ৫,৩১,৭২১
 • ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে  (প্রতি বর্গমাইলে )
সময় অঞ্চল মান সময় (ইউটিসি+১)
 • গ্রীষ্মকাল (ডিএসটি) +২ (UTC)
পোষ্ট কোড ৫০২০
এলাকা কোড ০৬৬২
ওয়েবসাইট www.stadt-salzburg.at
সলজবুর্গ শহরের ঐতিহাসিক কেন্দ্র*
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
The old town seen over the River Salzach, viewed from the Hohensalzburg fortress.
স্টেট পার্টি অস্ট্রিয়া
ধরণ সাংস্কৃতিক
মাপকাঠি ii, iv, vi
তথ্যসূত্র ৭৮৪
অঞ্চল ইউরোপ এবং উত্তর আমেরিকা
অভিলিখনের ইতিহাস
অভিলিখন ১৯৯৬  (২০তম সেশন)
* ঐতিহ্যবাহী স্থানে তালিকাভুক্ত হিসেবে নাম
ইউনেস্কো কর্তৃক শ্রেণীবদ্ধ অঞ্চল

সলজবুর্গ (ইংরেজি: Salzburg; এই শব্দ Salzburg ; (অস্ট্র-বাভারিয়ান: Såizburg; সাধারণ অর্থে: "লবণাক্ত প্রাসাদ")অস্ট্রিয়ার চতুর্থ বৃহত্তম শহর এবং সলজবুর্গ ফেডারেল এস্টেট-এর রাজধানী। সলজবুর্গ-এর “পুরোনো শহর” আন্তর্জাতিকভাবে সুপরিচিত এর বারোক স্থাপত্যের জন্য এবং আল্পস-এর উত্তরের সবচেয়ে সংরক্ষিত জায়গা। ১৯৯৭ সাল থেকে এটি ইউনেস্কোবিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।[তথ্যসূত্র প্রয়োজন] ১৮-শতকের বিখ্যাত মিউজিক বাদক উলফগ্যাং আমেদিউস মোজার্ট এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন। সলজবুর্গ প্রদেশের রাজধানী শহরে ৩টি বিশ্ববিদ্যালয় আছে। যেখানে প্রচুর শিক্ষার্থী লেখাপড়া করেন যারা এই এলাকার চালিকাশক্তি হিসেবে কাজ করেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ভূগোল

সলজবুর্গ আল্পসের উত্তরের সীমানায় সলজ্যাখ নদীর তীরে অবস্থিত। আলপাইনের সর্বোচ্চ চূড়া- ১৯৭২ মিটার উচ্চতার উন্তার্সবার্গ- শহরের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। অ্যাটস্ট্যাড বা পুরোন শহরে প্রধানত বারোক টাওয়ার, কিছু গির্জা ও বিশাল ফেস্টাং হহেনসলজবুর্গ আছে। এই এলাকা শহরের ফুসফুস হিসেবে কাজ করা দুটি ছোট পাহাড়, মন্সবার্গ ও কাপুসিনারবার্গ দ্বারা ঘেরা। মিউনিখ থেকে প্রায় ১৫০ কিলোমিটার পুর্বে, লুব্লিয়ানা থেকে ২৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, এবং ভিয়েনা থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহর।

[সম্পাদনা] জনসংখ্যা

১৯৩৫ সালে আশেপাশের কিছু জায়গা সলজবুর্গের অন্তর্গত করা হলে এখানকার জনসংখ্যা বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অসংখ্য লোক এখানে নতুন বসতি গড়েন। যুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন সৈন্যদের জন্য আবাসস্থল তৈরি করা হয়, যা তারা চলে যাওয়ার পর আশ্রিতদের জন্য ব্যবহার করা হতো। ১৯৫০ সালের দিকে সলজবুর্গের জনসংখ্যা ১ লক্ষ পার করে এবং ২০০৬ এ তা ১.৫ লক্ষতে এসে পৌঁছেছে।[তথ্যসূত্র প্রয়োজন]

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চল

সলজবুর্গ-এ ২৪টি জেলা শহর এবং ৩টি উপশহর আছে।
জেলা শহর-

  • Aigen এইগেন
  • Gneis (গ্নাইস)
  • Altstadt(অলস্ট্যাড)
  • Elisabeth-Vorstadt (এলিজাবেথ-ফরস্ট্যাড)
  • Gneis-Süd (গ্নাইস-সুড)
  • Gnigl (গ্নিগল)
  • Itzling (ইটস্লিং)
  • Itzling-Nord (ইটস্লিং-নর্দ)
  • Kasern (কেসার্ন)
  • Langwied (ল্যাংভিড)
  • Lehen (ল্যাহেন)
  • Leopoldskron-Moos (লিউপোল্ডস্ক্রন-মুস)
  • Liefering (লাইফেরিং)
  • Maxglan (ম্যাক্সগ্লান)
  • Maxglan-West (ম্যাক্সগ্লান-ভেস্ট)
  • Morzg (মোরসগ)
  • Mülln (মুলন)
  • Neustadt (নিউস্ট্যাড)
  • Nonntal (নোন্টাল)
  • Parsch (পার্শ)
  • Riedenburg (রিডেনবার্গ)
  • Salzburg-Süd (সলজবুর্গ-সুড)
  • Taxham (ট্যাক্সহ্যাম)
  • Schallmoos (শ্যালমুস)

উপশহর-

  • Gaisberg (গেইসবার্গ)
  • Hellbrunn (হ্যালব্রুন)
  • Heuberg (হয়বার্গ)

[সম্পাদনা] গ্যালারি

সলজবুর্গের প্যনোরামা
হোহেনসলজবুর্গ দুর্গ থেকেসলজবুর্গের প্যনোরামা

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

সম্পর্কিত তথ্য
  • Salzburg.eu – সলজবুর্গ জন্য সরকারী তথ্য প্ল্যাটফর্ম
সংস্কৃতি সংক্রান্ত
অলিম্পিক সংক্রান্ত
পর্যটন সংক্রান্ত

টেমপ্লেট:World Heritage Sites in Austria

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ