শার্ক টেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শার্ক টেল
পরিচালক ভিকি জেনসন
বিবো বার্গেরন
রব লেটারম্যান
প্রযোজক বিল ডামাশ্চক
জ্যানেট হিলাই
অ্যালিসন লায়ন সেগান
কাহিনী মাইকেল জে. উইলসন
রব লেটারম্যান
শ্রেষ্ঠাংশে অভিনয় উইল স্মিথ
জ্যাক ব্ল্যাক
রবার্ট ডি নিরো
রেনে জেলওয়েগার
অ্যাঞ্জেলিনা জোলি
মার্টিন স্কোরসেজি
সঙ্গীত পরিচালক হ্যান্স জিমার
সম্পাদনা পিটার লন্সডেল
জন ভেনজন
পরিবেশক ড্রিমওয়ার্কস
মুক্তির
তারিখ
১ অক্টোবর, ২০০৪
দৈর্ঘ্য ৯০ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষা ইংরেজি
নির্মাণ ব্যয় ৭.৫ কোটি ডলার
মোট আয় ৩৬.৭২ কোটি ডলার

শার্ক টেল (ইংরেজি: Shark Tale) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত কম্পিউটারের মাধ্যমে তৈরি একটি অ্যানিমেশন চলচ্চিত্র। ছবির গল্পে দেখা যায় অস্কার নামের একটি কমবয়সী মাছ (কণ্ঠদান: উইল স্মিথ) দাবি করে যে সে একটি দুষ্কৃতিকারী হাঙরের ছেলেকে মেরে ফেলেছে যেনো সে দুষ্কৃতিকারীদের নেতার অনুগ্রহ লাভ ও নিজের সম্প্রদায়কে উপরে ওঠাতে পারে। এই ছবিতে আরো যা কণ্ঠদান করেছেন তাঁদের মধ্যে আছেন জ্যাক ব্ল্যাক (লেনি), রেনে জেলওয়েগার (অ্যাঙ্গি), অ্যাঞ্জেলিনা জোলি (লোলা), মার্টিন স্কোরসেজি (স্কাইজ), এবং রবার্ট ডি নিরো (ডন লিনো)। ছবিটির মূল শিরোনাম ছিলো শার্কসলেয়ার, কিন্তু প্রযোজক মনে করে এই নাম দিলে তা তাঁদের কাঙ্ক্ষিত দর্শকদের (শিশু ও পরিবার) ধরতে ব্যর্থ হবে। তাই পরবর্তীতে নাম পরিবর্তন করে শার্ক টেল রাখা হয়। ১ অক্টোবর, ২০০৪-এ এটি সিনেমা হলগুলোতে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের দৃষ্টিতে সফল হয় নি, বিশেষ করে সমালোচকনন্দিত ফাইন্ডিং নিমো-এর সাথে তুলনা করলে, যার কাহিনী ছিলো অনেকটাই শার্ক টেল-এর মতো। তবে ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়, এবং বিশ্বব্যাপী ৩৬.৭২ কোটি মার্কিন ডলার ব্যবসা করে। এটির একটা ব্যাঙ্গাত্মক নাম আছে–আ ব্রনক্স টেল

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ