লেক সুপিরিয়র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেক সুপিরিয়র
ভূ-উপগ্রহ চিত্র
লেক সুপিরিয়র ও অন্যান্য গ্রেট লেকস
অবস্থান উত্তর আমেরিকা
গ্রুপ Great Lakes
স্থানাঙ্কসমূহ 47°42′N 87°30′W / 47.7°N 87.5°W / 47.7; -87.5 (Lake Superior)স্থানাঙ্ক: 47°42′N 87°30′W / 47.7°N 87.5°W / 47.7; -87.5 (Lake Superior)
হ্রদের ধরন গ্লেসিয়াল
প্রধান জলধারা Nipigon, St. Louis, Pigeon, Pic, White, Michipicoten, Kaministiquia Rivers
প্রধান বহির্গামী জলধারা St. Marys River
নিষ্কাশন অববাহিকা ৪৯,৩০৫ বর্গ মাইল (১,২৭,৭০০ km2)
অববাহিকার দেশসমূহ কানাডা, যুক্তরাষ্ট্র
সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৫০ মা (৫৬০ কি.মি.)
সর্বোচ্চ প্রস্থ ১৬০ মা (২৬০ কি.মি.)
পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩১,৮২০ বর্গ মাইল (৮২,৪০০ km2) [১] কানাডা অংশ ১১,০৮১ বর্গ মাইল (২৮,৭০০ km2)
গড় গভীরতা ৪৮২ ft (১৪৭ মিটার)
সর্বোচ্চ গভীরতা ১,৩৩২ ft (৪০৬ মিটার)[১]
পানির আয়তন ২,৯০০ ঘন মাইল (১২,০০০ ঘন কি.মি.)
অবস্থিতি সময় ১৯১ বছর
উপকূলের দৈর্ঘ্য ২,৭২৫ মা (৪,৩৮৫ কি.মি.)
পৃষ্ঠতলীয় উচ্চতা ৬০০ ft (১৮০ মিটার)[১]
দ্বীপসমূহ Isle Royale, Apostle Islands, Slate Islands
উপনিবেশসমূহ Thunder Bay, Ontario
Duluth, Minnesota
Sault Ste. Marie, Ontario
Marquette, Michigan
Superior, Wisconsin
Sault Ste. Marie, Michigan
উপকূলবর্তী দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা হয়নি।

লেক সুপিরিয়র (ফরাসি: Lac Supérieur) উত্তর আমেরিকার পাঁচটি বৃহত্তম লেকে গুলোর এটির উত্তরে কানাডার প্রদেশ ওন্টারিও, এবং দক্ষিণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনমিশিগান। এটি আয়তনের দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ স্বাদু পানির হ্রদ, এবং একই সাথে এটি ক্ষেত্রফলের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ।[২] প্রথম দুইটি হচ্ছে কাস্পিয়ান সাগরলেক মিশিগান-হিউরন

ক্ষেত্রফলের দিক দিয়ে লেক সুপিরিয়র বিশ্বের সর্ববৃহৎ স্বাদু পানির হ্রদ। লেক হিউরন, সেন্ট মেরিস রিভার এবং সু লকস-এর মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। আয়তনের দিক দিয়ে লেক সুপিরিয়র বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এছাড়া কাস্পিয়ান সাগর ক্ষেত্রফল ও আয়তন উভয় দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ হ্রদ, যদিও এর পানি লবণাক্ত। ধারণা করা হয় ঐতিহাসিকভাবে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ভূমধ্যসাগর হয়ে কাস্পিয়ান সাগরের উৎপত্তি।

লেক সুপিরিয়রের ক্ষেত্রফল ৩১,৮২০ বর্গ মাইল (৮২,৪১৩ km2)[১], যা পুরো সাউথ ক্যারোলাইনার থেকেও বড়। এর সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৫০ মাইল (৫৬৩ কি.মি.) এবং প্রস্থ ১৬০ মাইল (২৫৭ কি.মি.)। এছাড়াও এর গড় গভীরতা প্রায় ৪৮২ ফুট (১৪৭ মিটার), এবং সর্বোচ্চ গভীরতা প্রায় ১,৩৩২ ফুট (৪০৬ মিটার)।[১] লেক সুপিরিয়রের পানির পরিমাণ প্রায় ২,৯০০ ঘন মাইল (১২,১০০ ঘন কিলোমিটার)। লেক সুপিরিয়রের মোট পানি পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকার ভূ-খণ্ডকে ১ ফুট পানির নিচে ঢেকে দিতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন] হ্রদটির উপকূল এলাকার দৈর্ঘ্য প্রায় ২,৭২৬ মাইল (৪,৩৮৭ কি.মি.) (দ্বীপগুলো সহ)।

হ্রদটির গড় তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস (৪০ ডিগ্রি ফারেনটাইন)। এটি গ্রেট লেকসগুলোর মধ্যে সবচেয়ে বড়, গভীর, এবং শীতলতম হ্রদ। লেক সুপিরিয়রের আয়তন গ্রেট লেকসের বাকি তিনটি হ্রদের মোট আয়তনের চেয়েও বেশি, এবং লেক ইরির প্রায় তিনগুণ।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Wright, John W. (ed.); Editors and reporters of The New York Times (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. পৃ: 64. আইএসবিএন 0-14-303820-6.
  2. Superior Pursuit: Facts About the Greatest Great Lake - Minnesota Sea Grant University of Minnesota. Retrieved on 2007-08-09.

বহিঃসংযোগ [সম্পাদনা]