লুইস সাহা
| লুইস সাহা | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | লুইস লরেন্ত সাহা | ||
| জন্ম | আগস্ট ৮, ১৯৭৮ | ||
| জন্ম স্থান | প্যারিস, ফ্রান্স | ||
| উচ্চতা | ১.৮১ মিটার (৫’–১১”) | ||
| মাঠে অবস্থান | স্ট্রাইকার | ||
| ক্লাবের তথ্য | |||
| বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
| জার্সি নম্বর | ৯ | ||
| তারূণ্যের কর্মজীবন | |||
| ১৯৯৬-৯৭ | এফসি মেটজ | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি (গোল)† |
|
| ১৯৯৭-১৯৯৯ ১৯৯৯ ২০০০-২০০৪ ২০০৪- |
এফসি মেটজ → নিউকাসল ইউনাইটেড (ধার) ফুলহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড |
৪৭ (৫) ১১ (১) ১১৭ (৫৩) ৭০ (২৪) |
|
| জাতীয় দল‡ | |||
| ২০০৪- | ফ্রান্স | ১৮ (৪) | |
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং তারিখ অনুযায়ী সঠিক 23:59, 02 September 2007 (UTC)। |
|||
লুইস লরেন্ত সাহা (জন্ম ৮ আগস্ট ১৯৭৮, প্যারিস, ফ্রান্স) একজন ফরাসি আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় যিনি ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে প্রিমিয়ার লীগ খেলে থাকেন।
ইংরেজ ফুটবলে তার অভিষেক ঘটে ১৯৯৯ সালে মেটজ থেকে নিউকাসল ইউনাইটেড ক্লাবে ধারে এসে। এখানে তিনি ১১ খেলায় ১ গোল করেন। ২০০০ সালে তিনি ২.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফুলহ্যাম ক্লাবে খেলতে আসেন। এই ক্লাবে চার বছর দীর্ঘ মৌসুমে তিনি ৬৩ গোল করেন।
২০০৪ সালের জানুয়ারিতে তিনি ১২.৮২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন। অ্যান্ডি কোলের ইউনাইটেড ত্যাগের পর যে ৯ নম্বর জার্সিটি খালি ছিল সেটি তাকে দেয়া হয়। ইউনাইটেডের পক্ষে ২০০৪ সালের ৩১ জানুয়ারিতে অভিষেক খেলায় সাহা ফ্রি-কিক থেকে একটি গোল করে দলকে ৩-২ গোলে জেতান। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্স জাতীয় দলের পক্ষে অভিষেক খেলায় সাহা গোল করেন, যে খেলায় ফ্রান্স ২-০ গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়লাভ করে। ইউনাইটেডের হয়ে প্রথম ১৩ খেলায় সাহা ৭ গোল করেন এবং রুড ভ্যান নিস্তেলরয়ের সালে তার ভাল সমঝোতা গড়ে ওঠে।
পরিচ্ছেদসমূহ |
সম্মাননা [সম্পাদনা]
ম্যানচেস্টার ইউনাইটেড [সম্পাদনা]
- এফএ প্রিমিয়ার লীগ - বিজয়ী: ২০০৬/০৭ রানার্স আপ: ২০০৫-০৬
- লীগ কাপ - বিজয়ী: ২০০৬
- এফএ কাপ - রানার্স আপ: ২০০৪/০৫, ২০০৬/০৭
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
|||||