রংধনু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রংধনু

রংধনু সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায়। রংধনুতে সাতটি রঙের সমাহার দেখা যায়। দেখতে ধনুকের মতো বাকা হওয়ায় এটির নাম রংধনু। একে রামধনুও বলা হয়।

সূচিপত্র

[সম্পাদনা] কী ভাবে তৈরি হয়

বৃষ্টির কণা বা জলীয় বাষ্প-মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাবার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীতে আলো সাতটি রঙে ভাগ হয়ে যায়। এই সাতটি রঙ হচ্ছে বেগুনী (violet), নীল (indigo), আসমানী (blue), সবুজ (green), হলুদ (yellow), কমলা (orange) ও লাল (red)। এই সাতটি রঙের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের কারণে এদের বেঁকে যাওয়ার পরিমাণে তারতম্য দেখা যায়। যেমন লাল রঙের আলোকরশ্মি ৪২o কোণে বাঁকা হয়ে যায়। অন্যদিকে বেগুনী রঙের আলোকরশ্মি ৪০o কোণে বাঁকা হয়ে যায়। অন্যান্য রঙের আলোক রশ্মি ৪০o হতে ৪২o এর মধ্যেকার বিভিন্ন কোণে বাঁকা হয়। এই কারণে রংধনুকে রঙগুলোকে একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়।

প্রাথমিক উজ্জ্বল রংধনুর একটু উপরে কম উজ্জ্বল আরেকটি গৌণ রংধনু দেখা যায়, যাতে রংগুলি বিপরীত পরিক্রমে থাকে। এই দুই ধনুর মধ্যবর্তী আকাশ (আলেক্সাণ্ডারের গাঢ় অঞ্চল) বাকী আকাশের থেকে একটু অন্ধকার হয়, তবে ভাল করে লক্ষ না করলে এই তারতম্য নজর এড়িয়ে যেতে পারে।

যুগ্ম রংধনু ও অন্তর্বর্তী গাঢ় অঞ্চল

[সম্পাদনা] টীকা

[সম্পাদনা] তথ্যসূত্র

  • Greenler, Robert (1980)। Rainbows, Halos, and Glories। Cambridge University Press প্রকাশিত।। ISBN 0195218337 
  • Lee, Raymond L. and Alastair B. Fraser (2001)। The Rainbow Bridge: Rainbows in Art, Myth and Science। New York, Pennsylvania State University Press and SPIE Press প্রকাশিত।। ISBN 0-271-01977-8 
  • Lynch, David K.; Livingston, William (2001)। Color and Light in Nature; 2nd edition; Cambridge University Press প্রকাশিত।। ISBN 0-521-77504-3 
  • Minnaert, Marcel G. J. (1993)। Light and Color in the Outdoors। Springer-Verlag প্রকাশিত।। ISBN 0-387-97935-2 
  • Minnaert, Marcel G. J. (1973)। The Nature of Light and Color in the Open Air। Dover Publications প্রকাশিত।। ISBN 0-486-20196-1 
  • Naylor, John (2002)। Out of the Blue: A 24-Hour Skywatcher's Guide। Cambridge University Press প্রকাশিত।। ISBN 0-521-80925-8 
  • Boyer, Carl B. (1987)। The Rainbow, From Myth to Mathematics। Princeton University Press প্রকাশিত।। ISBN 0-691-08457-2 

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikiquote-logo-en.png
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: