ম্যাগনেটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিল্পীর দৃষ্টিতে ম্যাগনেটার। চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো দেখানো হয়েছে।

ম্যাগনেটার (ইংরেজি ভাষায়: Magnetar) এক ধরনের নিউট্রন তারা যাদের চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। ম্যাগনেটারের ক্ষয়ের কারণে মহাবিশ্বে অতি উচ্চ শক্তির তড়িচ্চুম্বকীয় বিকিরণের উৎপত্তি ঘটে। মূলত এক্স রশ্মি এবং গামা রশ্মির বিকিরণ ঘটে। ১৯৯২ সালে রবার্ট ডানকান এবং ক্রিস্টোফার টমসন সর্বপ্রথম এই বস্তুগুলোর উৎপত্তি ও বিবর্তন বিষয়ক তত্ত্ব আবিষ্কার করেন। কিন্তু ম্যাগনেটার থেকে আসা উচ্চ শক্তির গামা রশ্মি বিস্ফোরণ প্রথম সনাক্ত করা হয়েছিল ১৯৭৯ সালের ৫ই মার্চ। অবশ্য তখন কেউ বুঝতে পারেননি যে সেটা ম্যাগনেটার থেকে এসেছে। এর পরের কয়েক দশক জুড়ে স্বয়ংক্রিয় কোমল গামা নিক্ষেপক এবং ব্যতিক্রমী এক্স রশ্মি পালসারের কারণ হিসেবে ম্যাগনেটার প্রকল্প জনপ্রিয় হয়ে উঠে। ২০০৪ সালের ২৭শে ডিসেম্বর বিজ্ঞানীরা প্রথম ম্যাগনেটার থেকে আসা গামা রশ্মি বিকিরণ সনাক্ত করেন। এবার তারা জানতেন বিকিরণ কোথা থেকে আসছে।

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] প্রাসঙ্গিক তথ্যপঞ্জি

বই এবং সাহিত্য
  • Peter Douglas Ward, Donald Brownlee Rare Earth: Why Complex Life Is Uncommon in the Universe. স্প্রিংগার, ২০০০
  • Chryssa Kouveliotou The Neutron Star-Black Hole Connection. স্প্রিংগার, ২০০১
সাধারণ

Origin of magnetars। প্রকাশক: সিএনএন। ২রা ফেব্রুয়ারি ২০০৫http://www.cnn.com/2005/TECH/space/02/01/universe.magnets/index.html 

The Brightest Blast। প্রকাশক: স্কাই অ্যান্ড টেলিস্কোপ। ১৮ই ফেব্রুয়ারি ২০০৫http://skyandtelescope.com/news/article_1464_1.asp 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ