মুহাম্মাদ হাসনাইন হাইকল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: মুহাম্মাদ হাসনাইন হাইকল – সংবাদ, বই, গবেষণাপত্র) |
- হাইকল নামের অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে জানতে হলে এখানে যান - হাইকল
মুহাম্মাদ হাসনাইন হাইকল ( আরবি ভাষায়: محمد حسنين هيكل, জন্ম: ২৩শে সেপ্টেম্বর, ১৯২৩) বিখ্যাত মিশরীয় সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ। তিনি ১৯৫৭ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর কায়রোর সবচেয়ে বিখ্যাত দৈনিক পত্রিকা আল-আহরাম এর প্রধান সম্পাদক ছিলেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি আরব জাতীয়তাবাদ এবং আরবের সাথে বহির্বিশ্বের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এর মন্ত্রীসভায় প্রথমে তথ্যমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রচনাবলী[সম্পাদনা]
- The Liberation War of Palestine: Conspiracy of the Jews and Arabs' stand (1996)
- এই বইয়ের বঙ্গানুবাদের নাম ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম: ইহুদী ষড়যন্ত্র ও আরবদের ভূমিকা (ডিসেম্বর ২০০৩)। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত এই অনুবাদটি করেছেন ড. আবদুল্লাহ আল মা'রূফ
বহিঃসংযোগ[সম্পাদনা]
- স্টিফেন মসের সাথে কথা বলছেন মুহাম্মাদ হাইকল
- আল আহরাম সাপ্তাহিকে হাইকল সম্পর্কে বিভিন্ন খবর
- মুহাম্মাদ হাইকাল - আরবের জ্ঞানী ব্যক্তি - ৯ এপ্রিল ২০০৭, দি ইন্ডপেন্ডেন্টে রবার্ট ফিস্কের লেখা